Al-Fath
আল-ফাতহ: 21
আরবি
وَأُخْرَىٰ لَمْ تَقْدِرُوا۟ عَلَيْهَا قَدْ أَحَاطَ ٱللَّهُ بِهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا
English Translations
And [He promises] other [victories] that you were [so far] unable to [realize] which Allāh has already encompassed. And ever is Allāh, over all things, competent.
And other (victories and much booty there are, He promises you) which are not yet within your power, indeed Allah compasses them, And Allah is Ever Able to do all things.
And (there is) another (victory) that has not come within your power as yet, (but) Allah has encompassed it. And Allah is Powerful over every thing.
He also promises you other spoils which you have not yet taken, but Allah has encompassed them. Allah has power over everything.
And other (gain), which ye have not been able to achieve, Allah will compass it, Allah is Able to do all things.
And other gains (there are), which are not within your power, but which Allah has compassed: and Allah has power over all things.
বাংলা অনুবাদ
এবং আরো অন্য (সাহায্য, সম্পদ ও বিজয়) যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান।
আর আরেকটি এখনো তোমরা যা অর্জন করতে সক্ষম হওনি। কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।
আরও বহু সম্পদ রয়েছে যা এখনো তোমাদের অধিকারে আসেনি, ওটাতো আল্লাহর নিকট রক্ষিত আছে। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
আর আরেকটি, এখনো যা তোমাদের অধিকারে আসেনি, তা তো আল্লাহ বেষ্টন করে রেখেছেন। আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।
এ ছাড়া আরও গনীমতের মাল (তোমাদের দেওয়ার ওয়াদা তিনি করেছেন), যা এখনো তোমরা লাভ করতে পারনি। আল্লাহ তা ঘেরাও করে রেখেছেন। আল্লাহ সব কিছুর ওপরই ক্ষমতাবান।
২১. আল্লাহ তোমাদেরকে আরো কিছু গনীমতের অঙ্গীকার দিয়েছেন যা প্রাপ্তিতে তোমরা এখন পর্যন্ত সক্ষম হও নি। তিনিই কেবল এর উপর সামর্থ্যবান। এটি রয়েছে তাঁর জ্ঞান-গরিমা ও পরিচালনায়। আল্লাহ সর্ব বিষয়ে সক্ষম। তাঁকে কোন কিছুই ব্যর্থ করতে পারে না।
তাফসীর
48:20
আর আরেকটি, এখনো যা তোমাদের অধিকারে আসেনি, তা তো আল্লাহ বেষ্টন করে রেখেছেন [১]। আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।
[১] অর্থাৎ আল্লাহ তা’আলা মুসলিমদেরকে আরও অনেক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যা এখনও তাদের ক্ষমতাসীন নয়। এসব বিজয়ের মধ্যে সর্বপ্রথম মক্কা বিজয় রয়েছে দেখে কোনো কোনো তফসিরবিদ আয়াতে মক্কা বিজয়কেই বোঝাতে চেয়েছেন। কিন্তু ভাষা ব্যাপক হেতু কেয়ামত পর্যন্ত আগত সব বিজয়ই এর অন্তর্ভুক্ত। [বাগভী]
