At-Takwir

আত-তাকভীর: 24

81:24
81 আত-তাকভীর At-Takwir · 29 আয়াত التكوير

আরবি

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

English Translations

Sahih International

And he [i.e., Muḥammad (ﷺ)] is not a withholder of [knowledge of] the unseen.

Muhsin Khan

And he (Muhammad (Peace be upon him)) withholds not a knowledge of the unseen.

Taqi Usmani

And he (the Prophet) is not stingy about (the news of) the unseen.

Abul Ala Maududi

nor does he grudge (conveying this knowledge about) the Unseen;

Pickthall

And he is not avid of the Unseen.

Yusuf Ali

Neither doth he withhold grudgingly a knowledge of the Unseen.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।

রাওয়াই আল-বায়ান

আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।

শাইখ মুজিবুর রহমান

সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয়।

ফাতহুল মাজীদ

সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কৃপণ নয়।

মুখতাসার

২৪. তিনি তোমাদের নিকট যা পৌঁছে দিতে আদিষ্ট হয়েছেন তা পৌঁছে দেয়ার ব্যাপারে কৃপণ নন। না তিনি এর জন্য কোন প্রতিদান গ্রহণ করেন যেমনটি করে থাকে গণকরা।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

81:15

তাফসীর আবু বকর যাকারিয়া

তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় [১]।

[১] অর্থাৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কাছ থেকে কোন কথা গোপন রাখেন না। গায়েব থেকে তার কাছে যে-সব তথ্য বা অহী আসে তা সবই তিনি একটুও কমবেশী না করে তোমাদের কাছে বর্ণনা করেন। [সা‘দী]