An-Nur

আন-নূর: 49

24:49
24 আন-নূর An-Nur · 64 আয়াত النور

আরবি

وَإِن يَكُن لَّهُمُ ٱلْحَقُّ يَأْتُوٓا۟ إِلَيْهِ مُذْعِنِينَ

English Translations

Sahih International

But if the right is theirs, they come to him in prompt obedience.

Muhsin Khan

But if the right is with them, they come to him willingly with submission.

Taqi Usmani

And if the right is theirs, they would come to him as (if they are) submissive ones.

Abul Ala Maududi

However if the right is on their side they come to him (professing) their submissiveness.

Pickthall

But if right had been with them they would have come unto him willingly.

Yusuf Ali

But if the right is on their side, they come to him with all submission.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কিন্তু ‘হাক’ (অর্থাৎ প্রাপ্য) যদি তাদের পক্ষে থাকে তাহলে পূর্ণ বিনয়ের সঙ্গে তারা রসূলের দিকে ছুটে আসে।

রাওয়াই আল-বায়ান

কিন্তু যদি সত্য তাদের পক্ষে থাকে, তাহলে তারা তার কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে।

শাইখ মুজিবুর রহমান

আর সত্য তাদের স্বপক্ষে হলে তারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটে আসে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যদি হক্ক তাদের সপক্ষে হয়, তাহলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে।

ফাতহুল মাজীদ

আর যদি তাদের প্রাপ্য থাকে তাহলে তারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটে আসে।

মুখতাসার

৪৯. আর যদি তারা জানে, সত্য তথা প্রাপ্যটুকু তাদেরই জন্য এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অচিরেই তাদের পক্ষেই ফায়সালা করবেন তখন তারা নম্র ও বিনীত হয়ে তাঁর নিকটই উপস্থিত হয়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

24:47

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যদি হক্ক তাদের সপক্ষে হয়, তাহলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে।