Al-Ahzab

আল-আহযাব: 8

33:8
33 আল-আহযাব Al-Ahzab · 73 আয়াত الأحزاب

আরবি

لِّيَسْـَٔلَ ٱلصَّـٰدِقِينَ عَن صِدْقِهِمْ ۚ وَأَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًا أَلِيمًا

English Translations

Sahih International

That He may question the truthful about their truth. And He has prepared for the disbelievers a painful punishment.

Muhsin Khan

That He may ask the truthfuls (Allah's Messengers and His Prophets) about their truth (i.e. the conveyance of Allah's Message that which they were charged with). And He has prepared for the disbelievers a painful torment (Hell-fire).

Taqi Usmani

so that He (Allah) may ask the truthful ones about their truth. And He has prepared a painful punishment for the disbelievers.

Abul Ala Maududi

so that (their Lord) may question the truthful about their truthfulness. As for the unbelievers, He has kept a painful chastisement in store for them.

Pickthall

That He may ask the loyal of their loyalty. And He hath prepared a painful doom for the unfaithful.

Yusuf Ali

That (Allah) may question the (custodians) of Truth concerning the Truth they (were charged with): And He has prepared for the Unbelievers a grievous Penalty.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সত্যবাদীদেরকে (অর্থাৎ নবীদেরকে) তাদের সত্যবাদিতা (অর্থাৎ আল্লাহর বাণী পৌঁছে দেয়ার কাজ) সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তিনি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি।

রাওয়াই আল-বায়ান

সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব।

শাইখ মুজিবুর রহমান

সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য। তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন মর্মন্তদ শাস্তি!

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্মন্ধে জিজ্ঞেস করার জন্য। আর তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।

ফাতহুল মাজীদ

যেন তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীতা সম্পর্কে জিজ্ঞেস করেন; আর তিনি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।

মুখতাসার

৮. আল্লাহ নবীদের নিকট থেকে এহেন দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছেন। যাতে করে কাফিরদেরকে নিরুত্তর করার জন্যে সত্যবাদী রাসূলদেরকে প্রশ্ন করতে পারেন। আর তাঁকে ও তাঁর রাসূলদেরকে অস্বীকারকারীদের উদ্দেশ্যে কষ্ট দায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন যা হচ্ছে জাহান্নাম।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

33:7

তাফসীর আবু বকর যাকারিয়া

সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্মন্ধে জিজ্ঞেস করার জন্য। আর তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি [১]।

[১] অর্থাৎ আল্লাহ কেবলমাত্ৰ অংগীকার নিয়েই ক্ষান্ত হননি বরং এ অংগীকার কতটুকু পালন করা হয়েছে সে সম্পর্কে তিনি প্রশ্ন করবেন। [কুরতুবী, মুয়াসসার]