An-Nur

আন-নূর: 25

24:25
24 আন-নূর An-Nur · 64 আয়াত النور

আরবি

يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلْحَقُّ ٱلْمُبِينُ

English Translations

Sahih International

That Day, Allāh will pay them in full their true [i.e., deserved] recompense, and they will know that it is Allāh who is the manifest Truth [i.e., perfect in justice].

Muhsin Khan

On that Day Allah will pay them the recompense of their deeds in full, and they will know that Allah, He is the Manifest Truth.

Taqi Usmani

On that day Allah will give them their rightful recompense in full, and they will know that Allah is the Very Truth who makes all things manifest.

Abul Ala Maududi

On that Day Allah will justly requite them, and they will come to know that Allah - and He alone - is the Truth, the One Who makes the Truth manifest.

Pickthall

On that day Allah will pay them their just due, and they will know that Allah, He is the Manifest Truth.

Yusuf Ali

On that Day Allah will pay them back (all) their just dues, and they will realise that Allah is the (very) Truth, that makes all things manifest.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আল্লাহ সেদিন তাদেরকে তাদের ন্যায্য পাওনা পুরোপুরিই দেবেন আর তারা জানতে পারবে যে, আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী।

রাওয়াই আল-বায়ান

সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন, আর তারা জানবে যে, আল্লাহই সুস্পষ্ট সত্য।

শাইখ মুজিবুর রহমান

সেদিন আল্লাহ তাদের প্রাপ্ত প্রতিফল পুরোপুরি দিবেন এবং তারা জানবে যে, আল্লাহই সত্য, স্পষ্ট প্রকাশক।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সেদিন আল্লাহ্‌ তাদের হক্ক তথা প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জেনে নেবে যে, আল্লাহ্‌ই সুস্পষ্ট সত্য।

ফাতহুল মাজীদ

সেদিন আল্লাহ তা‘আলা তাদের প্রাপ্য প্রতিফল পুরাপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, আল্লাহ তা‘আলাই সত্য, স্পষ্টকারী।

মুখতাসার

২৫. এদিন আল্লাহ তা‘আলা ইনসাফভিত্তিক তাদেরকে পূর্ণ প্রতিদান দিবেন এবং তারা সেদিন জানতে পারবে যে, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সত্য। তাঁর পক্ষ থেকে সংবাদ, ওয়াদা বা হুমকি যাই দেয়া হোক না কেন তা সবই সুস্পষ্ট সত্য। যাতে কোন ধরনের সন্দেহ নেই।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

24:23

তাফসীর আবু বকর যাকারিয়া

সেদিন আল্লাহ্‌ তাদের হক্ক তথা প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জেনে নেবে যে, আল্লাহ্‌ই সুস্পষ্ট সত্য।