Al-Insan

আল-ইনসান: 16

76:16
76 আল-ইনসান Al-Insan · 31 আয়াত الانسان

আরবি

قَوَارِيرَا۟ مِن فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا

English Translations

Sahih International

Clear glasses [made] from silver of which they have determined the measure.

Muhsin Khan

Crystal-clear, made of silver. They will determine the measure thereof according to their wishes.

Taqi Usmani

-crystals (as shining as if made) of silver, measured by those (who filled them) with due measure.

Abul Ala Maududi

goblets bright as crystal but made of silver, filled to exact measure.

Pickthall

(Bright as) glass but (made) of silver, which they (themselves) have measured to the measure (of their deeds).

Yusuf Ali

Crystal-clear, made of silver: they will determine the measure thereof (according to their wishes).

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সেই সাদা পাথরও হবে রুপার তৈরী। তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে।

রাওয়াই আল-বায়ান

রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র; যার পরিমাপ তারা নির্ধারণ করবে।

শাইখ মুজিবুর রহমান

রূপালী স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

রূপার স্ফটিক পাত্ৰে, তারা তা পরিমাণ করবে সম্পূর্ণ-পরিমিতভাবে।

ফাতহুল মাজীদ

রৌপ্য জাতীয় কাঁচের পাত্রে, পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে।

মুখতাসার

১৬. এটি নিজ স্বচ্ছতায় কাচের ন্যায়। তবে সেটি হবে রুপার। তাদের চাহিদামতোই তা পরিবেশন করা হবে। তাতে কোনরূপ কম-বেশী করা হবে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

76:13

তাফসীর আবু বকর যাকারিয়া

রূপার স্ফটিক পাত্ৰে [১], তারা তা পরিমাণ করবে সম্পূর্ণ-পরিমিতভাবে [২]।

[১] দুনিয়ার রৌপ্য-পাত্ৰ গাঢ় ও মোটা হয়ে থাকে-আয়নার মত স্বচ্ছ হয় না। পক্ষান্তরে কাঁচ নির্মিত পাত্র রৌপ্যের মত শুভ্ৰ হয় না। উভয়ের মধ্যে বৈপরীত্য আছে, কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য এই যে, সেখানকার রৌপ্য আয়নার মত স্বচ্ছ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেনঃ জান্নাতের সব বস্তুর নজীর দুনিয়াতেও পাওয়া যায়। তবে দুনিয়ার রৌপ্য নির্মিত গ্লাস ও পাত্রঃ জান্নাতের পাত্রের ন্যায় স্বচ্ছ নয়। [ইবন কাসীর]

[২] অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার চাহিদা অনুপাতে পানপাত্র ভরে ভরে দেয়া হবে। তা তাদের চাহিদার চেয়ে কম হবে না আবার বেশীও হবে না। অন্য কথায়, জান্নাতের খাদেমরা এত সতর্ক এবং সুবিবেচক হবে যে, যাকে তারা পানিপাত্র পরিবেশন করবে সে কি পরিমাণ শরাব পান করতে চায় সে সম্পর্কে তারা পুরোপুরি আন্দাজ করতে পারবে। এর আরেক অর্থ হতে পারে, জান্নাতীরা নিজেরাই তাদের ইচ্ছানুসারে যথাযথ পরিমাণ নির্ধারণ করে নিবে। [সা‘দী]