An-Nur
আন-নূর: 23
মূল আরবি
إِنَّ ٱلَّذِينَ يَرْمُونَ ٱلْمُحْصَنَـٰتِ ٱلْغَـٰفِلَـٰتِ ٱلْمُؤْمِنَـٰتِ لُعِنُوا۟ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
English Translations
Indeed, those who [falsely] accuse chaste, unaware and believing women are cursed in this world and the Hereafter; and they will have a great punishment
Verily, those who accuse chaste women, who never even think of anything touching their chastity and are good believers, are cursed in this life and in the Hereafter, and for them will be a great torment,
Surely, those who level a false charge against the chaste, natve and believing women are cursed in this world and the Hereafter, and for them there is a mighty punishment
Those that accuse chaste, unwary, believing women, have been cursed in the world and the Hereafter, and a mighty chastisement awaits them.
Lo! as for those who traduce virtuous, believing women (who are) careless, cursed are they in the world and the Hereafter. Theirs will be an awful doom
Those who slander chaste women, indiscreet but believing, are cursed in this life and in the Hereafter: for them is a grievous Penalty,-
বাংলা অনুবাদ
যারা সতী-সাধ্বী, সহজ-সরল ঈমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি।
যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। আর তাদের জন্য রয়েছে মহাআযাব।
যারা সাধ্বী, সরলমনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
যারা সচ্চরিত্রা, সরলমনা-উদাস, ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা তো দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
নিশ্চয়ই যারা সতী-সাধ্বী, সরলমনা (ব্যভিচার সম্পর্কে গাফেল) ও ঈমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি।
২৩. নিশ্চয়ই যারা সতী-সাধ্বী নারীদেরকে ব্যভিচারের অপবাদ দেয় -যে নারীরা এমন অশ্লীলতার ধারে-কাছেও নেই তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হবে এবং তাদের জন্য রয়েছে আখিরাতের কঠিন শাস্তি।
তাফসীর
২৩-২৫ নং আয়াতের তাফসীরযারা সাধারণ সতী সাধ্বী, সরলমনা ও মুমিনা নারীর প্রতি অপবাদ আরোপ করে তাদেরকে এখানে ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাদেরই শাস্তি যদি এরূপ হয় তবে যারা নবী (সঃ)-এর স্ত্রী মুসলমানদের মাতাদের প্রতি অপবাদ আরোপ করে থাকে তাদের শাস্তি কি হতে পারে? বিশেষ করে ঐ স্ত্রীর উপর, যিনি হযরত আবু বকর (রাঃ)-এর কন্যা ছিলেন।উলামায়ে কিরামের এর উপর ইজমা রয়েছে যে, এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরেও যে ব্যক্তি হযরত আয়েশা (রাঃ)-কে অপবাদের সাথে স্মরণ করে সে কাফির। কেননা, সে কুরআন কারীমের বিরুদ্ধাচরণ করলো। রাসূলুল্লাহ (সঃ)-এর অন্যান্য স্ত্রীদের ব্যাপারেও সঠিক উক্তি এটাই যে, তাঁরাও হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-এর মতই।
এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী।মহান আল্লাহ বলেনঃ তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্যে আছে মহাশাস্তি। যেমন তার উক্তি অন্য জায়গায় রয়েছে (আরবি) অর্থাৎ “নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূল (সঃ)-কে কষ্ট দেয়।” (৩৩: ৫৭)।কারো কারো ধারণা এই যে, এটা বিশেষভাবে হযরত আয়েশা (রাঃ)-এর ক্ষেত্রেই প্রযোজ্য। হযরত ইবনে আব্বাস (রাঃ) এ কথাই বলেন। সাঈদ ইবনে জুবাইর (রঃ) এবং মুকাতিল ইবনে হাইয়ান (রঃ)-এরও এটাই উক্তি। (ইমাম ইবনে জারীরও (রঃ) হযরত আয়েশা (রাঃ) হতে এটা বর্ণনা করেছেন) অতঃপর তিনি যে বিস্তারিত রিওয়াইয়াত আনয়ন করেছেন তাতে হযরত আয়েশা (রাঃ)-এর প্রতি অপবাদ আরোপ করা, রাসূলুল্লাহ (সঃ)-এর প্রতি অহী আসা এবং এই আয়াত অবতীর্ণ হওয়ার বর্ণনা রয়েছে।
কিন্তু এই হুকুম হযরত আয়েশা (রাঃ)-এর সঙ্গে বিশিষ্ট হওয়ার কথা বর্ণনা করা হয়নি। সুতরাং অবতীর্ণ হওয়ার কারণ বিশিষ্ট হলেও এর হুকুম সাধারণ। হতে পারে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ গুরুজনের উক্তিরও ভাবার্থ এটাই। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন।কোন কোন মনীষী বলেন যে, সমস্ত পবিত্র স্ত্রীর হুকুম এটাই বটে, কিন্তু মুমিনা স্ত্রীলোকদের হুকুম এটা নয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ (সঃ)-এর স্ত্রীগণ উদ্দেশ্য, এই অপবাদে যেসব মুনাফিক অংশ নিয়েছিল তারা সবাই অভিশপ্ত সাব্যস্ত হয় এবং আল্লাহর ক্রোধের কোপানলে পতিত হয়।
এর পরে মুমিনা স্ত্রীলোকদের উপর অপবাদ আরোপকারীদের হুকুম হিসেবে (আরবি) এই আয়াত অবতীর্ণ হয়। সুতরাং তাদেরকে চাবুক মারা হবে। তারা তাওবা করলে তাদের তাওবা কবুল করা হবে। কিন্তু তাদের সাক্ষ্য তখন থেকে নিয়ে চিরদিনের জন্যে অগ্রাহ্য হবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) একবার সূরায়ে নূরের তাফসীর বর্ণনা করতে গিয়ে বলেন যে, এই আয়াতটি রাসূলল্লাহ (সঃ)-এর স্ত্রীদের ব্যাপারে অবতীর্ণ হয়। ঐ অপবাদ আরোপকারীদের তাওবা গৃহীত নয়। এ আয়াতটি অস্পষ্ট। আর চারজন সাক্ষী আনতে না পারার আয়াতটি সাধারণ ঈমানদার স্ত্রীলোকদের উপর অপবাদ আরোপকারীদের ব্যাপারে প্রযোজ্য।
তাদের তাওবা গৃহীত। তাঁর এ কথা শুনে সভার লোকদের ইচ্ছা হলো যে, তারা তাঁর কপাল চুম্বন করবে। কেননা, তিনি খুবই উত্তম তাফসীর করেছিলেন। ইবহাম বা অস্পষ্ট দ্বারা উদ্দেশ্য এই যে, অপবাদের অবৈধতা সাধারণ। এটা প্রত্যেক সতী-সাধ্বী স্ত্রীলোকের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এসব অপবাদ আরোপকারীদের সবাই অভিশপ্ত। হযরত আবদুর রহমান (রাঃ) বলেন যে, প্রত্যেক অপবাদ রচনাকারী এই হুকুমের অন্তর্ভুক্ত, কিন্তু হযরত আয়েশা (রাঃ)-এর ব্যাপারে এই হুকুম আরো বেশী প্রযোজ্য। ইমাম ইবনে জারীরও (রঃ) সাধারণত্বকেই পছন্দ করেন এবং এটাই সঠিকও বটে। সাধারণত্বের পৃষ্ঠপোষকতায় নিম্নের হাদীসটিও রয়েছেঃহযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো।” জিজ্ঞেস করা হলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)!
ঐগুলো কি?” উত্তরে তিনি বললেনঃ “ঐগুলো হলোআল্লাহর সাথে শিরক করা, যাদু করা, বিনা কারণে কাউকেও হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতীমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী-সাধ্বী, সরলা মুমিনা স্ত্রীলোকের উপর অপবাদ আরোপ করা।” (ইবনে আবি হাতিম (রঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) হাদীসটি তাখরীজ করেছেন) হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “সতী-সাধ্বী স্ত্রীলোকের উপর ব্যভিচারের অপবাদ আরোপকারীর একশ বছরের পুণ্য নষ্ট হয়ে যায়।” (এ হাদীসটি হাফিয আবুল কাসিম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন)হযরত সাঈদ ইবনে জুবাইর (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত ইবনে।
আব্বাস (রাঃ) বলেছেনঃ “মুশরিকরা যখন দেখবে যে, জান্নাতে নামাযীরা ছাড়া আর কেউই প্রবেশ করে না তখন তারা তাদের শিরকের কথা অস্বীকার করে বসবে। তৎক্ষণাৎ তাদের মুখের উপর মোহর মেরে দেয়া হবে এবং তাদের হাত-পা তাদের বিরুদ্ধে তখন সাক্ষ্য দিতে শুরু করবে। কাজেই তারা আল্লাহর কাছে কোন কথাই গোপন করতে পারবে না।" (এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)হযরত আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন, কাফিরদের সামনে যখন তাদের মন্দ কার্যাবলী পেশ করা হবে তখন তারা ঐগুলোকে অস্বীকার করে বসবে এবং নিজেদেরকে নিস্পাপ বলবে। তখন। তাদেরকে বলা হবে-“এরা হলো তোমাদের প্রতিবেশী।
এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তারা বলবেঃ “এরা মিথ্যাবাদী।” আবার তাদেরকে বলা হবে-“এরা তোমাদের পরিবার ও গোত্রের লোক। এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করছে। তারা জবাবে বলবেঃ “এরাও সব মিথ্যাবাদী।" তখন তাদেরকে বলা হবে- “আচ্ছা, তাহলে তোমরা শপথ কর।" তারা তখন শপথ করবে। অতঃপর আল্লাহ তা'আলা তাদেরকে মূক বা বোবা করে দিবেন এবং তাদের হাত ও পা তাদের দুস্কার্যাবলীর সাক্ষ্য দেবে। ফলে তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করা হবে। (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ইমাম ইবনে জারীরও (রঃ) স্বীয় তাফসীরে এটা বর্ণনা করেছেন)হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, (একদা) আমরা নবী (সঃ)-এর নিকট হাযির ছিলাম এমন সময় তিনি হেসে ওঠেন।
অতঃপর তিনি বলেনঃ “আমি কেন হাসলাম তা তোমরা জান কি?" আমরা উত্তরে বললামঃ আল্লাহ এবং তার রাসলই (সঃ) ভাল জানেন। তিনি তখন বলেন, কিয়ামতের দিন বান্দা প্রতিপালকের সাথে বিতর্কে লিপ্ত হবে। সে বলবেঃ “হে আমার প্রতিপালক! আপনি কি আমাকে যুলুম হতে বিরত রাখেননি?” আল্লাহ তা'আলা উত্তরে বলবেনঃ “হা।" সে বলবেঃ “আচ্ছা, আজ আমি যে সাক্ষীকে সত্যবাদীরূপে মেনে নিবো তার সাক্ষ্যই আমার ব্যাপারে বিশ্বাসযোগ্য হবে এবং ঐ সাক্ষী আমি নিজেই, আর কেউ নয়। আল্লাহ তা'আলা বলবেনঃ “আচ্ছা ঠিক আছে। তুমি নিজেই তোমার সাক্ষী থাকো।” অতঃপর তার মুখে মোহর লাগিয়ে দেয়া হবে এবং তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে প্রশ্ন করা হবে, আর ওগুলো তার সবকিছুই প্রকাশ করে দেবে।
সে তখন তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে বলবেঃ “তোমরা ধ্বংস হও। তোমাদের পক্ষ থেকেই তো আমি বিতর্কে লিপ্ত হয়েছিলাম।” (এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ), ইমাম মুসলিম (রঃ) এবং ইমাম নাসাঈ (রঃ) বর্ণনা করেছেন। এ হাদীসটি গারীব বা দুর্বল। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভাল জানেন)হযরত কাতাদা (রঃ) বলেন, হে আদম সন্তান! তুমি নিজেই তোমার মন্দ কার্যাবলীর সাক্ষী। তোমার দেহের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তুমি এর খেয়াল রাখবে। তুমি প্রকাশ্য কার্যে ও গোপনীয় কার্যে আল্লাহকে ভয় করবে। আল্লাহর কাছে কোন কিছুই গোপন নেই। অন্ধকার তার সামনে আলোকময় থাকে এবং গোপনীয় বিষয় থাকে তার কাছে প্রকাশমান।
আল্লাহর সাথে ভাল ধারণা রাখা অবস্থায় মৃত্যুবরণ কর। আল্লাহ ছাড়া আমাদের কোনই ক্ষমতা নেই।এখানে দ্বীন দ্বারা হিসাব বুঝানো হয়েছে। জমহূরের কিরআতে (আরবি)-এর উপর যবর রয়েছে, কেননা, ওটা (আরবি)-এর (আরবি) বা বিশেষণ। মুজাহিদ (রঃ) (আরবি) পড়েছেন। এই হিসেবে (আরবি) এর (আরবি) হবে। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ)-এর মাসহাফে পূর্বযুগীয় কোন কোন গুরুজন হতে (আরবি) এই রূপ পড়াও বর্ণিত আছে।ঐ সময় মানুষ জানতে পারবে যে, আল্লাহর ওয়াদা অঙ্গীকার ও ভীতি-প্রদর্শন সবই সত্য। হিসাব গ্রহণে তিনি ন্যায়বান এবং যুলুম হতে তিনি বহুদূরে। হিসাব গ্রহণের ব্যাপারে তিনি বান্দার উপর তিল পরিমাণও যুলুম করবেন না।
যারা সচ্চরিত্রা, সরলমনা-নির্মলচিত্ত, ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে [১] তারা তো দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি [২]।
[১] মূলে (গাফেলাত) শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে, সরলমনা ও ভদ্র মহিলারা, যারা ছল-চাতুরী জানে না, যাদের মন নিৰ্মল, কলুষমুক্ত ও পাক-পবিত্র, যারা অসভ্যতা ও অশ্ৰীল আচরণ কি ও কিভাবে করতে হয় তা জানে না এবং কেউ তাদের বিরুদ্ধে অপবাদ দেবে একথা যারা কোনদিন কল্পনাও করতে পারে না। হাদীসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিষ্কলুষ মহিলাদের বিরুদ্ধে অপবাদ দেয়া সাতটি “সর্বনাশা” কবীরাহ গোনাহের অন্তরভুক্ত। [দেখুন, বুখারীঃ ২৭৬৬, মুসলিমঃ ৮৯]
[২] আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার এমন কতিপয় বৈশিষ্ট্য আছে, যেগুলো অন্য কোন মহিলার ভাগ্যে জোটেনি। তিনি নিজেও আল্লাহ্র নেয়ামত প্ৰকাশার্থে এসব বিষয় গর্বভরে বর্ণনা করতেন।
প্রথম- হাদীসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে ফিরিশতা জিবরাঈল ‘আলাইহিস সালাম একটি রেশমী কাপড়ে আমার ছবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন এবং বলেনঃ এ আপনার স্ত্রী। [তিরমিযীঃ ৩৮৮০]
দ্বিতীয়- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়া কোন কুমারী বালিকাকে বিয়ে করেননি।
তৃতীয়- তার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন।
চতুৰ্থ- আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার গৃহেই তিনি সমাধিস্থ হন।
পঞ্চম- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট তখনো ওহী নাযিল হত, যখন তিনি আয়েশার সাথে একই লেপের নীচে শায়িত থাকতেন। অন্য কোন স্ত্রীর এরূপ বৈশিষ্ট্য ছিল না। [তিরমিযীঃ ৩৮৭৯]
ষষ্ট- আসমান থেকে তার নির্দোষিতার বিষয় নাযিল হয়েছে।
সপ্তম- তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খলীফার কন্যা এবং সিদ্দীকা ছিলেন। আল্লাহ্ তা‘আলা যাদেরকে দুনিয়াতেই ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন, তিনি তাদেরও অন্যতমা।
অষ্টম- সাহাবাগণ কোন ব্যাপারে সমস্যায় পড়ে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে আসলে তার কাছে কোন না কোন ইলম পেতেন।
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার ফকীহ ও পণ্ডিতসুলভ জ্ঞানানুসন্ধান এবং বিজ্ঞজনোচিত বক্তব্য দেখে মূসা ইবনে তালহা রাদিয়াল্লাহু ‘আনহু বলেনঃ আমি আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু ‘আনহার চাইতে অধিক শুদ্ধভাষী ও প্রাঞ্জলভাষী কাউকে দেখিনি। [তিরমিযীঃ ৩৮৮৪] কোন কোন মুফাসসির বলেনঃ ইউসুফ ‘আলাইহিস সালামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ্ তা‘আলা একটি কচি শিশুকে বাকশক্তি দান করে ওর সাক্ষ্য দ্বারা তার দোষমুক্ততা প্রকাশ করেন। মারইয়ামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ্ তা‘আলা তার শিশু পুত্ৰ ঈসা ‘আলাইহিস সালামের সাক্ষ্য দ্বারা তাকে দোষমুক্ত করেন। আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু ‘আনহার প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ্ তা‘আলা কুরআনের দশটি আয়াত নাযিল করে তার দোষমুক্ততা ঘোষণা করেন, যা তার গুণ ও জ্ঞান-গরিমাকে আরো বাড়িয়ে দিয়েছে।
[সূরা আন-নূর (২৪): আয়াত ২৩] পূর্ণ পৃষ্ঠা
"আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি অতি দয়ালু" «১» [সূরা আশ-শূরা: ১৯]। কেউ কেউ বলেছেন: মহান আল্লাহর কিতাবে সর্বাধিক আশাব্যঞ্জক আয়াত হলো: "আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন «২»" [সূরা আদ-দুহা: ৫]। আর তা একারণে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর উম্মতের কাউকে জাহান্নামে রেখে সন্তুষ্ট হবেন না। সাতাশতম মাসআলা: মহান আল্লাহর বাণী: (যাতে তারা না দেয়) অর্থাৎ যাতে তারা প্রদান না করে। এখানে 'না' (লা) শব্দটি ঊহ্য রয়েছে, যেমনটি কবি বলেছেন:অতঃপর আমি বললাম, আল্লাহর কসম, আমি বসেই থাকব (অর্থাৎ উঠব না) «৩» এটি আয-যাজ্জাজ উল্লেখ করেছেন।
আর আবু উবাইদাহর মতে এখানে 'না' (লা) উহ্য মানার কোনো প্রয়োজন নেই। (আর তারা যেন ক্ষমা করে) এটি 'আফার রাব'উ' (বসতবাড়ির চিহ্ন বিলীন হওয়া) থেকে উদ্ভূত, অর্থাৎ চিহ্ন মুছে যাওয়া। সুতরাং এটি গুনাহ মিটিয়ে দেওয়া, যেমনিভাবে বসতবাড়ির চিহ্ন মিটে যায়। [সূরা আন-নূর (২৪): আয়াত ২৩]নিশ্চয় যারা সচ্চরিত্রা, (মন্দ কাজের প্রতি) উদাসীন এবং ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। (২৩)এতে দুটি মাসআলা রয়েছে: প্রথমত— মহান আল্লাহর বাণী: (সচ্চরিত্রা নারীগণ); এর আলোচনা সূরা 'আন-নিসা'-তে «৪» অতিবাহিত হয়েছে।
আর উলামায়ে কিরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে, কিয়াস (যুক্তি) ও দলীলের ভিত্তিতে অপবাদ প্রদানের ক্ষেত্রে সচ্চরিত্র পুরুষদের বিধানও সচ্চরিত্র নারীদের বিধানের অনুরূপ। আমরা সূরার শুরুতেই তা বর্ণনা করেছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর এই আয়াতে কাদের উদ্দেশ্য করা হয়েছে সে সম্পর্কে মতভেদ রয়েছে। সাঈদ ইবনে জুবায়ের বলেছেন: এটি বিশেষভাবে আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা)-এর অপবাদকারীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। একদল বলেছেন: এটি আয়েশা ও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অন্যান্য স্ত্রীদের শানে অবতীর্ণ হয়েছে; ইবনে আব্বাস, দাহহাক এবং অন্যান্যরা একথা বলেছেন।
আর এক্ষেত্রে তওবা কোনো কাজে আসবে না। তবে যারা তাদের ব্যতীত অন্য সচ্চরিত্রা নারীদের অপবাদ দেয়, আল্লাহ তাদের জন্য তওবার সুযোগ রেখেছেন। কারণ তিনি বলেছেন: "আর যারা সচ্চরিত্রা নারীদের প্রতি অপবাদ আরোপ করে, অতঃপর চারজন সাক্ষী উপস্থিত করে না"— "তবে যারা তওবা করে" বাণীটি পর্যন্ত। সুতরাং আল্লাহ এদের জন্য তওবার সুযোগ রেখেছেন, কিন্তু তাদের (নবীবত্নীদের অপবাদকারীদের) জন্য তওবার সুযোগ রাখেননি— একথা দাহহাক বলেছেন। আবার বলা হয়েছে: এই সতর্কবাণী তাদের জন্য যারা অপবাদের ওপর অটল থাকে এবং তওবা করে না। কেউ বলেছেন: এটি আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) সম্পর্কে নাযিল হয়েছে, তবে এর দ্বারা সেই সব লোকই উদ্দেশ্য যারা এই গুণাবলীতে গুণান্বিত।
আবার কেউ বলেছেন: এটি পুরুষ ও নারী নির্বিশেষে সকল অপবাদদাকারীদের জন্য সাধারণ। এর অর্থ হবে: নিশ্চয় যারা সচ্চরিত্র ব্যক্তিদের (সত্তা) অপবাদ দেয়; ফলে এর মধ্যে পুরুষ ও নারী উভয়ই অন্তর্ভুক্ত হবে; আন-নাহহাস এই মতটিকেই পছন্দ করেছেন। আরো বলা হয়েছে: এটি মক্কার মুশরিকদের সম্পর্কে নাযিল হয়েছে, কারণ কোনো নারী হিজরত করলে তারা বলত যে, সে কেবল ব্যভিচার করতেই বের হয়েছে।(১). দ্রষ্টব্য: ১৬শ খণ্ড, ১৬ পৃষ্ঠা।(২). দ্রষ্টব্য: ২০শ খণ্ড, ৯৫ পৃষ্ঠা।(৩). এটি ইমরুল কায়াসের একটি কবিতার প্রথম পঙক্তি, যার পূর্ণাঙ্গ রূপ হলো:আর যদি তারা তোমার সান্নিধ্যে আমার মাথা ও অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে (৪).
দ্রষ্টব্য: ৫ম খণ্ড, ১২ - ২০ পৃষ্ঠা।
সবচেয়ে বড় কবিরা গুনাহসমূহের মধ্যে রয়েছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এরপর তিনি পাঠ করলেন: (আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, সে এক মহা পাপ উদ্ভাবন করল) (সূরা আন-নিসা, আয়াত: ৪৮) এবং পিতামাতার অবাধ্য হওয়া। এরপর তিনি পাঠ করলেন: (আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও; প্রত্যাবর্তন তো আমারই কাছে) (সূরা লুকমান, আয়াত: ১৪)। তিনি হেলান দিয়ে বসা ছিলেন, অতঃপর সোজা হয়ে বসে বললেন: সাবধান! আর মিথ্যা কথা বলা।আবদ বিন হুমাইদ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহসমূহের একটি হলো এই যে, কোনো ব্যক্তি তার সাথীকে বলবে ‘আল্লাহকে ভয় করো’, তখন সে উত্তর দেবে: ‘তুমি নিজের চরকায় তেল দাও, তুমি কে যে আমাকে আদেশ দিচ্ছ?’ইবনুল মুনজির সালেম বিন আবদুল্লাহ আত-তাম্মার থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর আবু বকর, উমর এবং সাহাবীদের একদল লোক সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলেন।
এ বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান ছিল না যা দিয়ে তারা বিষয়টি মীমাংসা করতে পারেন। তখন তারা আমাকে আবদুল্লাহ বিন আমর বিন আল-আস-এর কাছে পাঠালেন এটি জিজ্ঞাসা করার জন্য। তিনি আমাকে জানালেন যে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মদ পান করা। আমি তাদের কাছে ফিরে এসে তা জানালাম। তারা এটি অস্বীকার করলেন এবং সবাই মিলে তার কাছে ছুটে গেলেন, এমনকি তার বাড়িতে উপস্থিত হলেন। তখন তিনি তাদের জানালেন যে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আলোচনা করেছিলেন যে: বনী ইসরাঈলের এক রাজা এক ব্যক্তিকে পাকড়াও করল এবং তাকে অপশন দিল যে, সে হয় মদ পান করবে, না হয় কাউকে হত্যা করবে, না হয় ব্যভিচার করবে, না হয় শূকরের মাংস খাবে; অন্যথায় সে তাকে হত্যা করবে।অতঃপর সে মদ পান করা বেছে নিল।
আর যখন সে মদ পান করল, তখন রাজা তার কাছ থেকে যা চাইল সে তা করতে আর কোনো কুণ্ঠাবোধ করল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এমন কেউ নেই যে মদ পান করে আর আল্লাহ তার চল্লিশ রাতের সালাত কবুল করেন; আর সে যদি এমন অবস্থায় মারা যায় যে তার মূত্রথলিতে মদের অবশিষ্টাংশ রয়েছে, তবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আর যদি সে সেই চল্লিশ দিনের মধ্যে মারা যায়, তবে সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করল।ইবনে জারীর, ইবনুল মুনজির, ইবনে আবি হাতিম, তাবারানি এবং ইবনে মারদুওয়াই ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: কবিরা গুনাহসমূহ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, কারণ আল্লাহ বলেন: (কাফির সম্প্রদায় ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না) (সূরা ইউসুফ, আয়াত: ৮৭)।
এবং আল্লাহর কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা, কারণ আল্লাহ বলেন: (ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেউ আল্লাহর কৌশল থেকে নিরাপদ বোধ করে না) (সূরা আল-আরাফ, আয়াত: ৯৯)। আর পিতামাতার অবাধ্য হওয়া, কারণ আল্লাহ অবাধ্য সন্তানকে উদ্ধত ও পাপাচারী করেছেন। আর আল্লাহ যে প্রাণ সংহার করা হারাম করেছেন তাকে হত্যা করা, কারণ আল্লাহ বলেন: (তার শাস্তি হলো জাহান্নাম... ) (সূরা আন-নিসা, আয়াত: ৯৩) আয়াতের শেষ পর্যন্ত। আর সতী-সাধ্বী নারীদের ওপর অপবাদ দেওয়া, কারণ আল্লাহ বলেন: (তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি) (সূরা আন-নূর, আয়াত: ২৩)।
এবং আহার করা...
