Al-Mulk

আল-মুলক: 29

67:29
67 আল-মুলক Al-Mulk · 30 আয়াত الملك

আরবি

قُلْ هُوَ ٱلرَّحْمَـٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

English Translations

Sahih International

Say, "He is the Most Merciful; we have believed in Him, and upon Him we have relied. And you will [come to] know who it is that is in clear error."

Muhsin Khan

Say: "He is the Most Beneficent (Allah), in Him we believe, and in Him we put our trust. So you will come to know who is it that is in manifest error."

Taqi Usmani

Say, “He is the RaHmān; we have believed in Him, and in Him we placed our trust. So, you will soon come to know who is in open error.”

Abul Ala Maududi

Say to them: “He is Merciful, and it is in Him that we believe, and it is in Him that we put all our trust. Soon will you know who is in manifest error.”

Pickthall

Say: He is the Beneficent. In Him we believe and in Him we put our trust. And ye will soon know who it is that is in error manifest.

Yusuf Ali

Say: "He is (Allah) Most Gracious: We have believed in Him, and on Him have we put our trust: So, soon will ye know which (of us) it is that is in manifest error."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল, ‘তিনিই দয়াময়, আমরা তাঁর উপরেই ঈমান রাখি, আর তাঁর উপরেই নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গুমরাহীতে আছে (আমরা না তোমরা)।’

রাওয়াই আল-বায়ান

বল, ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর উপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে’?

শাইখ মুজিবুর রহমান

বলঃ তিনি দয়াময়, আমরা তাঁকে বিশ্বাস করি ও তাঁরই উপর নির্ভর করি, শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, ‘তিনিই রহমান, আমরা তাঁর উপর ঈমান এনেছি এবং তাঁরই উপর তাওয়াক্কুল করেছি। অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্ৰান্তিতে রয়েছে।’

ফাতহুল মাজীদ

বল : তিনিই দয়াময়, আমরা তাঁর প্রতি বিশ্বাস করেছি এবং তাঁরই ওপর ভরসা করেছি, অচিরেই তোমরা জানতে পারবে, কে স্পষ্ট গোমরাহীতে রয়েছে।

মুখতাসার

২৯. হে রাসূল! আপনি এ সব মশরিককে বলে দিন যে, তিনি সেই রহমান যিনি তোমাদেরকে এককভাবে তাঁর ইবাদাতের দিকে আহ্বান করেন আমরা তাঁর উপরই ঈমান আনয়ন করলাম এবং এককভাবে তাঁর উপরই আমরা নিজেদের সর্ব বিষয়ে ভরসা করলাম। অচিরেই তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে, কে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিলো, আর কে সরল পথের পথিক ছিলো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

67:28

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, ‘তিনিই রহমান, আমরা তাঁর উপর ঈমান এনেছি এবং তাঁরই উপর তাওয়াক্কুল করেছি। অতঃপর অচিরেই তোমারা জানতে পারবে কে স্পষ্ট বিভ্ৰান্তিতে রয়েছে।’