Fussilat

ফুসসিলাত: 22

41:22
41 ফুসসিলাত Fussilat · 54 আয়াত فصلت

আরবি

وَمَا كُنتُمْ تَسْتَتِرُونَ أَن يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَـٰرُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَـٰكِن ظَنَنتُمْ أَنَّ ٱللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِّمَّا تَعْمَلُونَ

English Translations

Sahih International

And you were not covering [i.e., protecting] yourselves, lest your hearing testify against you or your sight or your skins, but you assumed that Allāh does not know much of what you do.

Muhsin Khan

And you have not been hiding against yourselves, lest your ears, and your eyes, and your skins testify against you, but you thought that Allah knew not much of what you were doing.

Taqi Usmani

And you had not been hiding your selves (when committing sins) from your ears and your eyes and your skins that would bear witness against you, but you thought that Allah did not know much of what you did.

Abul Ala Maududi

When you used to conceal yourselves (while committing misdeeds) you never thought that your ears or your eyes or your skins would ever bear witness against you; you rather fancied that Allah does not know a great deal of what you do.

Pickthall

Ye did not hide yourselves lest your ears and your eyes and your skins should testify against you, but ye deemed that Allah knew not much of what ye did.

Yusuf Ali

"Ye did not seek to hide yourselves, lest your hearing, your sight, and your skins should bear witness against you! But ye did think that Allah knew not many of the things that ye used to do!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

(দুনিয়ায় নিজেদের শরীরের অংশগুলোকে তোমরা) এই ভেবে গোপন করতে না যে, না তোমাদের কান, না তোমাদের চোখ আর না তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বরং তোমরা মনে করতে যে, তোমরা যা কর তার অধিকাংশই আল্লাহ জানেন না।

রাওয়াই আল-বায়ান

তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কান, চোখসমূহ ও চামড়াসমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা কিছু করতে আল্লাহ তার অনেক কিছুই জানেন না।

শাইখ মুজিবুর রহমান

তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেনা; উপরন্ত তোমরা মনে করতে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেননা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

'আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না--- বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ্ জানেন না।

ফাতহুল মাজীদ

তোমরা অনেক কিছু গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না- উপরন্তু তোমরা মনে করতে যে, তোমরা যা করছো তার অনেক কিছুই আল্লাহ জানেন না।

মুখতাসার

২২. আর তোমরা পাপ কারার সময় তা গোপন রাখতে না যে, এখন তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তার সাক্ষ্য প্রদান করবে না। কেননা, তোমরা হিসাব ও মরণোত্তর শাস্তিতে বিশ্বাসী নও বরং তোমরা ধারণা করো যে, তোমাদের অনেক কাজের কথা মহান আল্লাহর অজানা। ফলে তোমরা বিভ্রান্ত হচ্ছো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

41:19

তাফসীর আবু বকর যাকারিয়া

'আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না--- বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ্ জানেন না।