Muhammad

মুহাম্মাদ: 26

47:26
47 মুহাম্মাদ Muhammad · 38 আয়াত محمد

আরবি

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ ۖ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ

English Translations

Sahih International

That is because they said to those who disliked what Allāh sent down, "We will obey you in part of the matter." And Allāh knows what they conceal.

Muhsin Khan

This is because they said to those who hate what Allah has sent down: "We will obey you in part of the matter," but Allah knows their secrets.

Taqi Usmani

That is because they say to those who hate that which Allah has revealed, “We will obey you in some respects.” And Allah knows their secret talk.

Abul Ala Maududi

This, because they said to those who are averse to the faith that Allah has revealed: “In some matters we shall obey you.” Allah has full knowledge of their secret parleys.

Pickthall

That is because they say unto those who hate what Allah hath revealed: We will obey you in some matters; and Allah knoweth their secret talk.

Yusuf Ali

This, because they said to those who hate what Allah has revealed, "We will obey you in part of (this) matter"; but Allah knows their (inner) secrets.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এ কারণেই আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে দিয়েছে যে, কোন কোন ব্যাপারে আমরা তোমাদেরকে মানবো। আল্লাহ তাদের গোপন কথাবার্তাকে খুব ভাল করেই জানেন।

রাওয়াই আল-বায়ান

এটি এ জন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে। তাদের উদ্দেশ্যে, তারা বলে, ‘অচিরেই আমরা কতিপয় বিষয়ে তোমাদের আনুগত্য করব’। আল্লাহ তাদের গোপনীয়তা সম্পর্কে অবহিত রয়েছেন।

শাইখ মুজিবুর রহমান

এটা এ জন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে তারা বলেঃ আমরা কোন্ কোন্ বিষয়ে তোমাদের আনুগত্য করব? আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এটা এজন্যে যে, আল্লাহ যা নাযিল করেছেন, তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা বলে, ‘অচিরেই আমরা কোনো কোনো বিষয়ে তোমাদের আনুগত্য করব।’ আর আল্লাহ জানেন তাদের গোপন অভিসন্ধিসমূহ।

ফাতহুল মাজীদ

এ কারণেই আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে তারা তাদেরকে (ইয়াহূদীদেরকে) বলে যে, কোন কোন বিষয়ে তোমাদের কথা আমরা মানবো। আল্লাহ তাদের এসব গোপন কথা জানেন।

মুখতাসার

২৬. তাদের এই ভ্রষ্টতার কারণ এই যে, তারা আল্লাহ কর্তৃক রাসূলের উপর অবতীর্ণ ওহীকে অপছন্দকারী মুশরিকদেরকে গোপনে বলেছে, আমরা কিছু কিছু বিষয়ে তোমাদের আনুগত্য করবো। যেমন: যুদ্ধ থেকে পিছিয়ে থাকা। অথচ আল্লাহ তাদের লুকানো ও গোপন সব ব্যাপারে অবগত। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না। ফলে তিনি তদীয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে যেটুকু ইচ্ছা তা অবগত করেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

47:24

তাফসীর আবু বকর যাকারিয়া

এটা এজন্যে যে, আল্লাহ যা নাযিল করেছেন, তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা বলে, ‘অচিরেই আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করব।’ আর আল্লাহ জানেন তাদের গোপন অভিসন্ধিসমূহ।