Al-Hajj
আল-হাজ্জ: 59
মূল আরবি
لَيُدْخِلَنَّهُم مُّدْخَلًا يَرْضَوْنَهُۥ ۗ وَإِنَّ ٱللَّهَ لَعَلِيمٌ حَلِيمٌ
English Translations
He will surely cause them to enter an entrance with which they will be pleased, and indeed, Allāh is Knowing and Forbearing.
Truly, He will make them enter an entrance with which they shall be well-pleased, and verily, Allah indeed is All-Knowing, Most Forbearing.
He will definitely admit them to an entrance they will be pleased with, and Allah is surely All-Knowing, Forbearing.
He will surely admit them to a resort which will please them. Most certainly Allah is All-Knowing, Most Forbearing.
Assuredly He will cause them to enter by an entry that they will love. Lo! Allah verily is Knower, Indulgent.
Verily He will admit them to a place with which they shall be well pleased: for Allah is All-Knowing, Most Forbearing.
বাংলা অনুবাদ
তিনি তাদেরকে অবশ্য অবশ্যই দাখিল করবেন এমন জায়গায় যা পেয়ে তারা খুবই সন্তুষ্ট হবে, আর আল্লাহ নিশ্চিতই অবশ্যই সর্বজ্ঞ, পরম সহিষ্ণু।
তিনি অবশ্যই তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে আর আল্লাহ তো নিশ্চয় মহাজ্ঞানী, পরম সহনশীল।
তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করবেন যা তারা পছন্দ করবে এবং আল্লাহতো সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল।
তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে, আর আল্লাহ্ তো সম্যক জ্ঞানী, পরম সহনশীল।
তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করাবেন যা তারা পছন্দ করবে এবং নিশ্চয়ই আল্লাহ সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল।
৫৯. অবশ্যই আল্লাহ তা‘আলা তাদেরকে এমন এক সন্তোষজনক জায়গায় প্রবেশ করাবেন যা হবে জান্নাত। নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তাদের কর্ম ও নিয়্যাত সম্পর্কে জানেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল। তাই তিনি তাদেরকে নিজেদের ত্রুটির জন্য দ্রুত শাস্তি দেননি।
তাফসীর
22:58
তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে, আর আল্লাহ্ তো সম্যক জ্ঞানী [১], পরম সহনশীল।
[১] এ আয়াতের শেষে আল্লাহ্র দু’টি গুরুত্বপূর্ণ গুণসম্পন্ন নাম এসেছে, যার সাথে আয়াতের বক্তব্যের সম্পর্ক নির্ণয়ে বলা যায় যে, প্রথম গুণটি বলা হয়েছে যে তিনি হচ্ছেন عليم বা সর্বজ্ঞাত অর্থাৎ তিনি জানেন কে প্রকৃতপক্ষে তাঁর পথে ঘর-বাড়ি ত্যাগ করেছে এবং সে কোন ধরনের পুরষ্কার লাভের যোগ্য। দ্বিতীয় গুণটি বলা হয়েছে, তিনি حليم বা পরম সহিষ্ণু অর্থাৎ এ ধরনের ছোট ছোট ভুল-ভ্রান্তি ও দুর্বলতার কারণে তাদের বড় বড় কর্মকাণ্ড ও ত্যাগকে তিনি বিনষ্ট করে দেবেন না। তিনি সেগুলো উপেক্ষা করবেন এবং তাদের অপরাধ মাফ করে দেবেন। [ইবন কাসীর]
[সূরা আল-হজ্জ (২২): আয়াত ৫৮ থেকে ৫৯] পূর্ণ পৃষ্ঠা
[সূরা আল-হজ্জ (২২): আয়াত ৫৬ থেকে ৫৭]সেদিন রাজত্ব হবে আল্লাহরই, তিনি তাদের মাঝে ফয়সালা করবেন। অতএব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতসমূহে। (৫৬) আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। (৫৭)মহান আল্লাহর বাণী: (সেদিন রাজত্ব হবে আল্লাহরই, তিনি তাদের মাঝে ফয়সালা করবেন) অর্থাৎ কিয়ামতের দিন রাজত্ব কেবল আল্লাহর জন্যই নির্ধারিত, যে বিষয়ে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিরোধকারী নেই। আর রাজত্ব বলতে ক্ষমতার ব্যাপ্তি এবং যাঁর হাতে বিষয়াবলি পরিচালনার অধিকার ন্যস্ত তাঁকে বোঝায়।
অতঃপর তিনি তাঁর ফয়সালা বর্ণনা করে বললেন: (অতএব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতসমূহে। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।) আমি (গ্রন্থকার) বলি: এটিও সম্ভব যে 'সেদিন' বলতে বদর যুদ্ধের দিনকে ইঙ্গিত করা হয়েছে, যে দিনে কাফেরদের ধ্বংস এবং মুমিনদের সৌভাগ্যের ফয়সালা করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর (রা.)-কে বলেছিলেন: (তুমি কি জানো? সম্ভবত আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি দিয়েছেন এবং বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি)।
[সূরা আল-হজ্জ (২২): আয়াত ৫৮ থেকে ৫৯]আর যারা আল্লাহর পথে হিজরত করেছে, অতঃপর নিহত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে, আল্লাহ অবশ্যই তাদেরকে উত্তম রিযিক দান করবেন। আর নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ রিযিকদাতা। (৫৮) তিনি অবশ্যই তাদেরকে এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। (৫৯)যারা হিজরত করেছেন এবং মৃত্যুবরণ করেছেন বা নিহত হয়েছেন, তাঁদের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে অন্যান্য মৃতদের তুলনায় তাঁদের শ্রেষ্ঠত্ব ও সম্মান প্রদর্শনের জন্য। এই আয়াত নাযিলের কারণ হলো, যখন মদীনায় উসমান ইবনে মাজউন এবং আবু সালামাহ ইবনে আব্দুল আসাদ মৃত্যুবরণ করেন, তখন কিছু লোক বলল: আল্লাহর পথে যে নিহত হয়েছে সে কি তার চেয়ে শ্রেষ্ঠ নয় যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে?
তখন এই আয়াতটি তাদের মাঝে সমতা বিধান করে নাযিল হয় যে, আল্লাহ তাদের সকলকেই উত্তম রিযিক দান করবেন। শরীয়তের বাহ্যিক দলিলসমূহ যদিও নির্দেশ করে যে, নিহত ব্যক্তিই শ্রেষ্ঠ। কোনো কোনো আলিম বলেছেন: আল্লাহর পথে নিহত এবং আল্লাহর পথে মৃত্যুবরণকারী—উভয়েই শহীদ, তবে আল্লাহর সন্তুষ্টির পথে যে আঘাত তাকে স্পর্শ করেছে তার কারণে নিহত ব্যক্তির বিশেষ মর্যাদা রয়েছে। আবার কেউ কেউ বলেছেন: তারা উভয়ই সমান, এবং তাঁরা দলিল হিসেবে এই আয়াতটি এবং মহান আল্লাহর এই বাণী পেশ করেছেন: "আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে হিজরত করে নিজের ঘর থেকে বের হয়, অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে, তবে অবশ্যই..."
