Al-Mulk

আল-মুলক: 15

67:15
67 আল-মুলক Al-Mulk · 30 আয়াত الملك

আরবি

هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ

English Translations

Sahih International

It is He who made the earth tame for you - so walk among its slopes and eat of His provision - and to Him is the resurrection.

Muhsin Khan

He it is, Who has made the earth subservient to you (i.e. easy for you to walk, to live and to do agriculture on it, etc.), so walk in the path thereof and eat of His provision, and to Him will be the Resurrection.

Taqi Usmani

He is the One who has made the earth subjugated for you, so walk on its shoulders, and eat out of His provision, and to Him is the Resurrection.

Abul Ala Maududi

He it is Who made the earth subservient to you. So traverse in its tracks and partake of the sustenance He has provided. To Him will you be resurrected.

Pickthall

He it is Who hath made the earth subservient unto you, so Walk in the paths thereof and eat of His providence. And unto Him will be the resurrection (of the dead).

Yusuf Ali

It is He Who has made the earth manageable for you, so traverse ye through its tracts and enjoy of the Sustenance which He furnishes: but unto Him is the Resurrection.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তিনি তোমাদের জন্য যমীনকে (তোমাদের ইচ্ছার) অধীন করে দিয়েছেন, কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল কর, আর আল্লাহর দেয়া রিযক হতে আহার কর, পুনরায় জীবিত হয়ে তাঁর কাছেই যেতে হবে।

রাওয়াই আল-বায়ান

তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ কর এবং তাঁর রিয্ক থেকে তোমরা আহার কর। আর তাঁর নিকটই পুনরুত্থান।

শাইখ মুজিবুর রহমান

তিনিইতো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন; অতএব তোমরা দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর প্রদত্ত জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ কর; পুনরুত্থানতো তাঁরই নিকট।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন; অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক থেকে তোমরা আহার কর; আর পুনরুত্থান তো তাঁরই কাছে।

ফাতহুল মাজীদ

তিনিই তো তোমাদের জন্য জমিনকে চলাচলের উপযোগী করেছেন; অতএব তোমরা ওর দিক-দিগন্তে ও রাস্তাসমূহে বিচরণ কর এবং তাঁর দেওয়া রিযিক হতে আহার কর, এবং তাঁরই দিকে প্রত্যাবর্তনস্থল।

মুখতাসার

১৫. তিনি তোমাদের উদ্দেশ্যে যমীনকে বসবাসের জন্য সহজ ও নরম করে দিয়েছেন। তাই তোমরা এর পার্শ্বদেশ ও প্রান্তর দিয়ে ভ্রমণ করো এবং তাতে প্রস্তুত রাখা তোমাদের জিবীকা ভক্ষণ করো। বস্তুতঃ হিসেব ও প্রতিদানের জন্য এককভাবে তাঁর দিকেই তোমাদের পুনরুত্থান।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

67:12

তাফসীর আবু বকর যাকারিয়া

তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন ; অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক থেকে তোমরা আহার কর ; আর পুনরুত্থান তো তাঁরই কাছে।