An-Naml

আন-নামল: 76

27:76
টেক্সট কপি
27 আন-নামল An-Naml · 93 আয়াত النمل

মূল আরবি

إِنَّ هَـٰذَا ٱلْقُرْءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَكْثَرَ ٱلَّذِى هُمْ فِيهِ يَخْتَلِفُونَ

English Translations

Sahih International

Indeed, this Qur’ān relates to the Children of Israel most of that over which they disagree.

Muhsin Khan

Verily, this Quran narrates to the Children of Israel most of that about which they differ.

Taqi Usmani

Surely this Qur’ān mentions to the children of Isrā’īl most of the matters in which they dispute.

Abul Ala Maududi

Surely this Qur'an explains to the Children of Israel most of the matters concerning which they have disagreements

Pickthall

Lo! this Qur'an narrateth unto the Children of Israel most of that concerning which they differ.

Yusuf Ali

Verily this Qur'an doth explain to the Children of Israel most of the matters in which they disagree.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

নিশ্চয় এ কুরআন সেগুলোর অধিকাংশ বিবৃত করে যে বিষয়ে বানী ইসরাঈল মতভেদ করেছিল।

রাওয়াই আল-বায়ান

নিশ্চয় এ কুরআন তাদের কাছে বর্ণনা করছে, বনী ইসরাঈল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই।

শাইখ মুজিবুর রহমান

বানী ইসরাঈল যে সমস্ত বিষয়ে মতভেদ করে, এই কুরআন তার অধিকাংশ তাদের নিকট বিবৃত করে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বনী ইসরাঈল যে সব বিষয়ে মতভেদ করে, নিশ্চয় এ কুরআন তার অধিকাংশ তাদের কাছে বিবৃত করে।

ফাতহুল মাজীদ

বানী ইসরাঈল যে সমস্ত বিষয়ে মতভেদ করেছিল, এ কুরআন তার অধিকাংশ তাদের নিকট বর্ণনা করে।

মুখতাসার

৭৬. নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর নাযিলকৃত এ কুর‘আন বনী ইসরাঈলের দ্বনদ্বপূর্ণ অধিকাংশ বিষয় বর্ণনা করে এবং তাদের বক্রতা সুস্পষ্ট করে তোলে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৭৬-৮১ নং আয়াতের তাফসীরআল্লাহ স্বীয় পবিত্র কিতাব সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, কুরআন যেমন রহমত স্বরূপ তেমনই ফুরকানও বটে। বানী ইসরাঈল অর্থাৎ যারা তাওরাত ও ইঞ্জীলের বাহক তাদের মতভেদের ফায়সালা এই কিতাবে রয়েছে। যেমন হযরত ঈসা (আঃ)-এর উপর ইয়াহূদীরা মিথ্যা অপবাদ দিয়েছিল এবং খৃষ্টানরা তাঁকে তাঁর সীমার চেয়ে বাড়িয়ে দিয়েছিল। কুরআন এর ফায়সালা করে দিয়েছে এবং ইফরাত (বাহুল্য) এবং তাফরীত (অত্যল্প)-কে ছেড়ে দিয়ে সত্য কথা প্রকাশ করেছে। কুরআন বলেছে যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর হুকুমে তিনি সৃষ্ট হয়েছেন। তাঁর মাতা ছিলেন অত্যন্ত পবিত্র ও সতী-সাধ্বী।

সঠিক ও সন্দেহহীন কথা এটাই। এই কুরআন মুমিনদের অন্তরের হিদায়াত এবং তাদের জন্যে সরাসরি রহমত। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদের ফায়সালা করবেন যিনি বদলা নেয়ার ব্যাপারে প্রবল পরাক্রান্ত এবং বান্দাদের কথা ও কাজ সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিফহাল।এরপর মহান আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে বলেনঃ “তুমি আল্লাহর উপর নির্ভর কর। তুমি তো স্পষ্টভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত। আর বিরুদ্ধবাদীরা চিরন্তনরূপে হতভাগ্য। তাদের উপর তোমার প্রতিপালকের কথা বাস্তবায়িত হয়েছে। সুতরাং তাদের ভাগ্যে ঈমান নেই। তুমি যদি তাদের সমস্ত মু'জিযা প্রদর্শন কর তবুও তারা ঈমান আনয়ন করবে না।

তারা মৃতের ন্যায়। আর তুমি তো মৃতকে কথা শুনাতে পারবে না এবং পারবে না তুমি বধিরকে তোমার ডাক। শুনাতে, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আর যারা চোখ থাকতেও অন্ধ সাজে তাদেরকে তুমি পথভ্রষ্টতা হতে পথে আনতে সক্ষম হবে না। তুমি শুনতে পারবে শুধু তাদেরকে যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করে এবং তারাই তো আত্মসমর্পণকারী। তারা আল্লাহ ও তার রাসূল (সঃ)-কে স্বীকার করে এবং আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করে যায়।

তাফসীর আবু বকর যাকারিয়া

বনী ইসরাঈল যে সব বিষয়ে মতভেদ করে, নিশ্চয় এ কুরআন তার অধিকাংশ তাদের কাছে বিবৃত করে [১]।

[১] আয়াতে বলা হয়েছে যে, বনী ইসরাঈলের আলেমদের মধ্যে যেসব বিষয়ে কঠোর মতবিরোধ ছিল এবং যার মীমাংসা ছিল সুদূরপরাহত, কুরআন সেসব বিষয়ে বিচার-বিশ্লেষণ করে বিশুদ্ধ ফয়সালার পথনির্দেশ করেছে। বলাবাহুল্য, যে আলেমদের মতবিরোধে বিচার-বিশ্লেষণ ও ফয়সালা করে তার সর্বাধিক জ্ঞানী ও শ্রেষ্ঠ হওয়া নেহায়েত জরুরী। এতে বুঝা গেল যে, কুরআন সর্বাধিক জ্ঞান-সম্পন্ন এবং সত্যবাদী সংবাদদাতা। আমরা যদি আহলে কিতাব তথা বনি ইসরাঈলদের মধ্যে যে সব বিষয়ে মতভেদ রয়েছে তা দেখি এবং এ ব্যাপারে কুরআনের ভাষ্য দেখি তাহলে আমরা সহজেই এ সিদ্ধান্তে আসতে পারব যে, এ কুরআন সত্যিকার অর্থেই মানুষদেরকে বিভ্রান্তি থেকে মুক্তি দেয়ার জন্যই দুনিয়াতে এসেছে। উদাহরণস্বরূপ নীচে এমন কয়েকটি বিষয় আলোচনা করছি যাতে আহলে কিতাবগণ বিভিন্ন মতে বিভক্ত অথচ কুরআন সেখানে সুস্পষ্ট মত দিয়ে দিয়েছে।

আহলে কিতাবগণ ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এ ব্যাপারে দু মেরুতে অবস্থান নিয়েছে। তাদের মধ্যকার ইয়াহূদীরা তার সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে; পক্ষান্তরে নাসারারা তার সম্পর্কে অতিরঞ্জন করে। তখন কুরআন তাদের মধ্যে হক ও ইনসাফপূর্ণ মধ্য পন্থা ঘোষণা করেছে যে, তিনি আল্লাহ্‌র বান্দাদের অন্যতম এবং তাঁর রাসূলদের একজন। যেমন আল্লাহ্‌ বলেন, “এ-ই মারইয়াম-এর পুত্ৰ ‘ঈসা। আমি বললাম সত্য কথা, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে।” [সূরা মারইয়ামঃ ৩৪] [ইবন কাসীর]

অনুরূপভাবে খোদ নাসারারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মতভেদে লিপ্ত। তারা বলে থাকে যে, তিনি ইলাহ বা তিন ইলাহর একজন। এ ব্যাপারে তাদের মতভেদ চরম আকার ধারণ করেছে, তারা কোন সমাধানে পৌছুতে পারেনি। কুরআন সেখানে তাদেরকে সঠিক দিশা দিয়ে বলছে যে, তিনি ইলাহ নন, যেমনিভাবে তার মাকেও ইলাহ সাব্যস্ত করা ভ্ৰষ্টতা। ‘‘মারইয়াম-তনয় মসীহ তো শুধু একজন রাসূল। তার আগে বহু রাসূল গত হয়েছেন এবং তার মা সত্যনিষ্ঠা ছিলেন। তারা দুজনেই খাওয়া-দাওয়া করত। দেখুন, আমি ওদের জন্য আয়াতগুলোকে কেমন বিস্তারিতভাবে বর্ণনা করি; আরো দেখুন, ওরা কিভাবে সত্যবিমুখ হয়!” [সূরা আল-মায়েদাহঃ ৭৫]

তারা মনে করে যে, ঈসা আলাইহিসসালামকে শূলে চড়িয়েছে, এ ব্যাপারে তাদের কোন কোন সম্প্রদায় দ্বিমত পোষণ করে। কুরআন সেখানে স্পষ্ট ঘোষণা করেছে যে, “আর তাদের কথা, ‘আমরা আল্লাহ্‌র রসূল মারইয়াম তনয় ‘ঈসা মসীহকে হত্যা করেছি’। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি; কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তাঁর সম্বন্ধে মতভেদ করেছিল, তারা নিশ্চয় এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল; এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোন জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত যে, তারা তাঁকে হত্যা করেনি, বরং আল্লাহ্‌ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” [সূরা আন-নিসাঃ ১৫৭-১৫৮]

অনুরূপভাবে আহলে কিতাবগণ যে সমস্ত নবী-রাসূলদের শানে আজে-বাজে কথা বলেছে সেখানে কুরআন তাদেরকে সম্মানিত করেছে এবং তাদের সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরেছে। যেমন, নূহ, লূত, হারূন, দাউদ ও সুলাইমানসহ আরও অনেক নবী-রাসূলদের সম্পর্কে তাদের মনগড়া মতবাদকে কুরআন খণ্ডন করেছে এবং তাদের মর্যাদাকে সংরক্ষণ করেছে।

তাফসীর আল-কুরতুবী

[সূরা আন-নামল (২৭): আয়াত ৭৬ থেকে ৮১] পূর্ণ পৃষ্ঠা

মহান আল্লাহর বাণী: (আর আসমান ও যমীনে এমন কোনো গোপন বিষয় নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই)। হাসান (বসরি) বলেন: এখানে ‘গোপন বিষয়’ দ্বারা কিয়ামত উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন: আসমান ও যমীনের আযাব যা তাদের নিকট থেকে গোপন রয়েছে; এটি নাক্কাশ বর্ণনা করেছেন। ইবনে শাজারাহ বলেন: এখানে ‘গোপন বিষয়’ হলো আল্লাহ তাআলা তাঁর সৃষ্টিজগত থেকে যা কিছু লুকিয়ে রেখেছেন এবং গোপন করেছেন তার সবকিছুই; আর এটি সাধারণ ও ব্যাপক অর্থবোধক। ‘গায়েবাহ’ (গোপন বিষয়) শব্দে ‘হা’ (তা মারবুতাহ) বর্ণটি যুক্ত হয়েছে সমষ্টির প্রতি ইঙ্গিত করার জন্য, অর্থাৎ: সৃষ্টির অগোচরে থাকা এমন কোনো বৈশিষ্ট্য নেই যা আল্লাহ জানেন না এবং তাঁর নিকট সংরক্ষিত মূল কিতাবে (উম্মুল কিতাব) তা লিপিবদ্ধ করে রাখেননি।

সুতরাং তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা তাঁর নিকট কীভাবে অস্পষ্ট থাকতে পারে? আরও বলা হয়েছে: অর্থাৎ প্রতিটি বিষয় যা মূল কিতাবে লিপিবদ্ধ আছে, আল্লাহ তা নির্ধারিত সময়ে প্রকাশ করেন। সুতরাং আযাবের যে বিষয়টি তারা ত্বরান্বিত করতে চাচ্ছে, সেটির জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে যা থেকে তা পিছিয়ে যাবে না এবং এগিয়েও আসবে না। আর কিতাব হলো ‘লাওহে মাহফূয’, যাতে আল্লাহ যা চেয়েছেন তা লিপিবদ্ধ করে রেখেছেন যেন এর মাধ্যমে তাঁর ফেরেশতাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি সে বিষয়ে অবগত করতে পারেন। [সূরা আন-নামল (২৭): আয়াত ৭৬ থেকে ৮১]নিশ্চয় এই কুরআন বনী ইসরাঈলের নিকট অধিকাংশ বিষয় বর্ণনা করে যে বিষয়ে তারা মতভেদ করে (৭৬)।

আর নিশ্চয় এটি মুমিনদের জন্য পথনির্দেশ ও রহমত (৭৭)। নিশ্চয় আপনার প্রতিপালক তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করবেন এবং তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ (৭৮)। অতএব আপনি আল্লাহর ওপর ভরসা করুন; নিশ্চয় আপনি সুস্পষ্ট সত্যের ওপর প্রতিষ্ঠিত (৭৯)। নিশ্চয় আপনি মৃতদের শোনাতে পারবেন না, আর বধিরদেরকেও ডাক শোনাতে পারবেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায় (৮০)।আর আপনি অন্ধদের তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে পথপ্রদর্শক হতে পারবেন না; আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন যারা আমাদের আয়াতসমূহে বিশ্বাস করে, ফলে তারা আত্মসমর্পণকারী (৮১)।মহান আল্লাহর বাণী: (নিশ্চয় এই কুরআন বনী ইসরাঈলের কাছে অধিকাংশ বিষয় বর্ণনা করে যে বিষয়ে তারা মতভেদ করে)।

এটি এ কারণে যে, তারা অনেক বিষয়ে মতভেদ করেছিল এমনকি একে অপরকে লানত পর্যন্ত দিয়েছিল, তখন এটি অবতীর্ণ হয়। এর অর্থ হলো: নিশ্চয় এই কুরআন তাদের জন্য তারা যে বিষয়ে মতভেদ করেছে তা স্পষ্ট করে দেয় যদি তারা তা গ্রহণ করত। আর তা হলো তাওরাত ও ইঞ্জিলের যা কিছু তারা বিকৃত করেছে এবং তাদের কিতাবসমূহ থেকে যেসব বিধান বিলুপ্ত হয়ে গেছে। (আর নিশ্চয় এটি) অর্থাৎ কুরআন (মুমিনদের জন্য হিদায়াত ও রহমত)। মুমিনদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ তারাই এর দ্বারা উপকৃত হয়। (নিশ্চয় আপনার প্রতিপালক তাদের মধ্যে তাঁর ফয়সালা অনুযায়ী বিচার করবেন) অর্থাৎ পরকালে বনী ইসরাঈল যেসব বিষয়ে মতভেদ করেছে সে বিষয়ে তিনি ফয়সালা করবেন; অতঃপর তিনি সত্যপন্থী ও মিথ্যাবাদীকে প্রতিফল দেবেন।

কেউ কেউ বলেছেন: তিনি দুনিয়াতেই তাদের মাঝে ফয়সালা করেন, ফলে তারা যা বিকৃত করেছিল তা তিনি প্রকাশ করে দেন। (আর তিনি মহাপরাক্রমশালী) অজেয় ও বিজয়ী, যাঁর আদেশ রদ করা যায় না (সর্বজ্ঞ) যাঁর নিকট কোনো কিছুই গোপন থাকে না।