Muhammad

মুহাম্মাদ: 2

47:2
47 মুহাম্মাদ Muhammad · 38 আয়াত محمد

আরবি

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَءَامَنُوا۟ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ

English Translations

Sahih International

And those who believe and do righteous deeds and believe in what has been sent down upon Muḥammad - and it is the truth from their Lord - He will remove from them their misdeeds and amend their condition.

Muhsin Khan

But those who believe and do righteous good deeds, and believe in that which is sent down to Muhammad (SAW), for it is the truth from their Lord, He will expiate from them their sins, and will make good their state.

Taqi Usmani

And those who believed and did righteous deeds and believed in that which is revealed to MuHammad,-and it is the truth (that has come) from their Lord-He will write off their evil deeds, and will set aright their state of affairs.

Abul Ala Maududi

As for those who attained to faith and did righteous works and believed in what was revealed to Muhammad � which indeed is the Truth from their Lord � Allah has remitted their evil deeds and has set their condition right.

Pickthall

And those who believe and do good works and believe in that which is revealed unto Muhammad - and it is the truth from their Lord - He riddeth them of their ill-deeds and improveth their state.

Yusuf Ali

But those who believe and work deeds of righteousness, and believe in the (Revelation) sent down to Muhammad - for it is the Truth from their Lord,- He will remove from them their ills and improve their condition.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে আর মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে- কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য- তিনি তাদের মন্দ কাজগুলো মুছে দেবেন, আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন।

রাওয়াই আল-বায়ান

আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে ‘আর তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন।

শাইখ মুজিবুর রহমান

যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর উহাই (কুরআন) তাদের রাব্ব হতে সত্য; তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাযিল হয়েছে তাতে ঈমান এনেছে, আর তা-ই তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো বিদূরিত করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন।

ফাতহুল মাজীদ

আর যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে এবং যা মুহাম্মদের ওপর নাযিল হয়েছে তা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত সত্য বলে মেনে নিয়েছে, আল্লাহ তাদের সব দোষ দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা ভালো করে দিয়েছেন।

মুখতাসার

২. আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে উপরন্তু তদীয় রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ বিষয়ে ঈমান এনেছে -বস্তুতঃ এটিই হলো তাদের রবের পক্ষ থেকে চিরন্তন সত্য- আল্লাহ তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। ফলে তিনি তাদেরকে এর মাধ্যমে পাকড়াও করবেন না। বরং আল্লাহ তাদের ইহ ও পরকালীন কার্যাদি সংশোধন করে দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

47:1

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাযিল হয়েছে তাতে ঈমান এনেছে, আর তা-ই তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো বিদূরিত করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন [১]।

[১] আয়াতে বর্ণিত بال শব্দটি কখনও অবস্থার অর্থে এবং কখনও অন্তরের অর্থে ব্যাবহৃত হয়। [ফাতহুল কাদীর, কুরতুবী]