Al-Qiyamah

আল-কিয়ামাহ: 16

75:16
টেক্সট কপি
75 আল-কিয়ামাহ Al-Qiyamah · 40 আয়াত القيامة

মূল আরবি

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

English Translations

Sahih International

Move not your tongue with it, [O Muḥammad], to hasten with it [i.e., recitation of the Qur’ān].

Muhsin Khan

Move not your tongue concerning (the Quran, O Muhammad SAW) to make haste therewith.

Taqi Usmani

(O Prophet,) do not move your tongue (during revelation) for (reciting) it (the Qur’ān) to receive it in hurry.

Abul Ala Maududi

(O Prophet), do not stir your tongue hastily (to commit the Revelation to memory).

Pickthall

Stir not thy tongue herewith to hasten it.

Yusuf Ali

Move not thy tongue concerning the (Qur'an) to make haste therewith.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

(এ সূরাহ অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রসূল তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিয়ে বললেন) তুমি তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না।

রাওয়াই আল-বায়ান

কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না।

শাইখ মুজিবুর রহমান

তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।

ফাতহুল মাজীদ

তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা ওর সাথে দ্রুত সঞ্চালন কর‎ না।

মুখতাসার

১৬. হে রাসূল! আপনার কাছ থেকে কুরআন বিস্মৃত হয়ে যাওয়ার ভয়ে আপনি তাড়াহুড়া করে নিজের জিহ্বা নাড়াচাড়া করবেন না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

১৬-২৫ নং আয়াতের তাফসীর এখানে মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নবী (সঃ)-কে শিক্ষা দিচ্ছেন যে, তিনি ফেরেশতার নিকট হতে কিভাবে ওহী গ্রহণ করবেন। রাসূলুল্লাহ (সঃ) ওহী গ্রহণ করার ব্যাপারে খুবই তাড়াতাড়ি করতেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তাঁকে নির্দেশ দিচ্ছেনঃ যখন ফেরেশতা ওহী নিয়ে আসবে তখন তুমি শুনতে থাকবে। অতঃপর যে ভয়ে তিনি এরূপ করতেন সেই ব্যাপারে তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক বলেনঃ হে নবী (সঃ)! তোমার বক্ষে ওটা জমা করে দেয়া এবং তোমার ভাষায় তা পড়িয়ে নেয়ার দায়িত্ব আমার। অনুরূপভাবে তোমার দ্বারা এর ব্যাখ্যা করিয়ে দেয়ার দায়িত্বও আমার।

সুতরাং প্রথম অবস্থা হলো মুখস্থ করানো, দ্বিতীয় অবস্থা হলো পড়িয়ে নেয়া এবং তৃতীয় অবস্থা হলো বিষয়টির ব্যাখ্যা করিয়ে নেয়া। তিনটিরই দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবি)অর্থাৎ “তোমার প্রতি আল্লাহর ওহীর সম্পূর্ণ হবার পূর্বে কুরআন পাঠে তুমি ত্বরা করো না এবং বলঃ হে আমার প্রতিপালক! আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করুন।” (২০:১১৪)মহান আল্লাহ বলেনঃ হে নবী (সঃ)! সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি ওটা পাঠ করি অর্থাৎ আমার নাযিলকৃত ফেরেশতা ওটা পাঠ করে তখন তুমি ঐ পাঠের অনুসরণ কর অর্থাৎ শুনতে থাকে এবং তার পাঠ শেষ হলে পর পাঠ করো।

আমার মেহেরবানীতে তুমি পূর্ণরূপে মুখস্থ রাখতে সক্ষম হবে। শুধু তাই নয়, বরং এর বিশদ ব্যাখ্যার দায়িত্বও আমারই। মুখস্থ ও পাঠ করিয়ে নেয়ার পর এটাকে ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দেয়া হবে, যাতে তুমি আমার প্রকৃত উদ্দেশ্য এবং স্পষ্ট শরীয়ত সম্পর্কে অবহিত হতে পার।মুসনাদে আহমাদে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, ইতিপূর্বে ওহী গ্রহণ করতে খুবই কষ্ট বোধ হতো। এই ভয়ে যে, না জানি হয়তো তিনি ভুলে যাবেন। তাই তিনি ফেরেশতার সাথে সাথে পড়তে থাকতেন এবং স্বীয় ওষ্ঠ মুবারক হেলাতে থাকতেন। এ হাদীসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস (রাঃ) স্বীয় ওষ্ঠ নড়িয়ে দেখিয়ে দেন এবং তাঁর শিষ্য হযরত সাঈদ (রঃ)-ও নিজের উস্তাদের মত নিজের ওষ্ঠ নড়িয়ে তাঁর শিষ্যকে দেখান।

ঐ সময় মহামহিমান্বিত আল্লাহ (আরবি) এ আয়াতটি অবতীর্ণ করেন। অর্থাৎ হে নবী (সঃ)! তাড়াতাড়ি ওহীর আয়ত্ত্ব করার জন্যে তুমি তোমার জিহ্বা ওর সাথে সঞ্চালন করো না। এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। সুতরাং যখন জিবরাঈল (আঃ) এটা পাঠ করে তখন তুমি নীরবে তা শ্রবণ করবে। তার চলে যাওয়ার পর তার মত করেই তোমাকে পড়ানোর দায়িত্ব আমার। (সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও এ রিওয়াইয়াতটি রয়েছে। সহীহ বুখারীতে এও রয়েছে যে, যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূলুল্লাহ (সঃ) চক্ষু নীচু করে নিতেন এবং ফেরেশতা চলে যাওয়ার পর তিনি তা পাঠ করতেন মুসনাদে ইবনে আবী হাতিমেও হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর রিওয়াইয়াতে এটা বর্ণিত হয়েছে এবং পূর্বযুগীয় বহু মুফাসির গুরুজনও এটাই বলেছেন)এও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) সদা-সর্বদা তিলাওয়াত করতে থাকতেন এই ভয়ে যে, না জানি হয়তো তিনি ভুলে যাবেন।

এই পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াতগুলো অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) ও হযরত আতিয়্যাহ আওফী (রঃ) বলেন যে, (আরবি) এর ভাবার্থ হচ্ছেঃ হালাল ও হারামের বর্ণনা দেয়ার দায়িত্ব আমারই। হযরত কাতাদারও (রঃ) এটাই উক্তি।এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ এই কাফিরদেরকে কিয়ামতকে অস্বীকার করতে, আল্লাহর পবিত্র কিতাবকে অমান্য করতে এবং তাঁর প্রসিদ্ধ রাসূল (সঃ)-এর আনুগত্য না করতে উদ্বুদ্ধকারী হচ্ছে দুনিয়ার প্রেম এবং আখিরাত বর্জন। অথচ আখিরাতের দিন হলো বড়ই গুরুত্বপূর্ণ দিন। ঐ দিন বহু লোক এমন হবে যাদের মুখমণ্ডলে উজ্জ্বলতা প্রকাশ পাবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।

যেমন সহীহ্ বুখারীতে বর্ণিত আছেঃ “শীঘ্রই তোমাদের প্রতিপালককে তোমরা প্রকাশ্য দৃষ্টিতে দেখতে পাবে। বহু হাদীসে মুতাওয়াতির সনদে, যেগুলো হাদীসের ইমামগণ নিজেদের কিতাবসমূহে আনয়ন করেছেন, এটা বর্ণিত হয়েছে যে, মুমিনরা কিয়ামতের দিন তাদের প্রতিপালককে দেখতে পাবে। এ হাদীসগুলোকে কেউ সরাতেও পারবে না এবং অস্বীকারও করতে পারবে না। সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আবূ সাঈদ (রাঃ) ও হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, জনগণ জিজ্ঞেস করলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাবো?” রাসূলুল্লাহ্ (সঃ) উত্তরে বললেনঃ “যখন আকাশ মেঘশূন্য ও সম্পূর্ণ পরিষ্কার থাকে তখন সূর্য ও চন্দ্রকে দেখতে তোমাদের কোন কষ্ট ও অসুবিধা হয় কি?” উত্তরে তারা বললেনঃ “জ্বী, না।” তখন তিনি বললেনঃ “এভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে।”সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমেই হযরত জারীর (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাত্রে রাসূলুল্লাহ (সঃ) চৌদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকিয়ে বললেনঃ নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে যেমনভাবে এই চন্দ্রকে তোমরা দেখতে পাচ্ছ।

সুতরাং তোমরা সক্ষম হলে সূর্য উদিত হওয়ার পূর্বের নামাযে (অর্থাৎ ফজরের নামাযে) এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাযে (অর্থাৎ আসরের নামাযে) কোন প্রকার অবহেলা করো না।এই বিশুদ্ধ কিতাব দু’টিতেই হযরত আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “দু’টি জান্নাত রয়েছে স্বর্ণের, তথাকার পাত্র এবং প্রত্যেক জিনিসই স্বর্ণ নির্মিত, আর দু'টি জান্নাত রয়েছে রৌপ্যের, তথাকার পাত্র, বাসন এবং সব কিছুই রৌপ্য নির্মিত। এই জান্নাতগুলোর অধিবাসীদের এবং আল্লাহর দীদারের (দর্শনের) মাঝে তাঁর শ্রেষ্ঠত্বের চাদর ছাড়া আর কোন প্রতিবন্ধকতা থাকবে না।

এটা জান্নাতে আদনের বর্ণনা।” সহীহ মুসলিমে হযরত সুহায়েব (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ্ তা'আলা তাদেরকে জিজ্ঞেস করবেনঃ “তোমাদের জন্যে আমি আরো কিছু বৃদ্ধি করে দিই তা তোমরা চাও কি?” তারা উত্তরে বলবেঃ “আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, আমাদের জান্নাতে প্রবিষ্ট করেছেন এবং আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করেছেন। সুতরাং আমাদের আর কোন্ জিনিসের প্রয়োজন থাকতে পারে?” তৎক্ষণাৎ পর্দা সরে যাবে। তখন ঐ জান্নাতীদের দৃষ্টি তাদের প্রতিপালকের প্রতি পতিত হবে এবং তাতে তারা যে আনন্দ ও মজা পাবে তা অন্য কিছুতেই পাবে না।

এই দীদারে বারী তা’আলাই হবে তাদের নিকট সবচেয়ে প্রিয়। এটাকেই (আরবি) বলা হয়েছে।” অতঃপর রাসূলুল্লাহ (সঃ) নিম্নের আয়াতটি পাঠ করেনঃ (আরবি) অর্থাৎ “সৎকর্মশীলদের জন্যে রয়েছে জান্নাত এবং তারা মহান আল্লাহ্‌ দীদার বা দর্শনও লাভ করবে।” (১০:২৬) সহীহ মুসলিমে হযরত জাবির (রাঃ) বর্ণিত হাদীসে আছে যে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের ময়দানে মুমিনদের উপর হাসিযুক্ত তাজাল্লী নিক্ষেপ করবেন।এসব হাদীস দ্বারা জানা যাচ্ছে যে, মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ্ পাকের দীদার বা দর্শন লাভে ধন্য হবে।মুসনাদে আহমাদে হযরত ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “সর্বনিম্ন পর্যায়ের জান্নাতী তার রাজ্য ও রাজত্ব দু'হাজার বছর দেখতে থাকবে।

দূরবর্তী ও নিকটবর্তী বস্তু সমান দৃষ্টির মধ্যে থাকবে। সব জায়গাতেই তারই স্ত্রী ও খাদেম দেখতে পাবে। আর সর্বোচ্চ পর্যায়ের জান্নাতী প্রত্যহ দুই বার করে আল্লাহ্ পাকের চেহারা অবলোকন করবে। (এ হাদীসটি জামে তিরমিযীতেও রয়েছে। আমরা ভয় করছি যে, যদি এই প্রকারের সমস্ত হাদীস ও রিওয়াইয়াত এবং এগুলোর সনদসমূহ ও বিভিন্ন শব্দ এখানে জমা করি তবে বিষয় খুব দীর্ঘ হয়ে যাবে। বহু সহীহ ও হাসান হাদীস, বহু সনদ অন্যান্য সুনানের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, যেগুলোর অধিকাংশই আমাদের এই তাফসীরের মধ্যে বিভিন্ন স্থানে এসেও গেছে। অবশ্য তাওফীক প্রদানের মালিক একমাত্র আল্লাহ)আল্লাহর শুকর যে, এই মাসআলায় অর্থাৎ আল্লাহ্ তা'আলার দীদার কিয়ামতের দিন মুমিনদের লাভ হওয়া সম্পর্কে সাহাবা, তাবেঈন এবং পূর্বযুগীয় গুরুজনদের ইত্তেফাক ও ইজমা রয়েছে।

ইসলামের ইমামগণ ও মানব জাতির হাদীগণও এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। যারা এর ব্যাখ্যা দিয়ে বলেন যে, এর দ্বারা আল্লাহ তা'আলার নিয়ামত রাশিকে দেখা বুঝানো হয়েছে, যেমন হযরত মুজাহিদ (রঃ) ও হযরত আবূ সালিহ্ (রঃ) হতে তাফসীরে ইবনে জারীরে বর্ণিত হয়েছে, তাঁদের এ উক্তি সত্য হতে বহু দূরে এবং এটা কৃত্রিমতাপূর্ণ। তাঁদের কাছে এ আয়াতের জবাব কোথায়? যেখানে পাপীদের সম্পর্কে বলা হয়েছেঃ (আরবি)অর্থাৎ “কখনই (তাদের ধারণা সত্য) নয়, নিশ্চয়ই সেই দিন তাদের প্রতিপালক হতে তাদেরকে পর্দার মধ্যে রেখে দেয়া হবে (অর্থাৎ তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে বঞ্চিত হবে)।” (৮৩:১৫) হযরত ইমাম শাফেয়ী (রঃ) বলেন যে, পাপী ও অপরাধীদের দীদারে ইলাহী হতে বঞ্চিত হওয়া দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, সৎ লোকেরা দীদারে ইলাহী লাভ করে ধন্য হবে।

মুতাওয়াতির হাদীস সমূহ দ্বারাও এটা সাব্যস্ত হয়ে গেছে এবং (আরবি)-এ আয়াতের শব্দের ধারাও এটাই প্রমাণ করছে যে, মুমিনরা মহান প্রতিপালকের দর্শন লাভ করবে। হযরত হাসান (রঃ) বলেন যে, সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে’ এর ভাবার্থ হচ্ছেঃ কতকগুলো চেহারা সেদিন অতি সুন্দর দেখাবে। কেননা, দীদারে রবের উপর তাদের দৃষ্টি পড়তে থাকবে, তাহলে কেন তাদের চেহারা সুন্দর ও উজ্জ্বল হবে না? পক্ষান্তরে, বহু মুখমণ্ডল সেদিন হয়ে পড়বে বিবর্ণ, এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন। তাদের দৃঢ় বিশ্বাস হবে যে, সত্বরই তাঁদের উপর আল্লাহর পাকড়াও আসছে এবং অচিরেই তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে।

এ বিষয়টি আল্লাহ্ পাকের নিম্নের উক্তির মতঃ (আরবি)অর্থাৎ “সেদিন কতক মুখ উজ্জ্বল হবে এবং কতক মুখ কালো হবে।” (৩:১০৬) মহান আল্লাহর নিম্নের উক্তিগুলোও অনুরূপঃ (আরবি) অর্থাৎ “অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল। আর বহু মুখমণ্ডল সেদিন হবে ধূলিধূসর। সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। এরাই কাফির ও পাপাচারী।” (৮০:৩৮-৪২)মহিমান্বিত আল্লাহর এ উক্তিগুলোও ঐ রূপঃ (আরবি) অর্থাৎ “সেই দিন বহু মুখমণ্ডল অবনত, ক্লিষ্ট ও ক্লান্ত হবে। তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে। তাদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হতে পান করানো হবে। তাদের জন্যে খাদ্য থাকবে না যারী’ (এক প্রকার কন্টকময় গুল) ব্যতীত, যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

বহু মুখমণ্ডল সেই নি হবে আনন্দোজ্জ্বল, নিজেদের কর্ম-সাফল্যে পরিতৃপ্ত, সুমহান জান্নাতে।” (৮৮:২-১০) এই বিষয়েরই আরো বহু আয়াত রয়েছে।

তাফসীর আবু বকর যাকারিয়া

তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।

তাফসীর আল-কুরতুবী

[সূরা আল-কিয়ামাহ (৭৫): আয়াত ১৬ থেকে ২১] পূর্ণ পৃষ্ঠা

তিনি বললেন: "আমি চাই আপনি আমাকে পবিত্র করুন।" বর্ণনাকারী বলেন: তখন তিনি (রাসূলুল্লাহ ﷺ) তার ব্যাপারে নির্দেশ দিলেন এবং তাকে পাথর নিক্ষেপ (রজম) করা হলো। ইমাম তিরমিযী এবং আবু দাউদ বলেন: "যখন সে পাথরের আঘাত অনুভব করল, তখন সে দ্রুত দৌড়ে পালাতে লাগল।" অতঃপর এক ব্যক্তি উটের চোয়ালের হাড় দিয়ে তাকে আঘাত করল এবং অন্যান্য মানুষও তাকে আঘাত করল যতক্ষণ না সে মারা গেল। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: "তোমরা কেন তাকে ছেড়ে দিলে না?" আবু দাউদ এবং নাসায়ী বলেন: (ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ছিল) যাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিষয়টি পুনরায় নিশ্চিত করতে পারেন; কিন্তু হদ (নির্ধারিত দণ্ড) ত্যাগ করার জন্য নয়।

আর এ সব কিছুই (স্বীকৃতি থেকে) ফিরে আসার একটি পথ এবং তা গ্রহণের সুস্পষ্ট ঘোষণা। এবং রাসূলুল্লাহ (আলাইহিস সালাম)-এর বাণী: "সম্ভবত তুমি শুধু চুম্বন করেছ অথবা ইশারা করেছ" এর মধ্যে ইমাম মালিকের মতের প্রতি ইঙ্গিত রয়েছে যে, যদি সে (পিছু হটার) কোনো কারণ উল্লেখ করে, তবে তার প্রত্যাবর্তন গ্রহণ করা হবে। পঞ্চম মাসয়ালা—এটি স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে নিজের বিষয়ের মালিক। কিন্তু দাসের ক্ষেত্রে, তার স্বীকৃতির বিষয়টি দুই অবস্থার বাইরে নয়: হয় সে তার দেহের ব্যাপারে স্বীকৃতি দেবে, অথবা তার হাতে থাকা সম্পদ ও জিম্মার ব্যাপারে স্বীকৃতি দেবে।

যদি সে তার দেহের ব্যাপারে এমন কোনো বিষয়ের স্বীকৃতি দেয় যাতে হত্যা বা তার চেয়ে কম দণ্ড প্রযোজ্য হয়, তবে তা তার ওপর কার্যকর হবে। মুহাম্মাদ ইবনুল হাসান বলেন: তার পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না, কারণ তার দেহ তার মুনিবের হকের অন্তর্ভুক্ত। আর তার স্বীকৃতির ফলে তার দেহের ওপর মুনিবের হকের বিনাশ ঘটে। আমাদের দলিল হলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণী: "যে ব্যক্তি এই নোংরা কাজের (গুনাহের) কোনো কিছুতে লিপ্ত হয়, সে যেন আল্লাহর পর্দায় তা ঢেকে রাখে। তবে যে ব্যক্তি আমাদের কাছে তার বিষয়টি প্রকাশ করে দেবে, আমরা তার ওপর হদ কায়েম করব।" এর অর্থ হলো: শাস্তির স্থল হলো মূল সৃষ্টিগত সত্তা, যা মানুষের শারীরিক অবয়ব, এবং এতে মুনিবের কোনো অধিকার নেই।

মুনিবের অধিকার কেবল দাসের গুণ এবং আনুষঙ্গিক বিষয়ের ওপর, যা হলো তার ওপর আরোপিত আর্থিক মূল্যমান। আপনি কি দেখেন না যে, যদি সে কোনো সম্পদের স্বীকৃতি দেয় তবে তা গ্রহণ করা হয় না? এমনকি ইমাম আবু হানিফা বলেছেন: সে যদি বলে "আমি এই পণ্যটি চুরি করেছি", তবে তার হাত কাটা হবে না এবং যার অনুকূলে স্বীকৃতি দিয়েছে সেও তা পাবে না। এবং আমাদের আলেমগণ বলেন: পণ্যটি মুনিবেরই থাকবে এবং দাস যখন মুক্ত হবে তখন তার থেকে এর মূল্য আদায় করা হবে। কারণ ঐকমত্য (ইজমা) অনুযায়ী দাসের সম্পদ মুনিবের। তাই এ বিষয়ে দাসের কথা বা তার স্বীকৃতি গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ইমাম আবু হানিফা তো বলেনই যে, দাসের কোনো মালিকানা নেই এবং সে কোনো কিছুর মালিক হতে পারে না এবং কাউকে মালিক বানাতেও পারে না।

যদিও আমরা (মালেকী মাযহাব) বলি যে তার মালিকানা লাভ করা বৈধ, কিন্তু উভয় মতানুসারেই ইজমা অনুযায়ী তার হাতে যা আছে তা তার মুনিবের। আর আল্লাহই ভালো জানেন। ‌‌[সূরা আল-কিয়ামাহ (৭৫): আয়াত ১৬ থেকে ২১]তাড়াহুড়ো করে ওটা (ওহী) আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়াচাড়া করবেন না। (১৬) নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই। (১৭) সুতরাং আমরা যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠ অনুসরণ করুন। (১৮) অতঃপর তা বিশদ ব্যাখ্যা করার দায়িত্বও আমাদেরই। (১৯) কখনো নয়, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো। (২০)এবং পরকালকে অবজ্ঞা করো। (২১)(১). ইয়াশতাদদু: সে দ্রুত দৌড়াতে লাগল।(২).

ইবনুল আরাবী থেকে সংশোধিত। মূল পাণ্ডুলিপিতে ছিল (আয-যিম্মাহ)।

তাফসীর আদ-দুররুল মানসূর

পূর্ণ পৃষ্ঠা

ইবনে আবি হাতিম আস-সুদ্দি (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: নবী (সা.)-এর নিকট যখন জিবরীল (আ.) কুরআন নিয়ে অবতীর্ণ হতেন, তখন তিনি তা মুখস্থ করার জন্য নিজেকে পরিশ্রান্ত করতেন, এমনকি তা তাঁর জন্য কষ্টকর হয়ে পড়ত; তিনি এই আশঙ্কায় থাকতেন যে, জিবরীল (আ.) চলে যাওয়ার আগেই হয়তো তিনি তা মুখস্থ করতে পারবেন না, ফলে যা তাঁকে শেখানো হয়েছে তা তিনি ভুলে যাবেন।অতঃপর আল্লাহ তাআলা বললেন: আপনার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন পাঠে ত্বরান্বিত করবেন না এবং তিনি আরও বললেন: (তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বা সঞ্চালন করবেন না) (সূরা আল-কিয়ামাহ, আয়াত ১৬)ইবনে মারদুওয়াইহ ইবনে আব্বাস (রা.) থেকে আল্লাহর বাণী: আপনার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন পাঠে ত্বরান্বিত করবেন না-এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে, তিনি বলেন: আমরা আপনার নিকট তা স্পষ্টভাবে বর্ণনা না করা পর্যন্ত আপনি তাড়াহুড়ো করবেন না।ফিরইয়াবি, ইবনে জারির, ইবনুল মুনজির, ইবনে আবি হাতিম এবং ইবনে মারদুওয়াইহ হাসান থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: এক ব্যক্তি তার স্ত্রীকে চড় মারলে সে নবী (সা.)-এর নিকট কিসাস (প্রতিশোধ) দাবি করতে এলো।

নবী (সা.) তাদের মধ্যে কিসাসের ফয়সালা দিলেন। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন: আপনার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন পাঠে ত্বরান্বিত করবেন না এবং বলুন, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন। ফলে নবী (সা.) (ফয়সালা স্থগিত রেখে) অপেক্ষা করলেন, যতক্ষণ না নাজিল হলো: (পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল) (সূরা আন-নিসা, আয়াত ৩৪)সাঈদ বিন মানসুর এবং আবদ বিন হুমাইদ হাসান থেকে বর্ণনা করেছেন যে, তিনি আপনার প্রতি ওহী সমাপ্ত হওয়ার পূর্বে আয়াতটি পাঠ করেছেন।আবদ বিন হুমাইদ, ইবনুল মুনজির এবং ইবনে আবি হাতিম মুজাহিদ (রা.) থেকে আল্লাহর বাণী: কুরআন পাঠে ত্বরান্বিত করবেন না-এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন, তিনি বলেন: আমরা আপনার জন্য তা পূর্ণ না করা পর্যন্ত আপনি তা কারো কাছে পাঠ করবেন না।আবদুর রাজ্জাক এবং আবদ বিন হুমাইদ কাতাদাহ (রা.) থেকে আল্লাহর বাণী: আপনার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে-এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন: এর সুস্পষ্ট বর্ণনা সমাপ্ত হওয়া।তিরমিযি ও ইবনে মাজাহ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা.) বলতেন: হে আল্লাহ!

আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা আমাকে উপকৃত করুন, আর যা আমার উপকারে আসবে তা আমাকে শিখিয়ে দিন এবং আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সর্বাবস্থায় আল্লাহরই প্রশংসা।সাঈদ বিন মানসুর এবং আবদ বিন হুমাইদ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন যে, তিনি এই বলে প্রার্থনা করতেন: হে আল্লাহ! আমার ঈমান, দ্বীনি প্রজ্ঞা, সুদৃঢ় বিশ্বাস এবং জ্ঞান বৃদ্ধি করে দিন। আয়াত ১১৫