Az-Zumar

আয-যুমার: 44

39:44
39 আয-যুমার Az-Zumar · 75 আয়াত الزمر

আরবি

قُل لِّلَّهِ ٱلشَّفَـٰعَةُ جَمِيعًا ۖ لَّهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

English Translations

Sahih International

Say, "To Allāh belongs [the right to allow] intercession entirely. To Him belongs the dominion of the heavens and the earth. Then to Him you will be returned."

Muhsin Khan

Say: "To Allah belongs all intercession. His is the Sovereignty of the heavens and the earth, then to Him you shall be brought back."

Taqi Usmani

Say, “Intercession belongs entirely to Allah.” To Him belongs the kingdom of the heavens and the earth. Then to Him you will ˹all˺ be returned.”

Abul Ala Maududi

Say: “All intercession lies with Allah. His is the dominion of the heavens and the earth. And to Him will all of you be sent back.”

Pickthall

Say: Unto Allah belongeth all intercession. His is the Sovereignty of the heavens and the earth. And afterward unto Him ye will be brought back.

Yusuf Ali

Say: "To Allah belongs exclusively (the right to grant) intercession: to Him belongs the dominion of the heavens and the earth: In the End, it is to Him that ye shall be brought back."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল- শাফা‘আত সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারভুক্ত। আকাশ ও পৃথিবীর রাজত্ব তাঁরই, অতঃপর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।

রাওয়াই আল-বায়ান

বল, ‘সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন। আসমানসমূহ ও যমীনের রাজত্ব একমাত্র তাঁরই। তারপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে’।

শাইখ মুজিবুর রহমান

বলঃ সুপারিশ ইখতিয়ারে, আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। অতঃপর তাঁরই নিকট তোমরা প্রত্যানীত হবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, 'সকল সুপারিশ আল্লাহরই মালিকানাধীন, আসমানসমূহ ও যমীনের মালিকানা তাঁরই, তারপর তাঁরই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে।'

ফাতহুল মাজীদ

বল : যাবতীয় শাফায়াত আল্লাহরই এখতিয়ারে, আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই অতঃপর তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

মুখতাসার

৪৪. হে রাসূল! আপনি এসব মুশরিকদেরকে বলে দিন যে, সুপারিশের সকল অধিকার একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। তাই তাঁর নিকট তাঁর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না এবং তিনি যার উপর সন্তুষ্ট সে ব্যতীত অন্য করো জন্য সুপারিশ করতে পারবে না। আসমান-যমীনের আধিপত্যও কেবল তাঁরই। অতঃপর যখন হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে কিয়ামত দিবসে তোমরা তাঁর দিকে প্রত্যাবর্তন করবে তখন তিনি তোমাদের আমলের প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

39:43

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, 'সকল সুপারিশ আল্লাহরই মালিকানাধীন, আসমানসমূহ ও যমীনের মালিকানা তাঁরই, তারপর তাঁরই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে।'