Muhammad

মুহাম্মাদ: 37

47:37
47 মুহাম্মাদ Muhammad · 38 আয়াত محمد

আরবি

إِن يَسْـَٔلْكُمُوهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوا۟ وَيُخْرِجْ أَضْغَـٰنَكُمْ

English Translations

Sahih International

If He should ask you for them and press you, you would withhold, and He would expose your hatred [i.e., unwillingness].

Muhsin Khan

If He were to ask you of it, and press you, you would covetously withhold, and He will bring out all your (secret) ill-wills.

Taqi Usmani

If He were to ask you of it, and press you (to spend all your wealth), you would show miserliness, and He would expose your disgusts.

Abul Ala Maududi

If He were to ask you for your possessions and press you (in that regard), you would have grown niggardly, and Allah would have brought your failings to light.

Pickthall

If He should ask it of you and importune you, ye would hoard it, and He would bring to light your (secret) hates.

Yusuf Ali

If He were to ask you for all of them, and press you, ye would covetously withhold, and He would bring out all your ill-feeling.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তিনি যদি তোমাদের কাছে তা চাইতেন আর সেজন্য চাপ দিতেন তাহলে তোমরা কৃপণতা করতে আর তাতে তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দিতেন।

রাওয়াই আল-বায়ান

যদি তিনি তোমাদের নিকট তা চান, অতঃপর তিনি তোমাদের ওপর প্রবল চাপ দেন, তাহলে তো তোমরা কার্পণ্য করবে। আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন।

শাইখ মুজিবুর রহমান

তোমাদের নিকট হতে তিনি তা চাইলে এবং তজ্জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরাতো কার্পন্য করবে, এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করে দিবেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তোমাদের কাছ থেকে তিনি তা চাইলে ও তার জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন।

ফাতহুল মাজীদ

যদি তিনি তোমাদের কাছে তোমাদের মাল চেয়েই বসেন এবং সবটুকুই দাবি করেন তাহলে তোমরা তো কাপর্ণ্য করবে। তখন তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন।

মুখতাসার

৩৭. যদি তিনি তোমাদের সকল সম্পদ চাইতেন এবং সে ক্ষেত্রে গুরুত্বারোপ করতেন তাহলে তোমরা কর্পণ্য করতে এবং তোমাদের অন্তরে আল্লাহর পথে ব্যয় করার প্রতি অনিহা প্রকাশ পেতো। তাই তোমাদের উপর দয়াপরবশ হয়ে তিনি তা পরিহার করেছেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

47:36

তাফসীর আবু বকর যাকারিয়া

তোমাদের কাছ থেকে তিনি তা চাইলে ও তার জন্য তোমাদের উপর চাপ দিলে তোমারা তো কার্পণ্য করবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন [১]।

[১] আয়াতের সারমর্ম এই যে, যদি আল্লাহ তা'আলা তোমাদের কাছে সমস্ত ধন-সম্পদ চাইতেন, তবে তোমারা কার্পণ্য করতে। কৃপণতার কারণে যে অপ্রিয়ভাব তোমাদের অন্তরে থাকত, তা অবশ্যই প্ৰকাশ হয়ে পড়ত। তাই তিনি তোমাদের ধন-সম্পদের মধ্য থেকে সামান্য একটি অংশ তোমাদের উপর ফরয করেছেন। কিন্তু তোমরা তাতেও কৃপণতা শুরু করেছ। [ফাতহুল কাদীর, মুয়াসসার]