Saba
সাবা: 2
মূল আরবি
يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلْغَفُورُ
English Translations
He knows what penetrates into the earth and what emerges from it and what descends from the heaven and what ascends therein. And He is the Merciful, the Forgiving.
He knows that which goes into the earth and that which comes forth from it, and that which descend from the heaven and that which ascends to it. And He is the Most Merciful, the OftForgiving.
He knows all that goes into the earth and all that comes out from it, and all that comes down from the sky and all that ascends thereto. He is the Very-Merciful, the Most-Forgiving.
He knows what penetrates into the earth and what goes forth from it, what descends from the heaven and what ascends to it. He is the Most Merciful, the Most Forgiving.
He knoweth that which goeth into the earth and that which cometh forth from it, and that descendeth from the heaven and that which ascendeth into it. He is the Merciful, the Forgiving.
He knows all that goes into the earth, and all that comes out thereof; all that comes down from the sky and all that ascends thereto and He is the Most Merciful, the Oft-Forgiving.
বাংলা অনুবাদ
ভূমিতে যা প্রবেশ করে আর তাত্থেকে যা বের হয়, আর আকাশ হতে যা অবতীর্ণ হয় আর তাতে যা উত্থিত হয় তা তিনি জানেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল।
তিনি জানেন যমীনে যা প্রবেশ করে এবং তা থেকে যা বের হয়; আর আসমান থেকে যা নাযিল হয় এবং তাতে যা উঠে* । আর তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।
তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, তা হতে যা নির্গত হয় এবং যা আকাশ হতে বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয়। তিনিই পরম দয়ালু, ক্ষমাশীল।
তিনি জানেন যা যমীনে প্রবেশ করে এবং যা তা থেকে নিৰ্গত হয়, আর যা আসমান থেকে নাযিল হয় এবং যা কিছু তাতে উত্থিত হয়। আর তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।
তিনি জানেন যা কিছু প্রবেশ করে জমিনে এবং যা কিছু সেখান থেকে বের হয়। আর যা কিছু নাযিল হয় আসমান থেকে এবং যা কিছু সেথায় আরোহণ করে। তিনি পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল।
২. যমীনে যে পানি ও শস্য প্রবেশ করে তিনি তা জানেন এবং এথেকে যে শস্য বা অন্য কিছু বের হয় তিনি তাও জানেন। আসমান থেকে বৃষ্টি, ফিরিশতা ও রিযিক হিসাবে যা অবতরণ করে তিনি তাও জানেন। আসমানে ফিরিশতা, তাঁর বান্দাদের আমল ও আত্মাসহ যত কিছু উঠে সব কিছুই তিনি জানেন। তিনি তাঁর মু’মিন বান্দাদের প্রতি দয়ার্দ্র। আর তাঁর প্রতি তাওবাকারীদের জন্য ক্ষমাশীল।
তাফসীর
34:1
তিনি জানেন যা যমীনে প্রবেশ করে [১] এবং যা তা থেকে নিৰ্গত হয়, আর যা আসমান থেকে নাযিল হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় [২]। আর তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।
[১] অর্থাৎ আসমান থেকে যে পানি নাযিল হয় সে পানির কতটুকু যমীনে প্রবেশ করে তা আল্লাহ ভাল করেই জানেন। [আদওয়াউল বায়ান] যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, “আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ হতে বারি বর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নিৰ্ব্বাররূপে প্রবাহিত করেন তারপর তা দ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়।” [সূরা আয-যুমার: ২১]
[২] যমীন থেকে যা নিৰ্গত হয় যেমন, উদ্ভিদ, খনিজ সম্পদ, পানি। আর আসমান থেকে যা নাযিল হয় যেমন, বৃষ্টির পানি, ফেরেশতা, কিতাবাদি। আকাশে যা উত্থিত হয় যেমন, ফেরেশতাগণ, মানুষের আমল। তিনি বান্দাদের প্রতি দয়াশীল বলেই তাদের অপরাধের কারণে তাদের উপর দ্রুত শাস্তি নাযিল করেন না। যারা তাঁর কাছে তাওবা করবে, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। [মুয়াসসার]
[সূরা সাবা (৩৪): আয়াত ২] পূর্ণ পৃষ্ঠা
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে [সূরা সাবা (৩৪): আয়াত ১]পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেসমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব তাঁরই। আর পরকালেও সমস্ত প্রশংসা তাঁরই জন্য; তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। (১)(সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি...) এখানে 'যিনি' শব্দটি সিফাত (বিশেষণ) অথবা বদল (পরিবর্ত) হিসেবে মাজরুর (জেরবিশিষ্ট) অবস্থায় রয়েছে। এটি উহ্য মুবতাদা-র খবর হিসেবে মারফু (পেশবিশিষ্ট) হওয়াও জায়েজ, আবার 'আমি উদ্দেশ্য করছি' অর্থে মানসুব (যবরবিশিষ্ট) হওয়াও সম্ভব। সিবওয়াইহ 'আলহামদু লিল্লাহি আহলুল হামদি' বাক্যটি মারফু, মানসুব ও মাজরুর—তিন অবস্থাতেই বর্ণনা করেছেন।
আর পূর্ণ প্রশংসা ও সার্বিক গুণগান আল্লাহর জন্যই নির্দিষ্ট, যেহেতু সকল নিআমত তাঁরই পক্ষ থেকে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা ফাতিহার শুরুতে অতিক্রান্ত হয়েছে। (আর পরকালেও সমস্ত প্রশংসা তাঁরই জন্য) বলা হয়েছে: এটি হলো মহান আল্লাহর বাণী— "তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন" [যুমার: ৪৭]। আবার বলা হয়েছে: এটি হলো তাঁর বাণী— "তাদের শেষ প্রার্থনা হবে: সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য" [ইউনুস: ১০]। সুতরাং দুনিয়ার মতো পরকালেও তিনি প্রশংসিত এবং দুনিয়ার মতো পরকালেও তিনিই একমাত্র মালিক।
(তিনি প্রজ্ঞাময়) তাঁর প্রতিটি কর্মে। (সর্বজ্ঞ) তাঁর সৃষ্টির অবস্থা সম্পর্কে সম্যক অবহিত। [সূরা সাবা (৩৪): আয়াত ২]তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে নির্গত হয়, আর যা আকাশ থেকে অবতীর্ণ হয় এবং যা সেখানে আরোহণ করে। তিনি পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। (২)মহান আল্লাহর বাণী: (তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে) অর্থাৎ বৃষ্টি ও অন্যান্য যা কিছু মাটির ভেতরে প্রবেশ করে; যেমনটি তিনি বলেছেন: "অতঃপর তিনি একে ভূমির প্রস্রবণসমূহে প্রবাহিত করেন" [যুমার: ২১]। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভূগর্ভস্থ ধনভাণ্ডার, প্রোথিত বস্তু, মৃতদেহ এবং মাটি যা কিছুকে নিজের ভেতর ধারণ করে।
(এবং যা কিছু তা থেকে নির্গত হয়) অর্থাৎ উদ্ভিদ ও অন্যান্য যা কিছু ভূমি থেকে বের হয়। (আর যা আকাশ থেকে অবতীর্ণ হয়) অর্থাৎ বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি, বজ্রপাত, জীবনোপকরণ, তাকদীর ও বরকতসমূহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 'ওয়ামা নুন্যাজ্জিলু' (আমরা যা অবতীর্ণ করি) শব্দে নুন সহযোগে তাশদীদ দিয়ে পাঠ করেছেন। (এবং যা সেখানে আরোহণ করে) অর্থাৎ ফেরেশতাগণ এবং বান্দাদের আমলসমূহ। হাসান বসরী ও অন্যান্যরা এমনটিই বলেছেন। (তিনি পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল)।(১). ১ম খণ্ড, ১৩১ পৃষ্ঠা দ্রষ্টব্য।(২). ১৫তম খণ্ড, ২৮৪ পৃষ্ঠা এবং পরবর্তী অংশ দ্রষ্টব্য।(৩).
৮ম খণ্ড, ৩১৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।(৪). ১৫তম খণ্ড, ২৪৫ পৃষ্ঠা দ্রষ্টব্য।(৫). আল-কিফাত: এমন স্থান যা কোনো বস্তুকে নিজের সাথে মিলিয়ে নেয় বা ধারণ করে।
