Al-Ahzab

আল-আহযাব: 16

33:16
33 আল-আহযাব Al-Ahzab · 73 আয়াত الأحزاب

আরবি

قُل لَّن يَنفَعَكُمُ ٱلْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ ٱلْمَوْتِ أَوِ ٱلْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا

English Translations

Sahih International

Say, [O Muḥammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little."

Muhsin Khan

Say (O Muhammad SAW to these hypocrites who ask your permission to run away from you): "Flight will not avail you if you flee from death or killing, and then you will enjoy no more than a little while!"

Taqi Usmani

Say, “Flight will never be of any use to you, if you flee from death or killing, and even then you will not be left to enjoy (life) but for a little while.”

Abul Ala Maududi

(O Prophet), tell them: “If you run away from death or slaying, this flight will not avail you. You will have little time after that to enjoy (the pleasures of life).”

Pickthall

Say: Flight will not avail you if ye flee from death or killing, and then ye dwell in comfort but a little while.

Yusuf Ali

Say: "Running away will not profit you if ye are running away from death or slaughter; and even if (ye do escape), no more than a brief (respite) will ye be allowed to enjoy!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল, পলায়নে তোমাদের কোনই লাভ হবে না, যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন কর তাহলে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে।

রাওয়াই আল-বায়ান

বল, ‘যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোন উপকারে আসবে না। আর সে ক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে’।

শাইখ মুজিবুর রহমান

বলঃ তোমাদের কোন লাভ হবেনা যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন কর এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, 'তোমাদের কোনো লাভই হবে না পালিয়ে বেড়ানো, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালিয়ে যাও, তবে সে ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে।'

ফাতহুল মাজীদ

তুমি বলে দাও, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পালায়ন কর, তবে পলায়ন তোমাদের কোনই উপকারে আসবে না এবং তখন তোমাদেরকে অল্পই ভোগ করতে দেয়া হবে।

মুখতাসার

১৬. হে রাসূল! আপনি বলুন: তোমরা মৃত্যু আর হত্যা থেকে যতই পালাও এসব পালানো তোমাদের কোনই উপকারে আসবে না। কেননা, আয়ু নির্ধারিত রয়েছে। ফলে আয়ু ফুরিয়ে গেলে পালানোর মাধ্যমে সামান্য উপভোগ ব্যতীত কোনই লাভ হবে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

33:14

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, 'তোমাদের কোন লাভই হবে না পালিয়ে বেড়ানো, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালিয়ে যাও, তবে সে ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে।'