Al-Hajj
আল-হাজ্জ: 70
আরবি
أَلَمْ تَعْلَمْ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۗ إِنَّ ذَٰلِكَ فِى كِتَـٰبٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
English Translations
Do you not know that Allāh knows what is in the heaven and earth? Indeed, that is in a Record. Indeed that, for Allāh, is easy.
Know you not that Allah knows all that is in heaven and on earth? Verily, it is (all) in the Book (Al-Lauh Al-Mahfuz). Verily! That is easy for Allah.
Do you not know that Allah knows all that is in the sky and the earth? Surely, that is contained in a Book. Indeed it is so easy for Allah.
Are you not aware that Allah knows all that is in the heaven and the earth? Surely it is all preserved in a Book. Indeed that is easy with Allah.
Hast thou not known that Allah knoweth all that is in the heaven and the earth? Lo! it is in a record. Lo! that is easy for Allah.
Knowest thou not that Allah knows all that is in heaven and on earth? Indeed it is all in a Record, and that is easy for Allah.
বাংলা অনুবাদ
তুমি কি জান না যে, আল্লাহ জানেন যা আছে আকাশে আর পৃথিবীতে, এ সবই লিপিতে (রেকর্ডে) আছে। এটা আল্লাহর পক্ষে সহজ।
তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় তা একটি কিতাবে রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ।
তুমি কি জাননা যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন? এ সবই লিপিবদ্ধ আছে এক কিতাবে; এটা আল্লাহর নিকট সহজ।
আপনি কি জানেন না যে, আসমান ও যমীনে যা কিছু আছে আল্লাহ্ তা জানেন। এসবই তো আছে এক কিতাবে; নিশ্চয় তা আল্লাহ্র নিকট অতি সহজ।
তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। এ সকলই আছে এক কিতাবে; নিশ্চয়ই এটা আল্লাহর নিকট সহজ।
৭০. হে রাসূল! আপনি কি জানেন না যে, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আকাশ ও জমিনের সবকিছুই জানেন। এগুলোর মধ্যকার কোন কিছুই তাঁর নিকট গোপন নয়। এর জ্ঞান লাওহে মাহফূযে তথা তাঁর সংরক্ষিত বালামে লিপিবদ্ধ আছে। এ সকলের জ্ঞান সত্যিই আল্লাহর নিকট অতি সহজ।
তাফসীর
আল্লাহ তাআলা স্বীয় জ্ঞানের পূর্ণতার খবর দিচ্ছেন। আসমান ও যমীনের সমস্ত কিছু তাঁর জ্ঞানের পরিবেষ্টনের মধ্যে রয়েছে। এক অনুপরিমাণ জিনিসও এর বাইরে নেই। জগতের অস্তিত্বের পূর্বেই জগতের জ্ঞান তাঁর ছিল। এমন কি এটা তিনি লাওহে মাহফুজে লিখিয়ে নিয়েছিলেন।হযরত আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা, আসমান ও যমীনকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে, যখন তাঁর আশ পানির উপর ছিল, সৃষ্ট জীবের তকদীর তিনি লিখিয়ে নিয়েছিলেন।” (এ হাদীসটি সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে)সাহাবীদের একটি দল হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। অতঃপর ওকে বলেনঃ “লিখো।” কলম জিজ্ঞেস করেঃ “কি লিখবো?” উত্তরে আল্লাহ তাআলা বলেনঃ “(আগামীতে) যা কিছু হবে সবই লিখে নাও।” তখন কিয়ামত পর্যন্ত যা কিছু হবার ছিল কলম তা সবই লিখে নেয়।” (এ হাদীসটি বর্ণিত আছে সুনানের হাদীস গ্রন্থে)হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ “একশ’ বছরের পথে (এক শ' বছরের পথের জায়গাব্যাপী) আল্লাহ তাআলা লাওহে মাহফুজ সৃষ্টি করেন। আর মাখলুক সৃষ্টি করার পূর্বে যখন আল্লাহ তাআলার আরশ পানির উপর ছিল, কলমকে লিখার নির্দেশ দেন। কলম জিজ্ঞেস করে। “কি লিখবো?” উত্তরে তিনি বলেনঃ কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুক সম্পর্কে আমার যে ইলম বা জ্ঞান রয়েছে তা সবই লিপিবদ্ধ কর।” তখন কল লিখতে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত যত কিছু সৃষ্ট হওয়ার আল্লাহর ইলমে ছিল তা সবই লিখে নেয়। এটাকেও মহান আল্লাহ স্বীয় নবীকে (সঃ) এই আয়াতে বলছেনঃ তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন? এটা তাঁর জ্ঞানের পরিপূর্ণতা যে, জিনিসের অস্তিত্বের পূর্বেই ওটা সম্পর্কে তার পূর্ণ অবগতি ছিল এমন কি সবকিছু তিনি লিখেও নিয়েছেন। ঐ সব কিছুই বাস্তব ক্ষেত্রে হতে আছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। বান্দাদের সমস্ত আমলের অবগতি তাদের আমলের পূর্বেই আল্লাহর ছিল তারা যা কিছু করবে, তাদের করার পূর্বেই তিনি সম্যক অবগত ছিলেন। প্রত্যেক ফরমাবরদার ও নাফরমান তাঁর অবগতিতে ছিল। আর সবই ছিল তাঁর কিতাবে লিপিবদ্ধ। সবকিছুই তার জ্ঞানের আওতার মধ্যেই ছিল। তাঁর কাছে এটা মোটেই কঠিন ছিল না। এটা তার কাছে খুবই সহজ।
আপনি কি জানেন না যে, আসমান ও যমীনে যা কিছু আছে আল্লাহ্ তা জানেন। এসবই তো আছে এক কিতাবে [১]; নিশ্চয় তা আল্লাহ্র নিকট অতি সহজ।
[১] আল্লাহ্ তা'আলা এখানে তাঁর সৃষ্টিকুল সম্পর্কে পূর্ণ জ্ঞানের কথা জানাচ্ছেন। আর এও জানাচ্ছেন যে, আসমান ও যমীনের সবকিছুকে তাঁর জ্ঞান ঘিরে আছে। তা থেকে ছোট কিংবা বড় সামান্যতম জিনিসও বাদ পড়ে না। তিনি সৃষ্টিকুলের সবকিছু সেগুলোর অস্তিত্বের আগ থেকেই জানেন। আর তিনি সেগুলো লাওহে মাহফূযে লিখে রেখেছেন। যেমন হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ্ আসমান ও যমীন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই সৃষ্টিকুলের তাকদীর লিখে রেখেছেন। আর তখন তাঁর আরশ ছিল পানির উপর”। [মুসলিমঃ ২৬৫৩] অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ্ যখন কলম সৃষ্টি করলেন, তখন তাকে বললেন, লিখ। কলম বলল, কি লিখব? আল্লাহ্ বললেন, যা হবে সবই লিখ। তখন কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে কলম চালু হল।” [মুসনাদে আহমাদঃ ৫/৩১৭] এ সবই আল্লাহ্র পূর্ণ জ্ঞানের প্রমাণ যে, তিনি সবকিছু হওয়ার আগেই তা জানেন। আর তিনি সেটা নির্ধারণ করেছেন এবং লিখে রেখেছেন। সুতরাং বান্দারা যা করবে, কিভাবে করবে সেটা তাঁর জ্ঞানে পূর্ব থেকেই বিদ্যমান। সৃষ্টির আগেই জানেন যে, এ সৃষ্টি তার ইচ্ছা অনুসারে আমার আনুগত্য করবে, আর এ সৃষ্টি তার ইচ্ছা অনুসারে আমার অবাধ্য হবে। আর তিনি সেটা লিখে রেখেছেন এবং জ্ঞানে সবকিছু পরিবেষ্টন করে আছেন। এটা তাঁর জন্য সহজ ও অনায়াসসাধ্য। [ইবন কাসীর]
