Al-Hajj

আল-হাজ্জ: 7

22:7
22 আল-হাজ্জ Al-Hajj · 78 আয়াত الحج

আরবি

وَأَنَّ ٱلسَّاعَةَ ءَاتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَأَنَّ ٱللَّهَ يَبْعَثُ مَن فِى ٱلْقُبُورِ

English Translations

Sahih International

And [that they may know] that the Hour is coming - no doubt about it - and that Allāh will resurrect those in the graves.

Muhsin Khan

And surely, the Hour is coming, there is no doubt about it, and certainly, Allah will resurrect those who are in the graves.

Taqi Usmani

and that the Hour (of Doom) has to come, in which there is no doubt, and that Allah will raise again all those in the graves.

Abul Ala Maududi

(all of which shows that) the Hour shall surely come to pass - in this there is no doubt - and Allah shall surely resurrect those that are in graves.

Pickthall

And because the Hour will come, there is no doubt thereof; and because Allah will raise those who are in the graves.

Yusuf Ali

And verily the Hour will come: there can be no doubt about it, or about (the fact) that Allah will raise up all who are in the graves.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর কিয়ামাত অবশ্যই আসবে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই এবং যারা কবরে আছে আল্লাহ তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবেন।

রাওয়াই আল-বায়ান

আর কিয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই এবং কবরে যারা আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন।

শাইখ মুজিবুর রহমান

আর কিয়ামাত অবশ্যম্ভাবী, এতে কোন সন্দেহ নেই এবং কাবরে যারা আছে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই পুনরুত্থিত করবেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এবং এ কারণে যে, কেয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই এবং যারা কবরে আছে তাদেরকে নিশ্চয় আল্লাহ্ পুনরুত্থিত করবেন।

ফাতহুল মাজীদ

এবং কিয়ামত অবশ্যই আসবে, এতে কোন সন্দেহ নেই এবং ক্ববরে যারা আছে তাদেরকে নিশ্চয় আল্লাহ উত্থিত করবেন।

মুখতাসার

৭. আর যেন তোমরা এ কথাও বিশ্বাস করো যে, নিশ্চয়ই কিয়ামত অবশ্যম্ভাবী। তা ঘটার ব্যাপারে কোন সন্দেহ নেই। আর নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মৃতদেরকে তাদের কবরসমূহ থেকে পুনরুত্থিত করবেন। যেন তিনি তাদেরকে তাদের আমলসমূহের প্রতিদান দিতে পারেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

22:5

তাফসীর আবু বকর যাকারিয়া

এবং এ কারণে যে, কেয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই এবং যারা কবরে আছে তাদেরকে নিশ্চয় আল্লাহ্ পুনরুত্থিত করবেন [১]।

[১] উপরের আয়াতগুলোতে মানুষের জন্মের বিভিন্ন পর্যায়, মাটির উপর বৃষ্টির প্রভাব এবং উদ্ভিদ উৎপাদনকে পাঁচটি সত্য নির্ণয়ের প্রমাণ হিসেবে বর্ণনা করা হয়েছে। সে সত্যগুলো হচ্ছেঃ একঃ আল্লাহই সত্য। দুইঃ তিনি মৃতকে জীবিত করেন। তিনঃ তিনি সর্বশক্তিমান। চারঃ কেয়ামত অনুষ্ঠিত হবেই। পাঁচঃ যারা মরে গেছে আল্লাহ নিশ্চয়ই তাদের সবাইকে জীবিত করে উঠাবেন।