Ghafir

গাফির: 58

40:58
40 গাফির Ghafir · 85 আয়াত غافر

আরবি

وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَلَا ٱلْمُسِىٓءُ ۚ قَلِيلًا مَّا تَتَذَكَّرُونَ

English Translations

Sahih International

And not equal are the blind and the seeing, nor are those who believe and do righteous deeds and the evildoer. Little do you remember.

Muhsin Khan

And not equal are the blind and those who see, nor are (equal) those who believe (in the Oneness of Allah Islamic Monotheism), and do righteous good deeds, and those who do evil. Little do you remember!

Taqi Usmani

The blind one and the sighted one are not equal, and those who believed and did good deeds and the evil ones are not (equal) either. Little you heed to the advice!

Abul Ala Maududi

Never can the blind and the seeing be equal; nor those that believe and act righteously and those that do evil. Little do you understand.

Pickthall

And the blind man and the seer are not equal, neither are those who believe and do good works (equal with) the evil-doer. Little do ye reflect!

Yusuf Ali

Not equal are the blind and those who (clearly) see: Nor are (equal) those who believe and work deeds of righteousness, and those who do evil. Little do ye learn by admonition!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়, (সমান নয়) যারা ঈমান আনে ও সৎ কাজ করে আর যারা অন্যায়কারী। উপদেশ থেকে শিক্ষা তোমরা সামান্যই গ্রহণ কর।

রাওয়াই আল-বায়ান

আর সমান হয় না অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আর যারা অপরাধী। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করে থাক।

শাইখ মুজিবুর রহমান

সমান নয় অন্ধ ও চক্ষুম্মান এবং যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আর যারা দুস্কৃতিপরায়ণ। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাক।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর সমান হয় না অন্ধ ও চক্ষুম্মান, অনুরূপ যারা ঈমান আনে এবং সৎকাজ করে তারা আর মন্দকর্মকারী। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাক।

ফাতহুল মাজীদ

সমান নয় অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন এবং যারা ঈমান আনে ও সৎ কর্ম করে আর যারা গুনাহগার। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো।

মুখতাসার

৫৮. যে দেখে না আর যে দেখে উভয় সমান নয়। তাই যারা আল্লাহতে ঈমান এনেছে, তাঁর রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করেছে ও নেক আমল করেছে তারা আর যারা বিনষ্ট আক্বীদা ও পাপাচারসহ মন্দ কাজ করেছে এরা উভয়ও সমান নয়। তবে তোমাদের মধ্যে কম সংখ্যকই উপদেশ গ্রহণ করে। কেননা, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে তাহলে উভয় পক্ষের মধ্যে পার্থক্য করতঃ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানদার ও নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

40:57

তাফসীর আবু বকর যাকারিয়া

আর সমান হয় না অন্ধ ও চক্ষুম্মান, অনুরূপ যারা ঈমান আনে এবং সৎকাজ করে তারা আর মন্দকর্মকারী। তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাক।