Az-Zumar
আয-যুমার: 51
আরবি
فَأَصَابَهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ ۚ وَٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْ هَـٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمْ سَيِّـَٔاتُ مَا كَسَبُوا۟ وَمَا هُم بِمُعْجِزِينَ
English Translations
And the evil consequences of what they earned struck them. And those who have wronged of these [people] will be struck [i.e., afflicted] by the evil consequences of what they earned; and they will not cause failure.
So, the evil results of that which they earned overtook them. And those who did wrong of these [people to whom you (Muhammad SAW) have been sent], will also be overtaken by the evil results (torment) for that which they earned, and they will never be able to escape.
and they were overtaken by the evils of what they had earned; and the wrongdoers from these (infidels too) will be overtaken by the evils of what they have earned - and they will not be able to escape.
and the evil consequences of their deeds overtook them. The wrongdoers among these will also be overtaken by the evil consequences of their deeds. They will be utterly unable to frustrate (Us).
But the evils that they earned smote them; and such of these as do wrong, the evils that they earn will smite them; they cannot escape.
Nay, the evil results of their Deeds overtook them. And the wrong-doers of this (generation)- the evil results of their Deeds will soon overtake them (too), and they will never be able to frustrate (Our Plan)!
বাংলা অনুবাদ
তাদের কর্মের খারাপ পরিণাম তাদের উপর পতিত হয়েছিল। আর এদের মধ্যেও যারা যুলম করেছে তাদের কর্মের মন্দ পরিণাম এদেরই উপর পতিত হবে। এরা তা ব্যর্থ করতে পারবে না।
সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছিল। এদের মধ্যেও যারা যুলম করে তাদের উপরেও তাদের অর্জনের সব মন্দফল শীঘ্রই আপতিত হবে। আর তারা অক্ষম করতে পারবে না।
তাদের কর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছে, তাদের মধ্যে যারা যুল্ম করে তাদের উপরও তাদের কর্মের মন্দ ফল আপতিত হবে এবং তারা ব্যর্থও করতে পারবেনা।
সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছে, তাদের মধ্যে যারা যুলুম করে তাদের উপরও শীঘ্রই আপতিত হবে তারা যা অর্জন করেছে তার মন্দ ফল এবং তারা অপারগ করতে পারবে না।
তাদের কর্মের মন্দ পরিণাম তাদের ওপর পতিত হয়েছে, তাদের মধ্যে যারা জুলুম করে তাদের ওপরও তাদের কর্মের মন্দ পরিণাম পতিত হবে এবং তারা তা ব্যর্থও করতে পারবে না।
৫১. ফলে তাদেরকে তাদের উপার্জিত শিরক ও পাপের প্রায়শ্চিত্ত পেয়ে বসেছে। বস্তুতঃ উপস্থিতদের মধ্যে যারাই শিরক ও পাপাচারের জুলম দ্বারা নিজেদেরকে আক্রান্ত করবে তাদেরকে হুবহু অতীতের লোকজনের মতো মন্দ প্রতিদান গ্রহণ করতেই হবে। তারা না আল্লাহর নিকট থেকে পালিয়ে যেতে পারবে। আর না তাঁকে পরাস্ত করতে পারবে।
তাফসীর
39:49
সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছে, তাদের মধ্যে যারা যুলুম করে তাদের উপরও শীঘ্রই আপতিত হবে তারা যা অর্জন করেছে তার মন্দ ফল এবং তারা অপারগ করতে পারবে না।
