Al-Jinn

আল-জিন: 24

72:24
72 আল-জিন Al-Jinn · 28 আয়াত الجن

আরবি

حَتَّىٰٓ إِذَا رَأَوْا۟ مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا

English Translations

Sahih International

[The disbelievers continue] until, when they see that which they are promised, then they will know who is weaker in helpers and less in number.

Muhsin Khan

Till, when they see that which they are promised, then they will know who it is that is weaker concerning helpers and less important concerning numbers.

Taqi Usmani

(The disbelievers will continue denying the truth and mock at it) until when they will see what they are promised, they will know whose supporters are weaker, and whose numbers are less.

Abul Ala Maududi

(They shall not change their ways) until they see that against which they had been warned, and then they will know whose helpers are weaker and whose supporters are fewer in number.

Pickthall

Till (the day) when they shall behold that which they are promised (they may doubt); but then they will know (for certain) who is weaker in allies and less in multitude.

Yusuf Ali

At length, when they see (with their own eyes) that which they are promised,- then will they know who it is that is weakest in (his) helper and least important in point of numbers.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অবশেষে তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে যে, সাহায্যকারী হিসেবে কে সবচেয়ে দুর্বল, আর সংখ্যায় কারা সবচেয়ে কম।

রাওয়াই আল-বায়ান

অবশেষে যখন তারা তা প্রত্যক্ষ করবে, যে সম্পর্কে তাদেরকে সাবধান করা হয়েছিল। তখন তারা জানতে পারবে যে, সাহায্যকারী হিসেবে কে অধিকতর দুর্বল এবং সংখ্যায় কারা সবচেয়ে কম।

শাইখ মুজিবুর রহমান

যখন তারা প্রতিশ্রুতি প্রত্যক্ষ করবে তখন তারা বুঝতে পারবে, কে সাহায্যকারীর দিক দিয়ে দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অবশেষে যখন তারা যা প্রতিশ্রুত তা প্রত্যক্ষ করবে, তখন তারা জানতে পারবে কে সাহায্যকারী হিসেবে অধিকতর দুর্বল এবং সংখ্যায় স্বল্প।

ফাতহুল মাজীদ

যখন তারা প্রতিশ্র“ত শাস্তি দেখবে, তখন তারা বুঝতে পারবে, সাহায্যকারী হিসাবে কে অধিক দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প।

মুখতাসার

২৪. আর কাফিররা তাদের কুফরীর উপর অটল থাকবে। অবশেষে যখন তারা কিয়ামত দিবসে দুনিয়াতে কৃত আযাবের অঙ্গীকারের বাস্তব চিত্র প্রত্যক্ষ করবে তখন তারা অবশ্যই জানবে, কে সর্বাপেক্ষা দুর্বল এবং কে সর্বাপেক্ষা নিঃসঙ্গ।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

72:18

তাফসীর আবু বকর যাকারিয়া

অবশেষে যখন তারা যা প্রতিশ্রুত তা প্রত্যক্ষ করবে, তখন তারা জানতে পারবে কে সাহায্যকারী হিসেবে অধিকতর দুর্বল এবং সংখ্যায় স্বল্প।