An-Naml

আন-নামল: 21

27:21
27 আন-নামল An-Naml · 93 আয়াত النمل

আরবি

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَـٰنٍ مُّبِينٍ

English Translations

Sahih International

I will surely punish him with a severe punishment or slaughter him unless he brings me clear authorization."

Muhsin Khan

"I will surely punish him with a severe torment, or slaughter him, unless he brings me a clear reason."

Taqi Usmani

I will punish him with a severe punishment or slaughter him unless he brings to me a clear plea.”

Abul Ala Maududi

I will inflict a severe punishment on him or maybe even slaughter him unless he comes forth with a convincing reason (for his absence)."

Pickthall

I verily will punish him with hard punishment or I verily will slay him, or he verily shall bring me a plain excuse.

Yusuf Ali

"I will certainly punish him with a severe penalty, or execute him, unless he bring me a clear reason (for absence)."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমি তাকে অবশ্য অবশ্যই শাস্তি দেব কঠিন শাস্তি কিংবা তাকে অবশ্য অবশ্যই হত্যা করব অথবা সে অবশ্য অবশ্যই আমাকে তার (অনুপস্থিতির) উপযুক্ত কারণ দর্শাবে।’

রাওয়াই আল-বায়ান

‘অবশ্যই আমি তাকে কঠিন আযাব দেব অথবা তাকে যবেহ করব। অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে’।

শাইখ মুজিবুর রহমান

সে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব অথবা যবাহ করব।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব কিংবা তাকে যবেহ করব অথবা সে আমার নিকট উপযুক্ত কারণ দর্শাবে।’

ফাতহুল মাজীদ

সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি‎ দেব অথবা জবেহ্ করব।’

মুখতাসার

২১. তার অনুপস্থিতির ব্যাপারটি সুস্পষ্ট হলে তিনি তার সম্পর্কে বললেন: আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেবো, না হয় তাকে অনুপস্থিতির শাস্তি স্বরূপ জবাই করে দেবো, না হয় সে আমার নিকট এমন একটি সুস্পষ্ট প্রমাণ আনবে যা তার অনুপস্থিতির ওজর প্রকাশ করবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

27:20

তাফসীর আবু বকর যাকারিয়া

‘আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব কিংবা তাকে যবেহ করব [১] অথবা সে আমার নিকট উপযুক্ত কারণ দর্শাবে [২]।’

[১] এ আয়াত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই, এক. শাস্তি দিতে হবে অপরাধ মোতাবেক শরীর মোতাবেক নয়। দুই. যদি কোন পালিত জন্তু গাভী, বলদ, গাধা, ঘোড়া, উট ইত্যাদি কাজে অলসতা করে তবে প্রয়োজনমাফিক প্ৰহারের সুষম শাস্তি দেয়া জায়েয। তবে বিনা কারণে কাউকে শাস্তি দেয়া জায়েয নেই। [কুরতুবী]

[২] এর দ্বারা প্রমাণিত হলো যে, অভিযুক্ত ব্যাক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া বিচারকের কর্তব্য। উপযুক্ত ওযর পেশ করলে তা গ্ৰহণ করা উচিত। [দেখুন, তাবারী; আত-তাহরীর ওয়াত তানওয়ীর]