Ar-Rum

আর-রূম: 56

30:56
30 আর-রূম Ar-Rum · 60 আয়াত الروم

আরবি

وَقَالَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ وَٱلْإِيمَـٰنَ لَقَدْ لَبِثْتُمْ فِى كِتَـٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوْمِ ٱلْبَعْثِ ۖ فَهَـٰذَا يَوْمُ ٱلْبَعْثِ وَلَـٰكِنَّكُمْ كُنتُمْ لَا تَعْلَمُونَ

English Translations

Sahih International

But those who were given knowledge and faith will say, "You remained the extent of Allāh's decree until the Day of Resurrection, and this is the Day of Resurrection, but you did not used to know."

Muhsin Khan

And those who have been bestowed with knowledge and faith will say: "Indeed you have stayed according to the Decree of Allah, until the Day of Resurrection, so this is the Day of Resurrection, but you knew not."

Taqi Usmani

As for those who were given knowledge and belief, they will say, “You remained, according to the destiny written by Allah, up to the Day of Resurrection. So this is the Day of Resurrection, but you had no belief.”

Abul Ala Maududi

But those who had been endowed with knowledge and faith shall say: “According to Allah's Record you have stayed till the Day of Resurrection. Now, this is the Day of Resurrection. But you did not know.”

Pickthall

But those to whom knowledge and faith are given will say: The truth is, ye have tarried, by Allah's decree, until the Day of Resurrection. This is the Day of Resurrection, but ye used not to know.

Yusuf Ali

But those endued with knowledge and faith will say: "Indeed ye did tarry, within Allah's Decree, to the Day of Resurrection, and this is the Day of Resurrection: but ye - ye were not aware!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর যাদেরকে ঈমান ও জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে- তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাই হল পুনরুত্থান দিবস কিন্তু তোমরা জানতে না।

রাওয়াই আল-বায়ান

আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, ‘তোমরা আল্লাহর বিধান মত পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আর এটি পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা জানতে না।’

শাইখ মুজিবুর রহমান

কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবেঃ তোমরাতো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাইতো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, 'অবশ্যই তোমরা আল্লাহর লিখা অনুযায়ী পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ। সুতরাং এটাই তো পুনরুত্থান দিন, কিন্তু তোমরা জানতে না।'

ফাতহুল মাজীদ

কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে: তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান পর্যন্ত অবস্থান করেছ এটাই হল পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না।

মুখতাসার

৫৬. আর যাদেরকে তিনি ইলম দান করেছেন তথা নবী ও ফিরিশতাগণ বলবেন: তোমরা আল্লাহর গাইবী ইলমে তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দিন লিখা ছিল তত দিনই অবস্থান করেছো যা আজ তোমরা অস্বীকার করছো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

30:55

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে [১] তারা বলবে, 'অবশ্যই তোমরা আল্লাহর লিখা অনুযায়ী পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ। সুতরাং এটাই তো পুনরুত্থান দিন, কিন্তু তোমরা জানতে না।'

[১] আল্লামা শানকীতী বলেন, এখানে যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে বলে, ফেরেশতাগণ, রাসূলগণ, নবীগণ, সৎবান্দাগণ সবই উদ্দেশ্য হতে পারে। [আদওয়াউল বায়ান]