Al-Buruj

আল-বুরূজ: 3

85:3
85 আল-বুরূজ Al-Buruj · 22 আয়াত البروج

আরবি

وَشَاهِدٍ وَمَشْهُودٍ

English Translations

Sahih International

And [by] the witness and what is witnessed,

Muhsin Khan

And by the witnessing day (i.e. Friday), and by the witnessed day [i.e. the day of 'Arafat (Hajj) the ninth of Dhul-Hijjah];

Taqi Usmani

and by that which attends, and that which is attended,

Abul Ala Maududi

and by the witness and what is witnessed:

Pickthall

And by the witness and that whereunto he beareth testimony,

Yusuf Ali

By one that witnesses, and the subject of the witness;-

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ

রাওয়াই আল-বায়ান

আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,

শাইখ মুজিবুর রহমান

শপথ দ্রষ্টা ও দৃষ্টের।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এবং দ্রষ্টা ও দৃষ্টের---

ফাতহুল মাজীদ

শপথ যে দেখে এবং যা দেখা হয় তার,

মুখতাসার

৩. শপথ করেছেন প্রত্যেক সাক্ষ্যদাতা তথা নবী যিনি তাঁর উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং যাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হবে তথা তাঁর উম্মত যারা স্বীয় নবীর ব্যাপারে সাক্ষ্য দিবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

85:1

তাফসীর আবু বকর যাকারিয়া

এবং দ্রষ্টা ও দৃষ্টের [১]---

[১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “وَالُيَوْمِ الْمَوْعُوْدِ বা প্ৰতিশ্রুত দিনের অর্থ কেয়ামতের দিন। আর مشهود এর অর্থ আরাফার দিন এবং شاهد এর অর্থ শুক্রবার দিন। জুম'আর দিনের চেয়ে উত্তম কোন দিনে কোন সূর্য উদিত হয়নি এবং ডুবেওনি। সেদিন এমন একটি সময় আছে, কোন মুমিন বান্দা যখনই কোন কল্যাণের দো'আ করে তখনই তার দো'আ কবুল করা হয়। অথবা যদি কোন অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা হয় তখনই তাকে আল্লাহ্ তা থেকে আশ্রয় দেয়।” [তিরমিয়ী: ৩৩৩৯]