Al-Qamar
আল-কামার: 33
মূল আরবি
كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ
English Translations
The people of Lot denied the warning.
The people of Lout (Lot) belied the warnings.
The people of LūT rejected the warners.
Lot's people also gave the lie to the warnings,
The folk of Lot rejected warnings.
The people of Lut rejected (his) warning.
বাংলা অনুবাদ
লূতের জাতি সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল,
লূতের কওম সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল।
লূত সম্প্রদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে।
লুত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি,
লূত সম্প্রদায় সর্তকবাণী মিথ্যা প্রতিপন্ন করেছিল,
৩৩. লুত (আলাইহিস-সালাম) এর জাতি তাদেরকে তিনি যদ্বারা সতর্ক করেন সেটির প্রতি মিথ্যারোপ করে।
তাফসীর
৩৩-৪০ নং আয়াতের তাফসীর: হযরত লূত (আঃ)-এর কওমের খবর দেয়া হচ্ছে যে, কিভাবে তারা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছিল এবং কিভাবে তাদের বিরুদ্ধাচরণ করে এমন জঘন্য কার্যে লিপ্ত হয়ে পড়েছিল। যে কাজ তাদের পূর্বে কেউ কখনো করেনি, অর্থাৎ মেয়েদেরকে ছেড়ে ছেলেদের সাথে কুকার্যে লিপ্ত হওয়ায় তাদের ধ্বংসের অবস্থাটাও ছিল তাদের কাজের মতই অসাধারণ ও অদ্ভুত। আল্লাহ তা'আলার নির্দেশক্রমে হযরত জিবরাঈল (আঃ) তাদের বস্তীটিকে আকাশের কাছে উঠিয়ে নেন এবং সেখান হতে উল্টোভাবে নীচে নিক্ষেপ করেন। আর আকাশ হতে তাদের নামে নামে পাথর বর্ষাতে থাকেন। কিন্তু হযরত লুত (আঃ)-এর অনুসারীদেরকে প্রত্যুষে অর্থাৎ রাত্রির শেষ ভাগে বাচিয়ে নেন।
তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন ঐ বস্তী ছেড়ে চলে যান। হযরত লূত (আঃ)-এর কওমের কেউই ঈমান আনেনি। এমন কি স্বয়ং হযরত লুত (আঃ)-এর স্ত্রীও বে-ঈমান ছিল। তাঁর কওমের একটি লোকও ঈমান আনয়নের সৌভাগ্য লাভ করেনি। সুতরাং আল্লাহর আযাব হতেও কেউই রক্ষা পায়নি। তাঁর কওমের সাথে সাথে তাঁর স্ত্রীও ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র তিনি ও তাঁর কন্যাগণ এই ভয়াবহ শাস্তি হতে রক্ষা পান। মহান আল্লাহ এভাবেই তার কৃতজ্ঞ বান্দাদেরকে বিপদের সময় রক্ষা করে থাকেন এবং তাদেরকে তাদের কৃতজ্ঞতার সুফল প্রদান করেন।শাস্তি আসার পূর্বেই হযরত লূত (আঃ) স্বীয় কওমকে সতর্ক করেছিলেন।
কিন্তু তারা তাঁর কথায় মোটেই কর্ণপাত করেনি। বরং তারা সন্দেহ পোষণ করে তাঁর সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। আর তার মেহমানদেরকে তাঁর নিকট হতে ছিনতাই করতে চেয়েছিল। হযরত জিবরাঈল (আঃ), হযরত মীকাঈল (আঃ), হযরত ইসরাফীল (আঃ) প্রমুখ মর্যাদাসম্পন্ন ফেরেশতাগণ মানুষের রূপ ধরে হযরত লূত (আঃ)-এর বাড়ীতে মেহমান হয়ে এসেছিলেন। তারা অত্যন্ত সুন্দর চেহারা ও সুঠাম দেহ বিশিষ্ট তরুণ যুবকদের রূপ ধারণ করেছিলেন। এদিকে রাত্রিকালে তারা হযরত লুত (আঃ)-এর বাড়ীতে অবতরণ করেছেন, আর ওদিকে তার বে-ঈমান স্ত্রী কওমকে খবর দিয়ে দেয় যে, হযরত লূত (আঃ)-এর বাড়ীতে সুদৃশ্য যুবকদের দল মেহমান রূপে আগমন করেছেন।
এ খবর পেয়েই ঐ দুশ্চরিত্র লোকগুলো দৌড়িয়ে আসে এবং হযরত লূত (আঃ)-এর বাড়ী ঘিরে ফেলে। হযরত লূত (আঃ) তখন দরযা বন্ধ করে দেন। কিভাবে এই মেহমানদেরকে হাতে পাওয়া যায় এই সুযোগের অপেক্ষায় ঐ লোকগুলো ওঁৎ পেতে থাকে। যখন এসব কাণ্ড চলছিল তখন ছিল সন্ধ্যাকাল। হযরত লূত (আঃ) তাদেরকে বুঝাবার চেষ্টা করছিলেন। তিনি তাদেরকে বলছিলেনঃ “আমার এই কন্যাগুলো অর্থাৎ তোমাদের স্ত্রীগুলো বিদ্যমান রয়েছে। তোমরা এই দুষ্কার্য পরিত্যাগ করে তোমাদের হালাল স্ত্রীদের দ্বারা তোমাদের কাম বাসনা চরিতার্থ কর।” কিন্তু ঐ দুবৃত্তের দল জবাবে বলেছিলঃ “আপনি তো জানেন যে, স্ত্রীদের প্রতি আমাদের কোন আকর্ষণ নেই।
আমরা যে কি চাই তা তো আপনার অজানা নয়। আপনি আপনার মেহমানদেরকে আমাদের হাতে সমর্পণ করে দিন!” যখন এই তর্ক-বিতর্কে দীর্ঘ সময় অতিবাহিত হয় এবং ঐ লোকগুলো আক্রমণোদ্যত হয় এবং হযরত লুত (আঃ) তাদের এই দুর্ব্যবহারে অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেন তখন হযরত জিবরাঈল (আঃ) বেরিয়ে আসেন এবং তাঁর পাখা তাদের চোখের উপর দিয়ে ফিরিয়ে দেন। ফলে তারা সবাই অন্ধ হয়ে যায়। তাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায়। তারা তখন দেয়াল হাতড়াতে হাতড়াতে এবং হযরত লূত (আঃ)-কে গালমন্দ দিতে দিতে সকালের ওয়াদা দিয়ে পশ্চাদপদে ফিরে যায়। কিন্তু সকালেই তাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়ে, যা হতে না তারা পালাতে পারলো, না শাস্তি দূর করতে সক্ষম হলো।
তাই তো মহাপরাক্রমশালী আল্লাহ বলেনঃ ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। হযরত লুত (আঃ)-এর উপদেশবাণীর প্রতি কর্ণপাত না করার শাস্তি তারা আস্বাদন করলো ।এই কুরআন কারীম খুবই সহজ, যে কেউই ইচ্ছা করলে এটা হতে উপদেশ গ্রহণ করতে পারে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
লুত সম্প্রদায় মিথ্যারোপ করেছিল সতর্ককারীদের প্রতি,
[সূরা আল-কামার (৫৪): আয়াত ৩৩ থেকে ৪০] পূর্ণ পৃষ্ঠা
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: তারা ছিল মাড়াই করা ও চূর্ণ-বিচূর্ণ করা গমের মতো। এই ব্যাখ্যা অনুযায়ী 'আল-মুহতাজির' হলো সে ব্যক্তি যে তার ফসলের সুরক্ষায় বেড়া তৈরি করে, আর 'আল-হাশিম' হলো শস্যশীষের চূর্ণ ও খড়। (আর আমি তো কুরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি, তবে কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?) [সূরা আল-কামার (৫৪): আয়াত ৩৩ থেকে ৪০]লুত-সম্প্রদায় সতর্কবার্তাকে অস্বীকার করেছিল (৩৩) আমি তাদের ওপর পাথর-বর্ষণকারী প্রবল ঝড় পাঠিয়েছিলাম, কিন্তু লুতের পরিবারবর্গকে আমি শেষ রাতে রক্ষা করেছিলাম (৩৪) এটা ছিল আমার পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ; যারা কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এভাবেই তাদেরকে পুরস্কৃত করি (৩৫) সে (লুত) তাদেরকে আমার কঠোর পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু তারা সতর্কবার্তাকে সন্দেহ করেছিল (৩৬) তারা তার নিকট থেকে তার মেহমানদের কামনা করেছিল, তখন আমি তাদের চোখগুলো অন্ধ করে দিলাম।
অতএব (বললাম), 'তোমরা আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ আস্বাদন করো' (৩৭)আর অবশ্যই খুব ভোরে এক দীর্ঘস্থায়ী শাস্তি তাদের ওপর আপতিত হলো (৩৮) সুতরাং তোমরা আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ করো (৩৯) আর আমি কুরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি, তবে কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? (৪০)আল্লাহ তাআলার বাণী: (লুত-সম্প্রদায় সতর্কবার্তাকে অস্বীকার করেছিল) এখানে লুত (আ.)-এর সম্প্রদায় যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে। (আমি তাদের ওপর পাথর-বর্ষণকারী প্রবল ঝড় পাঠিয়েছিলাম) অর্থাৎ এমন বাতাস যা তাদের ওপর কঙ্কর বা ছোট পাথর নিক্ষেপ করছিল।
নজর বলেছেন: 'হাসিব' হলো বাতাসের সাথে থাকা কঙ্কর। আবু উবায়দাহ বলেছেন: 'হাসিব' হলো পাথর। 'সিহাহ' গ্রন্থে আছে: 'হাসিব' হলো সেই প্রবল বাতাস যা কঙ্কর উড়িয়ে নিয়ে আসে, অনুরূপভাবে 'হাসিবাহ' শব্দটিও ব্যবহৃত হয়। কবি লাবীদ বলেছেন:এর বাসিন্দারা চলে যাওয়ার পর শূন্য ভিটায় … ধূলি উড়ানো কঙ্করময় বাতাস তার আঁচল টেনে নিয়ে গেছে। বাতাস প্রবল হওয়াঅর্থাৎ বাতাস যখন প্রচণ্ড রূপ নেয় তখন তাকে 'আসিফ' ও 'আসূফ' বলা হয়। কবি ফারাজদাক বলেছেন:সিরিয়ার উত্তর বাতাসের সম্মুখীন হয়ে আমরা পথ চলছিলাম, যা আমাদের আঘাত করছিল … ধুনিত তুলার মতো ছড়িয়ে পড়া কঙ্কর-বৃষ্টির মাধ্যমে।(লুতের পরিবারবর্গ ব্যতীত) অর্থাৎ যারা তার দ্বীনের ওপর তার অনুসরণ করেছিল, আর তারা ছিল কেবল তার দুই কন্যা।
(আমি তাদের শেষ রাতে রক্ষা করেছিলাম) আল-আখফাশ বলেন: এখানে শব্দটিতে তানভীন দেওয়া হয়েছে কারণ এটি অনির্দিষ্ট; যদি কোনো নির্দিষ্ট দিনের শেষ রাত উদ্দেশ্য হতো তবে তাতে তানভীন হতো না। এর উদাহরণ হলো: "তোমরা কোনো এক শহরে অবতীর্ণ হও" যখন এটি অনির্দিষ্ট ছিল, কিন্তু যখন নির্দিষ্ট হয়েছে যেমন তাঁর বাণী: "তোমরা মিসরে প্রবেশ করো ইনশাআল্লাহ", তখন তাতে তানভীন বা কাসরা হয়নি। আজ-জাজ্জাজও অনুরূপ বলেছেন: (বি-সাহারিন) শব্দটি যখন অনির্দিষ্ট হয় এবং এর দ্বারা যেকোনো শেষ রাত উদ্দেশ্য হয়, তখন তা পরিবর্তনশীল (মুনসারিফ) হয়। যেমন তুমি বলবে—'আমি তার কাছে কোনো এক শেষ রাতে এসেছি'।
কিন্তু যখন তুমি তোমার বর্তমান দিনের নির্দিষ্ট শেষ রাত বোঝাতে চাইবে...(১). দেখুন ১ম খণ্ড, ৪২৯ পৃষ্ঠা।(২). দেখুন ৯ম খণ্ড, ২৬৩ পৃষ্ঠা।
