Ar-Rum

আর-রূম: 15

30:15
30 আর-রূম Ar-Rum · 60 আয়াত الروم

আরবি

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَهُمْ فِى رَوْضَةٍ يُحْبَرُونَ

English Translations

Sahih International

And as for those who had believed and done righteous deeds, they will be in a garden [of Paradise], delighted.

Muhsin Khan

Then as for those who believed (in the Oneness of Allah Islamic Monotheism) and did righteous good deeds, such shall be honoured and made to enjoy luxurious life (forever) in a Garden of delight (Paradise).

Taqi Usmani

Then, those who had believed and had done righteous deeds-they will be in a garden, extremely delighted.

Abul Ala Maududi

Then those who believed and acted righteously will be placed in a Garden and will be happy and jubilant.

Pickthall

As for those who believed and did good works, they will be made happy in a Garden.

Yusuf Ali

Then those who have believed and worked righteous deeds, shall be made happy in a Mead of Delight.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে জান্নাত দিয়ে পরিতুষ্ট করা হবে।

রাওয়াই আল-বায়ান

অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে।

শাইখ মুজিবুর রহমান

অতএব যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতে আনন্দে থাকবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা জান্নাতে খোশহালে থাকবে;

ফাতহুল মাজীদ

সুতরাং যারা ঈমান এনে ভাল কাজ করেছিল, তারা তো জান্নাতে আনন্দে থাকবে।

মুখতাসার

১৫. যারা আল্লাহর উপর ঈমান আনবে ও তাঁর নিকট সন্তোষজনক নেক আমল করবে তারা জন্নাতে অশেষ ও আবারিত নি‘আমত লাভে সানন্দে বসবাস করবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

30:11

তাফসীর আবু বকর যাকারিয়া

অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা জান্নাতে খোশহালে থাকবে [১]

[১] অর্থাৎ জান্নাতীগণ যত প্রকার আনন্দ লাভ করবে, সবই এই শব্দের ব্যাপকতার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনের অন্য এক আয়াতে বলা হয়েছে, “দুনিয়াতে কেউ জানে না যে, তার জন্যে জান্নাতে চক্ষু শীতল করার কি কি সামগ্ৰী যোগাড় রাখা হয়েছে।” [সূরা আস-সাজদাহ:১৭]। কাতাদাহ বলেন, তারা ফুলের সুগন্ধে, ঘন উদ্ভিদঘেরা বাগানে, জান্নাতে বিভিন্ন প্রকার ফুলের মধ্যে খুশী প্রকাশ করবে। অতি মনোমুগ্ধকর শব্দ এবং প্রাচুর্যপূর্ণ উত্তম জীবিকা আস্বাদন করবে। [তাবারী; আত-তাফসীরুস সহীহ]