Ash-Shuraa

আশ-শূরা: 6

42:6
42 আশ-শূরা Ash-Shuraa · 53 আয়াত الشورى

আরবি

وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ

English Translations

Sahih International

And those who take as allies other than Him - Allāh is [yet] Guardian over them; and you, [O Muḥammad], are not over them a manager -

Muhsin Khan

And as for those who take as Auliya' (guardians, supporters, helpers, protectors, etc.) others besides Him [i.e. they take false deities other than Allah (as) protectors, and they worship them] Allah is Hafiz (Protector) over them (i.e. takes care of their deeds and will recompense them), and you (O Muhammad SAW) are not a Wakil (guardian or a disposer of their affairs) over them (to protect their deeds, etc.).

Taqi Usmani

And those who have adopted patrons instead of Him, Allah is on watch against them, and you are not responsible for them.

Abul Ala Maududi

Those who have taken others than Him as their protectors beside Him, it is Allah Who oversees them; you are no guardian over them.

Pickthall

And as for those who choose protecting friends beside Him, Allah is Warden over them, and thou art in no wise a guardian over them.

Yusuf Ali

And those who take as protectors others besides Him,- Allah doth watch over them; and thou art not the disposer of their affairs.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি নযর রাখছেন, তাদের (কাজের) দায়-দায়িত্ব তোমার উপর নেই।

রাওয়াই আল-বায়ান

আর যারা তাঁর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা এবং তুমি তাদের কর্মবিধায়ক নও।

শাইখ মুজিবুর রহমান

যারা আল্লাহর পরিবর্তে অপরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি কঠোর দৃষ্টি রাখেন। তুমি তাদের কর্মবিধায়ক নও।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যারা তাঁর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্ৰহণ করে, আল্লাহ্ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা। আর আপনি তো তাদের উপর কর্মবিধায়ক নন।

ফাতহুল মাজীদ

যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি কঠোর দৃষ্টি রাখেন। তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।

মুখতাসার

৬. পক্ষান্তরে যারা আল্লাহর পরিবর্তে দেবতাদেরকে ভালোবাসে ও তাদের ইবাদাত করে আল্লাহ তাদের প্রতীক্ষায় রয়েছেন। তিনি তাদের পাপ লিপিবদ্ধ করছেন এবং তিনি এর প্রতিদান দিবেন। আর হে রাসূল! আপনি তাদের আমল সংরক্ষণের দায়িত্বশীল নন। আপনাকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আপনি কেবল একজন প্রচারক মাত্র।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

42:1

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যারা তাঁর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে [১] গ্ৰহণ করে, আল্লাহ্ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা। আর আপনি তো তাদের উপর কর্মবিধায়ক নন।

[১] মূল আয়াতে أولياء, শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় যার অর্থ অত্যন্ত ব্যাপক। বাতিল উপাস্যদের সম্পর্কে পথভ্রষ্ট মানুষদের বিভিন্ন আকীদা-বিশ্বাস এবং ভিন্ন ভিন্ন অনেক কর্মপদ্ধতি আছে। কুরআন মজীদে এগুলোকেই “আল্লাহ ছাড়া অন্যদের ওলী বা অভিভাবক বানানো” বলে আখ্যায়িত করা হয়েছে। কুরআন মজীদে অনুসন্ধান করলে “ওলী’ শব্দটির কয়েকটি অর্থ জানা যায়। একঃ মানুষ যার কথামত কাজ করে, যার নির্দেশনা মেনে চলে এবং যার রচিত নিয়ম-পস্থা, রীতিনীতি এবং আইনকানুন অনুসরণ করে [আন নিসা: ১১৮-১২০; আল-আশরাফ: ৩, ২৭-৩০] দুইঃ যার দিকনির্দেশনার ওপর মানুষ আস্থা স্থাপন করে এবং মনে করে সে তাকে সঠিক রাস্তা প্রদর্শনকারী এবং ভ্রান্তি থেকে রক্ষাকারী। [আল বাকারাহ: ২৫৭; আল-ইসরা: ৯৭; আল-কাহাফ: ১৭ ও আল-জাসিয়া: ১৯] তিনঃ যার সম্পর্কে মানুষ মনে করে, আমি পৃথিবীতে যাই করি না কেন সে আমাকে তার কুফল থেকে রক্ষা করবে। এমনকি যদি আল্লাহ থাকেন এবং আখেরাত সংঘটিত হয় তাহলে তার আযাব থেকেও রক্ষা করবেন। [আন- নিসা: ১২৩-১৭৩; আল-আন’আম: ৫১; আর-রা'দ: ৩৭; আল-‘আনকাবুত: ২২; আল-আহ যাব: ৬৫; আয-যুমার: ৩] চারঃ যার সম্পর্কে মানুষ মনে করে, পৃথিবীতে তিনি অতি প্রাকৃতিক উপায়ে তাকে সাহায্য করেন, বিপদাপদে তাকে রক্ষা করেন। রুজি-রোজগার দান করেন, সন্তান দান করেন, ইচ্ছা পূরণ করেন এবং অন্যান্য সব রকম প্রয়োজন পূরণ করেন [হুদ:২০; আর-রা'দঃ ১৬, আল-আনকাবূত: ৪১]