Al-Ahqaf

আল-আহকাফ: 34

46:34
46 আল-আহকাফ Al-Ahqaf · 35 আয়াত الأحقاف

আরবি

وَيَوْمَ يُعْرَضُ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَلَى ٱلنَّارِ أَلَيْسَ هَـٰذَا بِٱلْحَقِّ ۖ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

English Translations

Sahih International

And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "Is this not the truth?" They will say, "Yes, by our Lord." He will say, "Then taste the punishment for what you used to deny."

Muhsin Khan

And on the Day when those who disbelieve will be exposed to the Fire (it will be said to them): "Is this not the truth?" They will say: "Yes, By our Lord!" He will say: "Then taste the torment, because you used to disbelieve!"

Taqi Usmani

The day the disbelievers will be presented to the Fire, (it will be said to them,) “Is this not true?” They will say, “Yes of course, Our Lord!” He will say, “Then taste the punishment, for you used to disbelieve.”

Abul Ala Maududi

On the Day when the unbelievers will be brought within sight of the Fire, they will be asked: “Is this not the Truth?” and they will answer “Yes, by Our Lord (this is the Truth).” Allah will say: “Then suffer the chastisement as a requital for your disbelieving.”

Pickthall

And on the day when those who disbelieve are exposed to the Fire (they will be asked): Is not this real? They will say: Yea, by our Lord. He will say: Then taste the doom for that ye disbelieved.

Yusuf Ali

And on the Day that the Unbelievers will be placed before the Fire, (they will be asked,) "Is this not the Truth?" they will say, "Yea, by our Lord!" (One will say:) "Then taste ye the Penalty, for that ye were wont to deny (Truth)!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কাফিরদেরকে যেদিন জাহান্নামের সামনে হাজির করা হবে (তখন তাদেরকে বলা হবে) এটা কি সত্য নয়? তারা বলবে, ‘কসম আমাদের প্রতিপালকের! এটা সত্য।’ তাদেরকে বলা হবে, ‘তাহলে ‘আযাব আস্বাদন কর, যেহেতু তোমরা সত্যকে অমান্য করেছিলে।

রাওয়াই আল-বায়ান

আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে (বলা হবে), ‘এটা কি সত্য নয়’? তারা বলবে, ‘অবশ্যই হ্যাঁ, আমাদের রবের কসম তিনি বলবেন, ‘তাহলে আযাব আস্বাদন কর, যেহেতু তোমরা কুফরী করছিলে’।

শাইখ মুজিবুর রহমান

যেদিন কাফিরদেরকে উপস্থিত করা হবে জাহান্নামের নিকট, সেদিন তাদেরকে বলা হবেঃ এটা কি সত্য নয়? তারা বলবেঃ আমাদের রবের শপথ! এটা সত্য। তখন তাদেরকে বলা হবেঃ শাস্তি আস্বাদান কর। কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যারা কুফরী করেছে যেদিন তাদেরকে পেশ করা হবে জাহান্নামের আগুনের কাছে, (সেদিন তাদেরকে বলা হবে) ‘এটা কি সত্য নয়?’ তারা বলবে, ‘আমাদের রবের শপথ! অবশ্যই হ্যাঁ। তিনি বলবেন, ‘সুতরাং শাস্তি আস্বাদন কর; কারণ তোমরা কুফরী করেছিলে।’

ফাতহুল মাজীদ

যেদিন কাফিরদেরকে আগুনের সামনে আনা হবে (সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে) এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ আমাদের রবের কসম (এটা বাস্তব সত্য)! আল্লাহ বলবেন, তোমরা যে কুফরী করেছিলে, তার বদলায় এখন আযাবের মজা ভোগ কর।

মুখতাসার

৩৪. যে দিন আল্লাহ ও তদীয় রাসূলদের প্রতি অবিশ্বাসকারীদেরকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে আগুনের সম্মুখে উপনীত করা হবে এবং তাদের উদ্দেশ্যে ধমকের স্বরে বলা হবে, তোমরা যে শাস্তি দেখতে পাচ্ছো তা কি সত্য নয়?! না কি তোমরা যেমনটি দুনিয়াতে বলতে তা সেরূপ মিথ্যা?! তদুত্তরে তারা বলবে, অবশ্যই হে আমাদের রব! এটি সত্য। তখন তাদেরকে বলা হবে, তাহলে আল্লাহকে অবিশ্বাসের ফলে তোমরা শাস্তি ভোগ করো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

46:33

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যারা কুফরী করেছে যেদিন তাদেরকে পেশ করা হবে জাহান্নামের আগুনের কাছে, (সেদিন তাদেরকে বলা হবে) ‘এটা কি সত্য নয়? ’ তারা বলবে, ‘আমাদের রবের শপথ ! অবশ্যই হ্যাঁ। তিনি বলবেন, ‘সুতরাং শাস্তি আস্বাদন কর ; কারণ তোমরা কুফরী করেছিলে।’