Al-Jathiyah

আল-জাসিয়া: 31

45:31
45 আল-জাসিয়া Al-Jathiyah · 37 আয়াত الجاثية

আরবি

وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَفَلَمْ تَكُنْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَٱسْتَكْبَرْتُمْ وَكُنتُمْ قَوْمًا مُّجْرِمِينَ

English Translations

Sahih International

But as for those who disbelieved, [it will be said], "Were not Our verses recited to you, but you were arrogant and became a criminal people?

Muhsin Khan

But as for those who disbelieved (it will be said to them): "Were not Our Verses recited to you? But you were proud, and you were a people who were Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals)."

Taqi Usmani

And as to those who disbelieved, (it will be said to them,) “Had My verses not been recited to you? But you showed arrogance, and you were a guilty people;

Abul Ala Maududi

But those who denied the Truth, they shall be told: “Were My Signs not rehearsed to you? But you waxed proud and became a guilty people.”

Pickthall

And as for those who disbelieved (it will be said unto them): Were not Our revelations recited unto you? But ye were scornful and became a guilty folk.

Yusuf Ali

But as to those who rejected Allah, (to them will be said): "Were not Our Signs rehearsed to you? But ye were arrogant, and were a people given to sin!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর যারা কুফরী করেছিল তাদেরকে বলা হবে- আমার আয়াতগুলো কি তোমাদের কাছে পাঠ করা হয়নি? তখন তোমরা অহঙ্কার করেছিলে আর তোমরা ছিলে এক অপরাধী জাতি।

রাওয়াই আল-বায়ান

আর যারা কুফরী করেছে (তাদেরকে বলা হবে), ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহঙ্কার করেছিলে। আর তোমরা ছিলে এক অপরাধী কওম’।

শাইখ মুজিবুর রহমান

পক্ষান্তরে যারা কুফরী করে তাদেরকে বলা হবেঃ তোমাদের নিকট কি আমার আয়াত পাঠ করা হয়নি? কিন্তু তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যারা কুফরী করেছে (তাদেরকে বলা হবে), ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’

ফাতহুল মাজীদ

পক্ষান্তরে যারা কুফরী করেছে (তাদেরকে বলা হবে : ) তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়নি? কিন্তু তোমরা অহঙ্কার প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।

মুখতাসার

৩১. পক্ষান্তরে যারা আল্লাহর সাথে কুফরী করেছে তাদেরকে লাজবাব করার ছলে বলা হবে, তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হলে তোমরা কি তাতে ঈমান আনতে ও বড়ত্ব দেখাতে না। আর তোমরা কি মূলতঃ এমন পাপিষ্ঠ সম্প্রদায় ছিলে না যারা কুফরী ও পাপ উপার্জন করতে?!

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

45:30

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যারা কুফরী করেছে (তাদেরকে বলা হবে), ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’