Al-Furqan
আল-ফুরকান: 26
আরবি
ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَـٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَـٰفِرِينَ عَسِيرًا
English Translations
True sovereignty, that Day, is for the Most Merciful. And it will be upon the disbelievers a difficult Day.
The sovereignty on that Day will be the true (sovereignty), belonging to the Most Beneficent (Allah), and it will be a hard Day for the disbelievers (those who disbelieve in the Oneness of Allah Islamic Monotheism).
the Kingdom on that day will be for the RaHmān (the All-Merciful, Allah), and it will be a difficult day for the disbelievers.
On that Day the true kingdom will belong only to the Merciful Lord. That will be a hard day for those that deny the Truth;
The Sovereignty on that day will be the True (Sovereignty) belonging to the Beneficent One, and it will be a hard day for disbelievers.
That Day, the dominion as of right and truth, shall be (wholly) for (Allah) Most Merciful: it will be a Day of dire difficulty for the misbelievers.
বাংলা অনুবাদ
সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় (আল্লাহ)’র এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন।
সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আর সে দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন।
সেদিন প্রকৃত রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন।
সে দিন চুড়ান্ত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফেরদের জন্য সে দিন হবে অত্যন্ত কঠিন।
সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য সে দিন হবে কঠিন।
২৬. কিয়ামত দিবসে সত্যিকার ক্ষমতার মালিক কেবলমাত্র দয়ালু-দাতা আল্লাহ। সেদিনটি কাফিরদের জন্য খুবই কঠিন হবে। আর মু’মিনদের জন্য খুবই সহজ হবে।
তাফসীর
25:25
সে দিন চুড়ান্ত কর্তৃত্ব হবে দয়াময়ের [১] এবং কাফেরদের জন্য সে দিন হবে অত্যন্ত কঠিন।
[১] অর্থাৎ সেখানে কেবলমাত্র একটি রাজত্বই বাকি থাকবে এবং তা হবে এ বিশ্ব-জাহানের যথার্থ শাসনকর্তা আল্লাহ্র রাজত্ব। [আদওয়াউল বায়ান] অন্যত্র বলা হয়েছেঃ “সেদিন যখন এরা সবাই প্রকাশ হয়ে যাবে, আল্লাহ্র কাছে এদের কোন জিনিস গোপন থাকবে না, জিজ্ঞেস করা হবে আজ রাজত্ব কার? সবদিক থেকে জবাব আসবে, একমাত্র আল্লাহ্র যিনি সবার উপর বিজয়ী।” [সূরা গাফিরঃ ১৬] হাদীসে এ বিষয়বস্তুকে আরো বেশী স্পষ্ট করে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ এক হাতে পৃথিবীগুলো ও অন্য হাতে আকাশসমূহ গুটিয়ে নিয়ে বলবেনঃ “আমিই বাদশাহ, আমিই শাসনকর্তা। এখন সেই পৃথিবীর বাদশাহরা কোথায়? কোথায় স্বৈরাচারী একনায়কের দল? অহংকারী ক্ষমতাদর্পীরা?’’ [বুখারীঃ ৭৪১২, মুসলিমঃ ২৭৮৮]
