Al-Ahqaf

আল-আহকাফ: 25

46:25
46 আল-আহকাফ Al-Ahqaf · 35 আয়াত الأحقاف

আরবি

تُدَمِّرُ كُلَّ شَىْءٍۭ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا۟ لَا يُرَىٰٓ إِلَّا مَسَـٰكِنُهُمْ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ

English Translations

Sahih International

Destroying everything by command of its Lord. And they became so that nothing was seen [of them] except their dwellings. Thus do We recompense the criminal people.

Muhsin Khan

Destroying everything by the Command of its Lord! So they became such that nothing could be seen except their dwellings! Thus do We recompense the people who are Mujrimun (polytheists, disbelievers, sinners, etc.)!

Taqi Usmani

that will destroy every thing with the command of its Lord! So they became such that nothing remained to be seen except their dwelling places. This is how We punish the guilty people.

Abul Ala Maududi

that will destroy everything by the command of its Lord.” Thereafter nothing was left to be seen except their dwellings. Thus do We requite the wrong-doers.

Pickthall

Destroying all things by commandment of its Lord. And morning found them so that naught could be seen save their dwellings. Thus do We reward the guilty folk.

Yusuf Ali

"Everything will it destroy by the command of its Lord!" Then by the morning they - nothing was to be seen but (the ruins of) their houses! thus do We recompense those given to sin!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

ওটা তার প্রতিপালকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। অবস্থা এই দাঁড়াল যে, তাদের (ধ্বংসপ্রাপ্ত) বসতিগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। অপরাধী জাতিকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।

রাওয়াই আল-বায়ান

এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দেবে’। ফলে তারা এমন (ধ্বংস) হয়ে গেল যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী কওমকে প্রতিফল দিয়ে থাকি।

শাইখ মুজিবুর রহমান

আল্লাহর নির্দেশে এটা সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইলনা। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এটা তার রবের নির্দেশে সব কিছুকে ধবংস করে দেবে। অতঃপর তাদের পরিণাম এ হল যে, তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না। এভাবে আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।

ফাতহুল মাজীদ

সে তার প্রতিপালকের নির্দেশে প্রত্যেক জিনিসকে ধ্বংস করে দেবে। শেষ পর্যন্ত তাদের এ অবস্থা হল যে, তাদের থাকার জায়গাটুকু ছাড়া আর কিছুই দেখা যায়নি। এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

মুখতাসার

২৫. এটি যে বস্তুর উপর দিয়ে অতিক্রম করে সেগুলোর মধ্যে যেগুলোকে আল্লাহ ধ্বংস করতে নির্দেশ প্রদান করেন সেগুলোকে ধ্বংস করে ফেলে। ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে প্রভাত করে। তথায় তাদের অতীত অস্তিত্বের পরিচায়ক তাদের বসবাসের ঘরবাড়ীগুলো ব্যতীত অন্য কিছু অবশিষ্ট থাকে নি। বস্তুতঃ আমি এই কষ্টদায়ক শাস্তির মতো পাপের উপর গোঁড়ামী প্রদর্শনকারীদেরকে শাস্তি প্রদান করবো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

46:21

তাফসীর আবু বকর যাকারিয়া

‘এটা তার রবের নির্দেশে সব কিছুকে ধবংস করে দেবে।’ অতঃপর তাদের পরিণাম এ হল যে, তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না। এভাবে আমরা অপরাধী সম্পপ্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।