Fussilat

ফুসসিলাত: 26

41:26
41 ফুসসিলাত Fussilat · 54 আয়াত فصلت

আরবি

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَسْمَعُوا۟ لِهَـٰذَا ٱلْقُرْءَانِ وَٱلْغَوْا۟ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ

English Translations

Sahih International

And those who disbelieve say, "Do not listen to this Qur’ān and speak noisily during [the recitation of] it that perhaps you will overcome."

Muhsin Khan

And those who disbelieve say: "Listen not to this Quran, and make noise in the midst of its (recitation) that you may overcome."

Taqi Usmani

And said those who disbelieved, “Do not listen to this Qur’ān, and make noise during its recitation, so that you may overcome.”

Abul Ala Maududi

The deniers of the Truth say: “Do not give ear to the Qur'an and cause interruption when it is recited; thus perhaps you will gain the upper hand.”

Pickthall

Those who disbelieve say: Heed not this Qur'an, and drown the hearing of it; haply ye may conquer.

Yusuf Ali

The Unbelievers say: "Listen not to this Qur'an, but talk at random in the midst of its (reading), that ye may gain the upper hand!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কাফিররা বলে- এ কুরআন শুনো না, আর তা পড়ার কালে শোরগোল কর যাতে তোমরা বিজয়ী হতে পার।

রাওয়াই আল-বায়ান

আর কাফিররা বলে, ‘তোমরা এ কুরআনের নির্দেশ শুন না এবং এর আবৃত্তি কালে শোরগোল সৃষ্টি কর, যেন তোমরা জয়ী হতে পার।’

শাইখ মুজিবুর রহমান

কাফিরেরা বলেঃ তোমরা এই কুরআন শ্রবণ করনা এবং তা আবৃত্তি কালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর কাফিররা বলে, 'তোমরা এ কুরআনের নির্দেশ শোন না এবং তা আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হতে পার।'

ফাতহুল মাজীদ

কাফিররা বলে : তোমরা এই কুরআন শ্রবণ কর‎ না এবং তা তিলাওয়াতকালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার।

মুখতাসার

২৬. কাফিররা যখন প্রামাণিক বিতর্কে ব্যর্থ হলো তখন তারা পরস্পর উপদেশ দিয়ে বলতে লাগলো যে, মুহাম্মদ যে কুরআন তোমাদের সামনে পাঠ করে তা তোমরা শ্রবণ করো না। আর তাতে যা রয়েছে তোমরা তা মান্যও করো না। বরং তোমরা তার কুরআন পাঠের সময় চিৎকার করবে ও উচ্চ-বাচ্চ্য করবে যেন তার উপর বিজয়ী হতে পারো। ফলে সে এর তিলাওয়াত ও এর প্রতি আহ্বান করা ছেড়ে দিবে এবং আমরা তা থেকে রেহাই পেয়ে যাবো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

41:25

তাফসীর আবু বকর যাকারিয়া

আর কাফিররা বলে, 'তোমরা এ কুরআনের নির্দেশ শোন না এবং তা আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হতে পার।'