Al-'Ankabut
আল-আনকাবুত: 44
আরবি
خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّلْمُؤْمِنِينَ
English Translations
Allāh created the heavens and the earth in truth. Indeed in that is a sign for the believers.
(Allah says to His Prophet Muhammad SAW): "Allah (Alone) created the heavens and the earth with truth (and none shared Him in their creation)." Verily! Therein is surely a sign for those who believe.
Allah has created the heavens and the earth with truth. Surely in this there is a sign for the believers.
Allah has created the heavens and the earth in Truth. Certainly there is a Sign in this for those who believe.
Allah created the heavens and the earth with truth. Lo! therein is indeed a portent for believers.
Allah created the heavens and the earth in true (proportions): verily in that is a Sign for those who believe.
বাংলা অনুবাদ
আসমানসমূহ আর পৃথিবীকে আল্লাহ উদ্দেশ্য সাধনের উপযোগী ক’রে সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসীদের জন্য অবশ্যই নিদর্শন আছে।
আল্লাহ যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।
আল্লাহ যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্য।
আল্লাহ্ যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন; এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।
আল্লাহ তা‘আলা যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন; এতে অবশ্যই নিদর্শন রয়েছে মু’মিনদের জন্য।
৪৪. আল্লাহ তা‘আলা আকাশ ও জমিনকে একটি সত্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেগুলোকে বাতিল কোন উদ্দেশ্য নিয়ে কিংবা এমনিতেই তিনি সৃষ্টি করেননি। এ সৃষ্টির মাঝে নিশ্চয়ই মু’মিনদের জন্য আল্লাহর কুদরতের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। কারণ, তারাই একমাত্র আল্লাহর সৃষ্টি কর্তৃক স্রষ্টার ব্যাপারে প্রমাণ গ্রহণ করে থাকে। আর কাফিররা নিজেদের মাঝে ও দুনিয়ার আনাচে-কানাচে থাকা অনেক নিদর্শনের পাশ দিয়েই তারা যায় তবে সেগুলো স্রষ্টার মহত্ত্ব ও তাঁর কুদরতের দিকে তাদের দৃষ্টিটুকু আকর্ষণ করতে সক্ষম হয় না।
তাফসীর
আল্লাহ তা'আলার ব্যাপক শক্তির বর্ণনা দেয়া হচ্ছে যে, তিনি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি এগুলো খেল-তামাশার জন্যে ও অযথা সৃষ্টি করেননি। বরং তিনি এজন্যেই সৃষ্টি করেছেন যে, জনগণ এখানে বসতি স্থাপন করবে। আর তারা কি আমল করে তা তিনি দেখবেন। অতঃপর সঙ্কৰ্মশীলকে তিনি পুরস্কার প্রদান করবেন এবং দুষ্কর্মকারীকে শাস্তি দিবেন।
আল্লাহ্ যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন [১]; এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।
[১] অর্থাৎ আল্লাহ্ আসমান ও যমীন যথাযথই সৃষ্টি করেছেন। তিনি কোন খেলাচ্ছলে তা সৃষ্টি করেন নি। [ইবন কাসীর] তিনি আসমান ও যমীন ইনসাফ ও আদলের উপর প্রতিষ্ঠিত করেছেন। অথবা আয়াতের অর্থ, তিনি আসমান ও যমীন তার কালেমা ও নির্দেশ দ্বারা সৃষ্টি করেছেন। অথবা আয়াতের অর্থ, তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন, যখন সেটা সৃষ্টি করা ছিল যথাযথ। [ফাতহুল কাদীর]
