Al-Insan

আল-ইনসান: 28

76:28
76 আল-ইনসান Al-Insan · 31 আয়াত الانسان

আরবি

نَّحْنُ خَلَقْنَـٰهُمْ وَشَدَدْنَآ أَسْرَهُمْ ۖ وَإِذَا شِئْنَا بَدَّلْنَآ أَمْثَـٰلَهُمْ تَبْدِيلًا

English Translations

Sahih International

We have created them and strengthened their forms, and when We will, We can change their likenesses with [complete] alteration.

Muhsin Khan

It is We Who created them, and We have made them of strong built. And when We will, We can replace them with others like them with a complete replacement.

Taqi Usmani

We have created them and have made their joints strong. And whenever We will, We would replace them with others like them, a total replacement.

Abul Ala Maududi

We created them and strengthened their joints; and whenever We wish, We can change their faces entirely.

Pickthall

We, even We, created them, and strengthened their frame. And when We will, We can replace them, bringing others like them in their stead.

Yusuf Ali

It is We Who created them, and We have made their joints strong; but, when We will, We can substitute the like of them by a complete change.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমিই তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের গঠন মজবুত করেছি। আমি যখন চাইব তখন তাদের স্থলে তাদের মত অন্য লোক আনব।

রাওয়াই আল-বায়ান

আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি আর আমি চাইলে তাদের স্থানে তাদের মত (মানুষ) দিয়ে পরিবর্তন করে দিতে পারি।

শাইখ মুজিবুর রহমান

আমি তাদের সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। আর আমরা যখন ইচ্ছে করব তাদের স্থানে তাদের মত (কাউকে) দিয়ে পরিবর্তন করে দেব।

ফাতহুল মাজীদ

আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং আমিই তাদের গঠন সুদৃঢ় করেছি। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করব।

মুখতাসার

২৮. আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের জোড়া, অঙ্গ ইত্যাদিকে দৃঢ় করার মাধ্যমে তাদের অবয়বকে সুদৃঢ় করেছি। আমি যদি চাই, তাদেরকে ধ্বংস করে তাদের পরিবর্তে অনুরূপ জাতি সৃষ্টি করতে তাহলে আমি তা করতে পারি।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

76:23

তাফসীর আবু বকর যাকারিয়া

আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি। আর আমরা যখন ইচ্ছে করব তাদের স্থানে তাদের মত (কাউকে) দিয়ে পরিবর্তন করে দেব [১]।

[১] এ আয়াতাংশের কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হতে পারে, যখনই ইচ্ছা আমি তাদের ধ্বংস করে তাদের স্থলে অন্য মানুষদের নিয়ে আসতে পারি, যারা তাদের কাজ-কর্ম ও আচার-আচরণে এদের থেকে ভিন্ন প্রকৃতির হবে। এর দ্বিতীয় অর্থ হতে পারে, যখনই ইচ্ছা আমি এদের আকার-আকৃতি ও গুণাবলি নিকৃষ্টরূপে পরিবর্তন করে দিতে পারি। [কুরতুবী]