Az-Zumar

আয-যুমার: 16

39:16
39 আয-যুমার Az-Zumar · 75 আয়াত الزمر

আরবি

لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَـٰعِبَادِ فَٱتَّقُونِ

English Translations

Sahih International

They will have canopies [i.e., layers] of fire above them and below them, canopies. By that Allāh threatens [i.e., warns] His servants. O My servants, then fear Me.

Muhsin Khan

They shall have coverings of Fire, above them and covering (of Fire) beneath them; with this Allah does frighten His slaves: "O My slaves, therefore fear Me!"

Taqi Usmani

For them there are canopies of fire on top of them and canopies (of fire) underneath them. That is the thing against which Allah warns His servants. “So, O servants of Mine, fear Me.”

Abul Ala Maududi

There shall be sheets of fire above them and beneath them. This is the end against which Allah warns His servants. So dread My wrath, O you servants of Mine!”

Pickthall

They have an awning of fire above them and beneath them a dais (of fire). With this doth Allah appal His bondmen. O My bondmen, therefor fear Me!

Yusuf Ali

They shall have Layers of Fire above them, and Layers (of Fire) below them: with this doth Allah warn off his servants: "O My Servants! then fear ye Me!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তাদের উপরেও থাকবে আগুনের স্তর, আর নীচেও থাকবে (আগুনের) স্তর। এ রকম পরিণতির ব্যাপারে আল্লাহ তাঁর বান্দাহদেরকে সাবধান করছেন। কাজেই হে আমার বান্দাহরা! আমাকে ভয় কর।

রাওয়াই আল-বায়ান

তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকেও থাকবে (আগুনের) আচ্ছাদন; এদ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় কর’।

শাইখ মুজিবুর রহমান

তাদের জন্য থাকবে তাদের উর্ধ্বদিকে আগুনের আচ্ছাদন এবং নিম্নদিকেও আচ্ছাদন। এ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তাদের জন্য থাকবে তাদের উপরের দিকে আগুনের আচ্ছাদন এবং নিচের দিকেও আচ্ছাদন। এ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দাগণ! তোমরা আমারই তাকওয়া অবলম্বন কর।

ফাতহুল মাজীদ

তাদের জন্য তাদের ওপর দিক থেকে ঘিরে ধরবে আগুনের শিখা এবং তাদের নীচের দিক থেকেও ঘিরে ধরবে আগুনের শিখা। এ সেই শাস্তি, যার ভয় আল্লাহ তাঁর বান্দাদেরকে দেখান। হে আমার বান্দাগণ! তোমরা আমাকেই ভয় কর।

মুখতাসার

১৬. তাদের জন্য রয়েছে উপর থেকে ধোঁয়া, লেলিহান অগ্নি আর উত্তাপ এবং নিচ থেকেও ধোঁয়া, লেলিহান অগ্নি আর উত্তাপ। উপরোক্ত শাস্তি দ্বারা আল্লাহ স্বীয় বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দারা! তাই তোমরা আমার আদেশ-নিষেধ মানার মাধ্যমে আমাকে ভয় করো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

39:13

তাফসীর আবু বকর যাকারিয়া

তাদের জন্য থাকবে তাদের উপরের দিকে আগুনের আচ্ছাদন এবং নিচের দিকেও আচ্ছাদন। এ দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন। হে আমার বান্দাগণ! তোমরা আমারই তাকওয়া অবলম্বন কর।