An-Naml
আন-নামল: 59
27 আন-নামল An-Naml · 93 আয়াত النمل
মূল আরবি
قُلِ ٱلْحَمْدُ لِلَّهِ وَسَلَـٰمٌ عَلَىٰ عِبَادِهِ ٱلَّذِينَ ٱصْطَفَىٰٓ ۗ ءَآللَّهُ خَيْرٌ أَمَّا يُشْرِكُونَ
English Translations
Say, [O Muḥammad], "Praise be to Allāh, and peace upon His servants whom He has chosen. Is Allāh better or what they associate with Him?"
Say (O Muhammad SAW): "Praise and thanks be to Allah, and peace be on His slaves whom He has chosen (for His Message)! Is Allah better, or (all) that you ascribe as partners (to Him)?" (Of course, Allah is Better).
Say, “Praise belongs to Allah, and peace be on those of His servants whom He has chosen.” Is Allah better or that which they associate (with Him as His partners)?
Say, (O Muhammad): "All praise be to Allah, and peace be on those of His servants whom He has chosen." (Ask them): "Who is better: Allah or the false gods that they associate with Him as His partners?
Say (O Muhammad): Praise be to Allah, and peace be on His slaves whom He hath chosen! Is Allah best, or (all) that ye ascribe as partners (unto Him)?
Say: Praise be to Allah, and Peace on his servants whom He has chosen (for his Message). (Who) is better?- Allah or the false gods they associate (with Him)?
বাংলা অনুবাদ
বল, যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি। আল্লাহ শ্রেষ্ঠ, না তা যার শরীক করে তারা?
বল, ‘সকল প্রশংসাই আল্লাহর নিমিত্তে। আর শান্তি তাঁর বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ, না কি যাদের এরা শরীক করে তারা’?
বলঃ প্রশংসা আল্লাহই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, নাকি তারা যাদেরকে শরীক করা হয়?
বলুন, ‘সকল প্রশংসা আল্লাহ্রই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি!’ শ্রেষ্ঠ কি আল্লাহ্, নাকি তারা যাদেরকে শরীক করে তারা?
বল: ‘সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি!’ শ্রেষ্ঠ কি আল্লাহ, না তারা যাদেরকে শরীক করে তারা?
৫৯. হে রাসূল! আপনি বলুন: সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা তাঁর দেয়া নিয়ামতের দরুন এবং সেই আযাব থেকে নিরাপত্তা লাভের দরুন যা দ্বারা তিনি লূত সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন। এসবই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাহাবীদের জন্য প্রযোজ্য। সত্যিকার মা’বূদ হিসেবে আল্লাহই কি উত্তম -যাঁর হাতে সকল কিছুর মালিকানা- না ওই মাবূদগুলো মুশরিকরা যেগুলোর পূজা করে; যারা কোন উপকার কিংবা ক্ষতির মালিক নয়?!
তাফসীর
আল্লাহ তাআলা স্বীয় রাসূল (সঃ)-কে নির্দেশ দিচ্ছেনঃ “হে রাসূল (সঃ)! তুমি বলে দাও যে, সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। তিনিই তাঁর। বান্দাদেরকে, অসংখ্য নিয়ামত দান করেছেন। তিনি মহৎ গুণাবলীর অধিকারী। তাঁর নাম উচ্চ ও পবিত্র।” তিনি স্বীয় নবী (সঃ)-কে আরো হুকুম করছেনঃ “তুমি আমার মনোনীত বান্দাদের প্রতি সালাম (শান্তি) পৌছিয়ে দাও। আঁরা হলেন তাঁর রাসূল ও নবীগণ। তাঁদের সবারই প্রতি উত্তম দরূদ ও সালাম বর্ষিত হোক। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম (রঃ) বলেন যে, আল্লাহ তা'আলার এ উক্তিটি তার নিমের উক্তির মতইঃ (আরবি)অর্থাৎ “যারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী।
শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি! প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।” (৩৭: ১৮০-১৮২)আল্লাহ তা'আলার মনোনীত বান্দাদের দ্বারা রাসূলুল্লাহ (সঃ)-এর সাহাবীদেরকে (রাঃ) বুঝানো হয়েছে এবং নবীরাও (আঃ) তাঁদের অন্তর্ভুক্ত এটা তো বলাই বাহুল্য।মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নবীদেরকে এবং তাঁদের অনুসারীদেরকে বাঁচিয়ে নেয়া ও তাদের বিরুদ্ধাচরণকারীদেরকে ধ্বংস করে দেয়ার নিয়ামত বর্ণনা করার পর নিজের প্রশংসা কীর্তনের ও তাঁর সৎ বান্দাদের প্রতি সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন। এরপর প্রশ্ন হিসেবে মুশরিকদের ঐ কাজের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছেন যে, তারা তাঁর ইবাদতে অন্যদেরকে শরীক করছে যা থেকে তিনি পবিত্র ও মুক্ত।
বলুন, ‘সকল প্রশংসা আল্লাহ্রই [১] এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি [২]!’ শ্রেষ্ঠ কি আল্লাহ্, নাকি তারা যাদেরকে শরীক করে তারা [৩]?
[১] এ ভূমিকার মাধ্যমে মুসলিমরা কিভাবে তাদের বক্তৃতা শুরু করবে তা শিক্ষা দেয়া হয়েছে। এরই ভিত্তিতে সঠিক ইসলামী চিন্তা ও মানসিকতা সম্পন্ন লোকেরা সব সময় আল্লাহ্র প্রশংসা এবং তাঁর সৎ বান্দাদের জন্য শান্তি ও নিরাপত্তার দো‘আ করে তাদের বক্তৃতা শুরু করে থাকেন। [কুরতুবী] কিন্তু আজকাল কোন কোন মুসলিম বক্তারা তো এর মাধ্যমে বক্তৃতা শুরু করার কথা কল্পনাই করতে পারেন না অথবা এভাবে বক্তৃতা শুরু করতে তারা লজ্জা অনুভব করেন।
[২] পূর্ববর্তী নবী ও তাদের উম্মতদের আযাব ও ধ্বংসের কিছু অবস্থা বর্ণনা করার পর এই বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, আপনি আল্লাহ্ তা‘আলার সপ্ৰশংস কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ, আপনার উম্মতকে দুনিয়ার ব্যাপক আযাব থেকে নিরাপদ করে দেয়া হয়েছে। পূর্ববর্তী নবী ও আল্লাহ্র মনোনীত বান্দাদের প্রতি সালাম প্রেরণ করুন। এখানে ‘আল্লাহ্র মনোনীত বান্দাহ’ বলে সে সমস্ত ঈমানদার লোকদেরকেই বুঝানো হবে যারা আল্লাহ্র সাথে কোন প্রকার শির্ক করেনি। কোন ধরনের কুফরীতে লিপ্ত হয়নি। নিঃসন্দেহে তারা হলেন নবী-রাসূলগণ।
যারা তাওহীদ বাস্তবায়ণ করেছে। যেমন অন্য আয়াতে আল্লাহ্ বলেন, “আর শান্তি বৰ্ষিত হোক রাসূলদের প্রতি!’’ [সূরা আস-সাফফাতঃ ১৮১] তাছাড়া নবী-রাসূলদের অনুসারীদের মধ্যে যাদেরকে আল্লাহ্ পছন্দ করেছেন তারাও নবী-রাসূলদের অনুগামী হয়ে এ ‘সালাম’ বা শান্তি লাভের দো‘আর আওতায় পড়বেন। আমাদের নবীর উম্মতদের মধ্যে সাহাবায়ে কেরাম এদের অগ্রভাগে রয়েছেন। আর এ জন্যই কোন কোন মুফাসসির এখানে ‘আল্লাহ্র মনোনীত বান্দাহ’ বলে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য নেয়া হয়েছে বলেও মত প্ৰকাশ করেছেন। [দেখুন, কুরতুবী; ইবন কাসীর; ফাতহুল কাদীর] আর যদি ‘আল্লাহ্র মনোনীত বান্দাহ’ বলে সাহাবায়ে কেরামদের বোঝানো হয়ে থাকে তবে এ আয়াত দ্বারা এটা সাব্যস্ত হবে যে, নবীদের প্রতি ‘আলাইহিস সালাম’ বলে সালাম প্রেরণের সাথে সাথে তাদের অনুসারীদের জন্য সেটি ব্যবহার জায়েয।
কিন্তু নবীদের প্রতি সালাম প্রেরণ ব্যতীত অন্যান্যদের উপর সরাসরি ‘আলাইহিস সালাম’ বলার সপক্ষে কোন যুক্তি নেই। বরং সেটা বিদ‘আত হিসেবে বিবৃত হবে। যেমন, আলী আলাইহিসসালাম বলা বা হুসাইন আলাইহিসসালাম বলা। তাই এ ধরনের ব্যবহার ত্যাগ করতে হবে। [দেখুন, ইবন কাসীরঃ ৬/৪৭৮; তাফসীরুল আলুসীঃ ৬/৭, ১১/২৬১]
[৩] মুশরিকদের একজনও একথার জবাবে বলতে পারতো না, একাজ আল্লাহ্র নয়, অন্য কারো অথবা আল্লাহ্র সাথে অন্য কেউ তাঁর একাজে শরীক আছে। কুরআন মজীদে অন্যান্য স্থানে মক্কার কাফের সমাজ ও আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছেঃ “আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছে? তাহলে তারা নিশ্চয়ই বলবে, মহা পরাক্রান্ত মহাজ্ঞানী সত্তাই এসব সৃষ্টি করেছেন।’’ [সূরা আয-যুখরুফঃ ৯] আরো এসেছে, “আর যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে কে সৃষ্টি করেছে তাহলে তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ্।” [সূরা আয-যুখরুফঃ ৮৭] আরো বলেছেনঃ “আর যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে পানি বর্ষণ করেছে এবং মৃত পতিত জমি কে জীবিত করেছে?
তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ্।” [সূরা আল-আনকাবূতঃ ৬৩] আল্লাহ্ আরো বলেছেনঃ “তাদেরকে জিজ্ঞেস করেন, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করেন? এ শ্রবণও দর্শনের শক্তি কার নিয়ন্ত্রণাধীন? কে সজীবকে নির্জীব এবং নির্জীবকে সজীব করেন? কে এ বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছেন? তারা নিশ্চয়ই বলবে আল্লাহ্।” [সূরা ইউনুসঃ ৩১] আরবের মুশরিকরা এবং সারা দুনিয়ার মুশরিকরা সাধারণত একথা স্বীকার করতো এবং আজো স্বীকার করে যে, আল্লাহ্ই বিশ্ব-জাহানের স্রষ্টা এবং বিশ্বব্যবস্থা পরিচালনাকারী। তাই কুরআন মজীদের এ প্রশ্নের জবাবে তাদের মধ্য থেকে কোন ব্যাক্তি নিতান্ত হঠকারিতা ও গোয়ার্তুমির আশ্রয় নিয়ে ও নিছক বিতর্কের খাতিরেও বলতে পারতো না যে, আমাদের উপাস্য দেবতারা আল্লাহ্র সাথে এসব কাজে শরীক আছে।
কারণ যদি তারা একথা বলতো তাহলে তাদের নিজেদের জাতির হাজার হাজার লোক তাদেরকে মিথ্যুক বলতো এবং তারা পরিষ্কার বলে দিতো, এটা আমাদের আকীদা নয়।
[সূরা আন-নামল (২৭): আয়াত ৫৪ থেকে ৬১] পূর্ণ পৃষ্ঠা
আল্লাহ তাআলার বাণী: (অতঃপর এই তো তাদের ঘরবাড়ি, তাদের অন্যায়ের কারণে তা জনশূন্য অবস্থায় পড়ে আছে)। আল-ফাররা এবং আন-নাহহাসের মতে, সাধারণ পাঠরীতিতে ‘খাউয়িয়াতান’ শব্দটি ‘হাল’ (অবস্থা) হিসেবে নসব বা জবরযুক্ত হয়ে পঠিত হয়েছে। অর্থাৎ, তাদের ঘরবাড়িগুলো অধিবাসীশূন্য ও ধ্বংসপ্রাপ্ত, সেখানে কোনো বাসিন্দা নেই। আল-কিসায়ি এবং আবু উবাইদাহ বলেন: ‘খাউয়িয়াতান’ শব্দটি ‘কাত’ (বিচ্ছিন্নতা) এর কারণে নসব হয়েছে; এর অন্তর্নিহিত রূপটি হলো: ‘অতঃপর এই হলো তাদের সেই জনশূন্য ঘরবাড়ি’। যখন শব্দটি থেকে ‘আলিফ-লাম’ (নির্দিষ্টকারক অব্যয়) বিলুপ্ত করা হলো, তখন তা ‘হাল’ হিসেবে নসবযুক্ত হলো, যেমনটি মহান আল্লাহর এই বাণীতে রয়েছে: ‘এবং একমাত্র তাঁরই জন্য শাশ্বত আনুগত্য’।
ঈসা ইবন উমর, নাসর ইবন আসিম এবং আল-জাহদারি শব্দটি রাফ‘ বা পেশযুক্ত পড়েছন এই ভিত্তিতে যে, এটি ‘তিলকা’ এর ‘খবর’ (বিধেয়) এবং ‘বুয়ুতুহুম’ শব্দটি ‘তিলকা’ থেকে ‘বাদাল’ (পরিবর্ত)। আবার এমনও হতে পারে যে, ‘বুয়ুতুহুম’ শব্দটি ‘আতফে বয়ান’ এবং ‘খাউয়িয়াতুন’ শব্দটি ‘তিলকা’ এর ‘খবর’। এও সম্ভব যে, ‘খাউয়িয়াতুন’ শব্দটি একটি উহ্য ‘মুবতাদা’ বা উদ্দেশ্যের ‘খবর’ হিসেবে রাফ‘ হয়েছে, অর্থাৎ ‘সেটি জনশূন্য’। অথবা এটি ‘বুয়ুতুহুম’ থেকে ‘বাদাল’ হয়েছে, কারণ অনির্দিষ্ট বিশেষ্য নির্দিষ্ট বিশেষ্য থেকে ‘বাদাল’ হতে পারে। (নিশ্চয়ই এতে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
আর আমি তাদের উদ্ধার করেছি যারা ঈমান এনেছিল) অর্থাৎ সালেহ আলাইহিস সালামের প্রতি (এবং যারা তাকওয়া অবলম্বন করত) আল্লাহকে ভয় করত এবং তাঁর আজাবকে ভয় পেত। বলা হয়েছে: সালেহ আলাইহিস সালামের ওপর প্রায় চার হাজার ব্যক্তি ঈমান এনেছিলেন। আর অবশিষ্টদের দেহে—মুকাতিল ও অন্যান্যদের বর্ণনা মতে—চণাবোটের মতো ফোড়া বা ক্ষত বের হলো। প্রথম দিন তা ছিল লাল বর্ণের, পরদিন তা হলুদ হয়ে গেল এবং তৃতীয় দিন কালো বর্ণ ধারণ করল। উটনীকে হত্যা করা হয়েছিল বুধবার, আর তাদের ধ্বংস হয়েছিল রবিবার। মুকাতিল বলেন: সেই ফোড়াগুলো ফেটে গেল এবং এর মাঝেই জিবরাঈল আলাইহিস সালাম তাদের ওপর এক মহান গর্জন করলেন, ফলে তারা নিথর হয়ে গেল।
আর তা ছিল পূর্বাহ্নের সময়। সালেহ আলাইহিস সালাম মুমিনদের নিয়ে হাজরামাউতের দিকে বেরিয়ে গেলেন। সেখানে প্রবেশের পর সালেহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তাই এর নাম রাখা হয় ‘হাজরামাউত’ (মৃত্যুর উপস্থিতি)। যাহহাক বলেন: এরপর সেই চার হাজার মুমিন ‘হাদূরা’ নামক একটি শহর নির্মাণ করেন, যা ইতিপূর্বে আসহাবুর রাস-এর কাহিনীতে বর্ণিত হয়েছে। [সূরা আন-নামল (২৭): আয়াত ৫৪ থেকে ৬১]আর লূতের কথা স্মরণ করুন, যখন তিনি তাঁর কওমকে বলেছিলেন, “তোমরা কি দেখে-শুনেও অশ্লীল কাজ করছ? (৫৪) তোমরা কি কামবশত নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করছ? বরং তোমরা এক অজ্ঞ জাতি।” (৫৫) উত্তরে তাঁর কওম কেবল এই বলল, “লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা খুব পবিত্র সাজতে চায়।” (৫৬) অতঃপর আমি তাকে ও তার পরিবারকে উদ্ধার করলাম, তবে তার স্ত্রী ছাড়া; তার জন্য আমি অবশিষ্টদের অন্তর্ভুক্ত হওয়া নির্ধারিত করেছিলাম।
(৫৭) আর আমি তাদের ওপর এক প্রলয়ংকরী বৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সতর্ককৃতদের ওপর সেই বৃষ্টির বর্ষণ ছিল কতই না ভয়াবহ! (৫৮) বলুন, “সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি।” আল্লাহ শ্রেষ্ঠ, নাকি তারা যাদের শরিক সাব্যস্ত করে তারা? (৫৯) বরং কে তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন? অতঃপর আমি তা দিয়ে মনোরম উদ্যানসমূহ সৃষ্টি করি, যার বৃক্ষরাজি উৎপাদন করা তোমাদের সাধ্যাতীত। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তারা এমন এক কওম যারা সত্য বিচ্যুত হয়। (৬০) বরং কে তিনি, যিনি জমিনকে স্থিতিদান করেছেন এবং তার মাঝে নদীনালা প্রবাহিত করেছেন, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মাঝে এক অন্তরায় সৃষ্টি করেছেন?
আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। (৬১)
