Ar-Rum

আর-রূম: 29

30:29
30 আর-রূম Ar-Rum · 60 আয়াত الروم

আরবি

بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَهْوَآءَهُم بِغَيْرِ عِلْمٍ ۖ فَمَن يَهْدِى مَنْ أَضَلَّ ٱللَّهُ ۖ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ

English Translations

Sahih International

But those who wrong follow their [own] desires without knowledge. Then who can guide one whom Allāh has sent astray? And for them there are no helpers.

Muhsin Khan

Nay, but those who do wrong follow their own lusts without knowledge, Then who will guide him whom Allah has sent astray? And for such there will be no helpers.

Taqi Usmani

But the wrongdoers have followed their desires without knowledge. So who can guide the one whom Allah leaves astray? For such people there are no helpers.

Abul Ala Maududi

But the wrong-doers follow their desires without any knowledge. Who, then, can show the way to him whom Allah lets go astray? Such shall have no helpers.

Pickthall

Nay, but those who do wrong follow their own lusts without knowledge. Who is able to guide him whom Allah hath sent astray? For such there are no helpers.

Yusuf Ali

Nay, the wrong-doers (merely) follow their own lusts, being devoid of knowledge. But who will guide those whom Allah leaves astray? To them there will be no helpers.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বরং সীমালঙ্ঘনকারীরা কোন জ্ঞান ছাড়াই তাদের খেয়াল-খুশির অনুসরণ করে; কাজেই আল্লাহই যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎপথ দেখাবে কে? তাদের কোন সাহায্যকারী নেই।

রাওয়াই আল-বায়ান

বরং যালিমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশীর অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত করবে? আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই।

শাইখ মুজিবুর রহমান

বস্তুতঃ সীমালংঘনকারীরা অজ্ঞতা বশতঃ তাদের খেয়াল খুশীর অনুসরণ করে, সুতরাং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, কে তাকে সৎ পথে পরিচালিত করবে? তাদের কোন সাহায্যকারী নেই।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বরং যালিমরা অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে, কাজেই আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত দান করবে? আর তাদের কোনো সাহাযাকারী নেই।

ফাতহুল মাজীদ

বরং জালিমরা অজ্ঞতাবশত নিজেদের প্রবৃত্তির আনুগত্য করে থাকে। অতএব তাকে কে সৎপথ দেখাবে যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই।

মুখতাসার

২৯. তাদের গুমরাহীর কারণ দলীলের ক্রুটি বা তার ব্যাখ্যার ক্রুটি নয়। বরং তা হচ্ছে তাদের প্রবৃত্তির অনুসরণ এবং পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ। কেননা যাদেরকে আল্লাহ গুমরাহ করেন তাদেরকে কে হেদায়েত করতে পারে? বস্তুতঃ তাদেরকে সক্ষমতা দানের কেউ নেই। আর না তাদের কোন সাহয্যকারী রয়েছে। যে তাদের থেকে আল্লাহর আযাবকে প্রতিহত করতে পারে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

30:28

তাফসীর আবু বকর যাকারিয়া

বরং যালিমরা অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশীর অনুসরণ করে, কাজেই আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন কে তাকে হিদায়াত দান করবে? আর তাদের কোন সাহাযাকারী নেই।