Muhammad

মুহাম্মাদ: 28

47:28
47 মুহাম্মাদ Muhammad · 38 আয়াত محمد

আরবি

ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُوا۟ مَآ أَسْخَطَ ٱللَّهَ وَكَرِهُوا۟ رِضْوَٰنَهُۥ فَأَحْبَطَ أَعْمَـٰلَهُمْ

English Translations

Sahih International

That is because they followed what angered Allāh and disliked [what earns] His pleasure, so He rendered worthless their deeds.

Muhsin Khan

That is because they followed that which angered Allah, and hated that which pleased Him. So He made their deeds fruitless.

Taqi Usmani

That is because they followed that which has angered Allah, and they disliked His pleasure; therefore He has nullified their deeds.

Abul Ala Maududi

That is because they have followed a way that angered Allah, and have been averse to His good pleasure. So He reduced all their works to nought.

Pickthall

That will be because they followed that which angereth Allah, and hated that which pleaseth Him. Therefor He hath made their actions vain.

Yusuf Ali

This because they followed that which called forth the Wrath of Allah, and they hated Allah's good pleasure; so He made their deeds of no effect.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এর কারণ এই যে, তারা তারই অনুসরণ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, আর তারা তাঁর সন্তোষকে অপছন্দ করে, ফলে তিনি তাদের সমস্ত ‘আমাল নষ্ট করে দিয়েছেন।

রাওয়াই আল-বায়ান

এটি এ জন্য যে, তারা এমন সব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তাঁর সন্তোষকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন।

শাইখ মুজিবুর রহমান

এটা এ জন্য যে, যাতে আল্লাহর অসন্তোষ জন্মায় তারা তার অনুসরণ করে এবং তাঁর সন্তুষ্টি লাভের প্রয়াসকে অপ্রিয় গণ্য করে; তিনি তাদের কাজ নিষ্ফল করে দেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এটা এজন্যে যে, তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তাঁর সন্তুষ্টিকে অপছন্দ করেছে; সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন।

ফাতহুল মাজীদ

এটা এ কারণেই হবে যে, তারা এমন পথে চলেছে, যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে। তাই তিনি তাদের সব আমলকে বরবাদ করে দিয়েছেন।

মুখতাসার

২৮. আর তা এ জন্য যে, তারা তাদের উপর আল্লাহর অসন্তুষ্টির সকল আচরণ তথা কুফরী, মুনাফিকী এবং আল্লাহ ও তদীয় রাসূলের বিরুদ্ধাচরণের কাজ করেছে। পক্ষান্তরে যা তাদেরকে স্বীয় রবের নৈকট্য লাভে ভূমিকা রাখতো এবং তাঁর সন্তুষ্টি কুড়িয়ে আনতে সহযোগিতা করতো তথা আল্লাহর উপর ঈমান আনা ও তদীয় রাসূলের আনুগত্য করা তা তারা অপছন্দ করেছে। তাই তিনি তাদের আমলগুলো বিনষ্ট করে দিয়েছেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

47:24

তাফসীর আবু বকর যাকারিয়া

এটা এজন্যে যে, তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তাঁর সন্তুষ্টিকে অপছন্দ করেছে ; সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন।