Al-Jathiyah

আল-জাসিয়া: 29

45:29
45 আল-জাসিয়া Al-Jathiyah · 37 আয়াত الجاثية

আরবি

هَـٰذَا كِتَـٰبُنَا يَنطِقُ عَلَيْكُم بِٱلْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ

English Translations

Sahih International

This, Our record, speaks about you in truth. Indeed, We were having transcribed whatever you used to do."

Muhsin Khan

This Our Record speaks about you with truth. Verily, We were recording what you used to do (i.e. Our angels used to record your deeds).

Taqi Usmani

This is Our book that speaks against you with truth. We used to get recorded all that you used to do.

Abul Ala Maududi

This is Our Record which bears witness against you with truth; We used to record all what you did.”

Pickthall

This Our Book pronounceth against you with truth. Lo! We have caused (all) that ye did to be recorded.

Yusuf Ali

"This Our Record speaks about you with truth: For We were wont to put on Record all that ye did."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমার এ কিতাব তোমাদের ব্যাপারে সত্য কথাই বলবে, তোমরা যা করতে আমি তাই-ই লিখে রাখতাম।

রাওয়াই আল-বায়ান

‘এটি আমার লেখনী, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে; নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম’।

শাইখ মুজিবুর রহমান

এই আমার লিপি, এটা তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিবে। তোমরা যা করতে তা আমি লিপিবদ্ধ করেছিলাম।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘এই আমাদের লেখনি, যা তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে সত্যভাবে। নিশ্চয় তোমরা যা আমল করতে তা আমরা লিপিবদ্ধ করেছিলাম।’

ফাতহুল মাজীদ

এ হল আমার কিতাব, এটা তোমাদের বিরুদ্ধে সত্য বলবে। তোমরা যা করতে তা আমি অবশ্যই লিপিবদ্ধ করিয়েছিলাম।

মুখতাসার

২৯. এটি আমার সেই কিতাব যাতে আমার ফিরিশতারা তোমাদের আমল লিপিবদ্ধ করেছে এবং যা তোমাদের উপর সততার সাথে সাক্ষ্য দিচ্ছে তোমরা তা পাঠ করো। আমি এ সব সংরক্ষকদেরকে নির্দেশ দিয়েছিলাম তারা যেন তোমাদের আমলসমূহ লিপিবদ্ধ করে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

45:27

তাফসীর আবু বকর যাকারিয়া

‘এই আমাদের লেখনি, যা তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে সত্যভাবে। নিশ্চয় তোমরা যা আমল করতে তা আমরা লিপিবদ্ধ করেছিলাম।’