Saba
সাবা: 53
আরবি
وَقَدْ كَفَرُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۖ وَيَقْذِفُونَ بِٱلْغَيْبِ مِن مَّكَانٍۭ بَعِيدٍ
English Translations
And they had already disbelieved in it before and would assault the unseen from a place far away.
Indeed they did disbelieve (in the Oneness of Allah, Islam, the Quran and Muhammad SAW) before (in this world), and they (used to) conjecture about the unseen [i.e. the Hereafter, Hell, Paradise, Resurrection and the Promise of Allah, etc. (by saying) all that is untrue], from a far place.
while they had rejected it before, and used to make conjectures from a remote place?
They disbelieved in it before and indulged in conjectures from far away.
When they disbelieved in it of yore. They aim at the unseen from afar off.
Seeing that they did reject Faith (entirely) before, and that they (continually) cast (slanders) on the unseen from a position far off?
বাংলা অনুবাদ
তারা তো আগেই তা প্রত্যাখ্যান করেছিল। তারা অদৃশ্য বিষয় সম্পর্কে বহু দূর থেকে (আন্দাজ অনুমানে) কথা ছুঁড়ে দিত।
অথচ তারা ইতঃপূর্বে তা অস্বীকার করত এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েব সম্পর্কে কুটমন্তব্য ছুঁড়ে মারত।
তারাতো পূর্বে তাকে প্রত্যাখ্যান করেছিল; তারা দূরবর্তী স্থান হতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়ে মারত।
আর অবশ্যই তারা পূর্বে তা অস্বীকার করেছিল এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েবের বিষয়ে বাক্য ছুঁড়ে মারত।
অথচ আগে থেকেই তারা তাকে অস্বীকার করেছিল। আর তারা দূরবর্তী স্থানে থেকেই অদৃশ্য বিষয়কে মিথ্যা মনে করত।
৫৩. আর কীভাবেই বা তাদের থেকে ঈমান আসতে ও স্বীকৃত হতে পারে যেখানে তারা পার্থিব জীবনে একে অস্বীকার করেছে। আর সত্য পর্যন্ত উপনীত হওয়া থেকে বহু দূরে থেকে নিছক ধারণার ঢিল ছুঁড়ে মারে। ফলে রাসূল সম্পর্কে বলে: তিনি যাদুকর, জ্যোতিষী ও কবি।
তাফসীর
34:51
আর অবশ্যই তারা পূর্বে তা অস্বীকার করেছিল; এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়েবের বিষয়ে বাক্য ছুঁড়ে মারত [১]।
[১] না জেনে বিভিন্ন কথা বলত। মুজাহিদ বলেন, তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলত, জাদুকর, গণক বরং কবি। [আত-তাফসীরুস সহীহ] কাতাদা বলেন, তারা আখেরাত সম্পর্কে না জেনে অনুমানের উপর কথা বলত, তারা বলত, কোন পুনরুত্থান নেই, কোন জান্নাত বা জাহান্নাম নেই। [তাবারী]
