Al-Mujadila

আল-মুজাদিলা: 19

58:19
58 আল-মুজাদিলা Al-Mujadila · 22 আয়াত المجادلة

আরবি

ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَـٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِ ۚ أُو۟لَـٰٓئِكَ حِزْبُ ٱلشَّيْطَـٰنِ ۚ أَلَآ إِنَّ حِزْبَ ٱلشَّيْطَـٰنِ هُمُ ٱلْخَـٰسِرُونَ

English Translations

Sahih International

Satan has overcome them and made them forget the remembrance of Allāh. Those are the party of Satan. Unquestionably, the party of Satan - they will be the losers.

Muhsin Khan

Shaitan (Satan) has overtaken them. So he has made them forget the remembrance of Allah. They are the party of Shaitan (Satan). Verily, it is the party of Shaitan (Satan) that will be the losers!

Taqi Usmani

The ShaiTān (Satan) has prevailed upon them; so he has made them neglect to remember Allah. They are the party of ShaiTān . Be assured that it is (the members of the) party of ShaiTān that are the losers.

Abul Ala Maududi

Satan has gained mastery over them and has made them neglect remembering Allah. They are the party of Satan. Behold, the party of Satan will be the losers.

Pickthall

The devil hath engrossed them and so hath caused them to forget remembrance of Allah. They are the devil's party. Lo! is it not the devil's party who will be the losers?

Yusuf Ali

The Evil One has got the better of them: so he has made them lose the remembrance of Allah. They are the Party of the Evil One. Truly, it is the Party of the Evil One that will perish!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

শয়ত্বান তাদের উপর প্রভাব খাটিয়ে বসেছে, আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়ত্বানের দল। জেনে রেখ, শয়ত্বানের দলই ক্ষতিগ্রস্ত।

রাওয়াই আল-বায়ান

শয়তান এদের ওপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর যিকির ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের দল। জেনে রাখ, নিশ্চয় শয়তানের দল ক্ষতিগ্রস্ত।

শাইখ মুজিবুর রহমান

শাইতান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে। ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা শাইতানেরই দল। সাবধান! শাইতানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে; ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারাই শয়তানের দল। সাবধান! নিশ্চয় শয়তানের দল ক্ষতিগ্ৰস্ত।

ফাতহুল মাজীদ

শয়তান তাদের ওপর পরিপূর্ণ আধিপত্য বিস্তার করে নিয়েছে আর সে তাদেরকে আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে। তারা তো শয়তানের দল। জেনে রেখ, শয়তানের দল নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে।

মুখতাসার

১৯. তাদের উপর শয়তান চড়ে বসেছে। ফলে সে তার প্ররোচনার মাধ্যমে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রেখেছে। তাই তারা আল্লাহর সন্তুষ্টির কাজ না করে বরং তাঁর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়েছে। এ সব বৈশিষ্ট্যের লোক হলো ইবলীসের অনুসারী ও তার চেলা-চামুণ্ডা। জেনে রেখো, ইবলীসের অনুসারী ও চেলারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। কেননা, তারা হেদায়েতকে ভ্রষ্টতার বিনিময়ে এবং জান্নাতকে জাহান্নামের বিনিময়ে বিক্রি করেছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

58:14

তাফসীর আবু বকর যাকারিয়া

শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে ; ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারাই শয়তানের দল। সাবধান ! নিশ্চয় শয়তানের দল ক্ষতিগ্ৰস্ত [১]।

[১] মাদান ইবনে আবি তালহা আল-ইয়ামুরী বলেন, আমাকে আবুদ্দারদা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তুমি কোথায় থাক? আমি বললাম, হিমসের নিকটে একটি জনপদে। তখন আবুদ্দারদা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “কোন জনপদে কিংবা বেদুইনদের তাঁবুতে তিনজন লোক থাকার পরও যদি সেখানে সালাত কায়েম করা না হয় তবে শয়তান সেখানে প্রভাব বিস্তার করে। সুতরাং তুমি জামা'আতের (সালাতের জামা'আতের) সাথে জীবন অতিবাহিত করা। কেননা, নেকড়ে কেবল দলছুটকেই খায়।” [আবু দাউদ: ৫৪৭, মুস্তাদরাকে হাকিম: ২/৪৮২, ৪৮৩]