Al-Furqan
আল-ফুরকান: 3
আরবি
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً لَّا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَوٰةً وَلَا نُشُورًا
English Translations
But they have taken besides Him gods which create nothing, while they are created, and possess not for themselves any harm or benefit and possess not [power to cause] death or life or resurrection.
Yet they have taken besides Him other aliha (gods) that created nothing but are themselves created, and possess neither hurt nor benefit for themselves, and possess no power (of causing) death, nor (of giving) life, nor of raising the dead.
Yet they have adopted other gods, beside Him, who do not create any thing, as they themselves are created, and they possess no power to cause harm or benefit even to themselves, nor do they have any control over death or life or resurrection.
Yet people have taken, instead of Him, other deities; those that create nothing but are themselves created; who do not have the power to hurt or benefit even themselves; who have no power over death, nor over life, nor over the resurrection of the dead.
Yet they choose beside Him other gods who create naught but are themselves created, and possess not hurt nor profit for themselves, and possess not death nor life, nor power to raise the dead.
Yet have they taken, besides him, gods that can create nothing but are themselves created; that have no control of hurt or good to themselves; nor can they control death nor life nor resurrection.
বাংলা অনুবাদ
আর তারা তাঁকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু, জীবন ও পুনরুত্থানের উপর।
আর তারা আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে; তারা নিজদের কোন কল্যাণ ও অকল্যাণ করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না।
আর তারা তাঁর পরিবর্তে মা‘বূদ রূপে গ্রহণ করেছে অপরকে যারা কিছুই সৃষ্টি করেনা, বরং তারা নিজেরাই সৃষ্ট এবং তারা নিজেদের অপকার অথবা উপকার করার ক্ষমতা রাখেনা এবং জীবন, মৃত্যু ও পুনরুত্থানের উপরও কোন ক্ষমতা রাখেনা।
আর তারা তাঁর পরিবর্তে ইলাহরূপে গ্রহণ করেছে অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট এবং এবং তারা নিজেদের অপকার কিংবা উপকার করার ক্ষমতা রাখে না। আর মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না।
আর তারা তাঁর পরিবর্তে মা‘বূদরূপে গ্রহণ করেছে অন্যদেরকে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট এবং তারা নিজেদের অপকার অথবা উপকার করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও পুনরুত্থানের ওপরও কোন ক্ষমতা রাখে না।
৩. মুশরিকরা আল্লাহ ছাড়া এমন কিছু মা’বূদ বানিয়ে নিয়েছে যারা ছোট-বড় কোন কিছুই তৈরি করতে পারে না। বরং তারা নিজেরাই অন্যের সৃষ্ট। আল্লাহ তাদেরকে শূন্য থেকেই সৃষ্টি করেছেন। তারা নিজেদের কোন ক্ষতি প্রতিরোধ করতে পারে না। না তারা নিজেদের জন্য কোন ফায়েদা ছিনিয়ে আনতে পারে। তারা কোন জীবিতকে মৃত্যু দিতে পারে না। না কোন মৃতকে জীবিত করতে পারে। এমনিভাবে তারা মৃতদেরকে তাদের কবর থেকে পুনরুত্থান করতেও পারবে না।
তাফসীর
এখানে মুশরিকদের অজ্ঞতার বর্ণনা দেয়া হচ্ছে যে, তারা সৃষ্টিকর্তা, অধিকর্তা, ক্ষমতাবান এবং স্বেচ্ছাচারী বাদশাহ মহান আল্লাহকে ছেড়ে তাদের ইবাদত করছে যারা একটা মশাও সৃষ্টি করতে পারে না। বরং তারা নিজেরাও আল্লাহর সৃষ্ট। তারা নিজেদেরও লাভ এবং ক্ষতির অধিকার রাখে না, অপরের লাভ ক্ষতি করা তো দূরের কথা। তারা নিজেদের জীবন মৃত্যুর মালিক নয় এবং পুনরায় জীবন লাভেরও ক্ষমতা রাখে না। তাহলে যারা তাদের উপাসনা করছে তাদের এগুলোর মালিক তারা কি করে হতে পারে? প্রকৃত কথা এটাই যে, এই সমুদয় কাজের মালিক একমাত্র আল্লাহ। তিনিই জীবিত রাখেন এবং তিনিই মারেন। তিনিই কিয়ামতের দিন সমস্ত মাখলুককে নতুনভাবে সৃষ্টি করবেন। এ কাজ তাঁর কাছে মোটেই কঠিন নয়। একজনকে সৃষ্টি করা ও সকলকে সৃষ্টি করা, একজনকে মৃত্যুর পরে জীবিত করা এবং সকলকে জীবিত করা তাঁর কাছে সমান। চোখের পলকে তার হুকুম পূর্ণ হয়ে যায়। আল্লাহ তা'আলা বলেনঃ (আরবি)অর্থাৎ “ওটা একটি মাত্র প্রচণ্ড শব্দ, এর সাথে সাথেই সমস্ত মৃত মাখলুক জীবিত হয়ে তাঁর সামনে এক বিরাট ময়দানে দাঁড়িয়ে যাবে।” (৭৯:১৩-১৪) আর এক জায়গায় বলেনঃ (আরবি)অর্থাৎ “এটা তো শুধু এক বিকট আওয়াজ, আর তখনই তারা প্রত্যক্ষ করবে।” (৩৭: ১৯) আল্লাহ তা'আলা আরো এক জায়গায় বলেনঃ (আরবি)অর্থাৎ “এটা তো হবে শুধু এক মহানাদ; তখনই তাদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে।" (৩৬:৫৩) সুতরাং তিনিই আল্লাহ যিনি ছাড়া কোন মা'বুদ নেই, তিনি ছাড়া কোন প্রতিপালক নেই। আমরা তার ছাড়া আর কারো ইবাদত কামনা করি না। কারণ তিনি যা চান তা হয় এবং যা চান না তা হয় না। তিনি এমনই যে, তাঁর কোন সন্তান নেই, পিতা নেই, সমকক্ষ নেই, স্থলাভিষিক্ত নেই, উযীর নেই এবং তুলনা নেই। বরং তিনি একক ও অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, তিনি কাউকেও জন্ম দেননি এক তাকেও জন্ম দেয়া হয়নি, এবং তার সমতুল্য কেউই নেই।
আর তারা তাঁর পরিবর্তে ইলাহরূপে গ্রহণ করেছে অন্যদেরকে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট এবং এবং তারা নিজেদের অপকার কিংবা উপকার করার ক্ষমতা রাখে না। আর মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোন ক্ষমতা রাখে না।
