At-Tawbah

আত-তাওবা: 110

9:110
9 আত-তাওবা At-Tawbah · 129 আয়াত التوبة

আরবি

لَا يَزَالُ بُنْيَـٰنُهُمُ ٱلَّذِى بَنَوْا۟ رِيبَةً فِى قُلُوبِهِمْ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

English Translations

Sahih International

Their building which they built will not cease to be a [cause of] skepticism in their hearts until their hearts are cut [i.e., stopped]. And Allāh is Knowing and Wise.

Muhsin Khan

The building which they built will never cease to be a cause of hypocrisy and doubt in their hearts, unless their hearts are cut to pieces. (i.e. till they die). And Allah is All-Knowing, All-Wise.

Taqi Usmani

The building they had built shall always remain a source of unrest in their hearts, unless their hearts are cut into pieces. Allah is All-Knowing, All-Wise.

Abul Ala Maududi

[9:110] And the structure which they have erected will ever inspire their hearts with doubts unless it be that their very hearts are cut into pieces. Allah is All-Knowing, All-Wise.

Pickthall

The building which they built will never cease to be a misgiving in their hearts unless their hearts be torn to pieces. Allah is Knower, Wise.

Yusuf Ali

The foundation of those who so build is never free from suspicion and shakiness in their hearts, until their hearts are cut to pieces. And Allah is All-Knowing, Wise.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তাদের তৈরি ঘরটি তাদের অন্তরে সদা-সর্বদা সন্দেহের উদ্রেক করে যাবে যে পর্যন্ত না তাদের হৃদয়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, মহা প্রজ্ঞাময়।

রাওয়াই আল-বায়ান

তাদের নির্মিত গৃহ, তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

শাইখ মুজিবুর রহমান

তাদের এই ইমারাত যা তারা নির্মাণ করেছে, তা সদা তাদের মনে খট্কা সৃষ্টি করতে থাকবে, যে পর্যন্ত তাদের অন্তরই ছিন্নভিন্ন হয়ে যায়, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তাদের ঘর যা তারা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে- যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন-বিছিন্ন হয়ে যায়। আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

ফাতহুল মাজীদ

তাদের গৃহ যা তারা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে- যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

মুখতাসার

১১০. ক্ষতির জন্য তৈরি মসজিদ তাদের অন্তরে স্থায়ী সন্দেহ ও মুনাফিকী সৃষ্টি করবে। যতক্ষণ না মৃত্যু অথবা তলোয়ারের আঘাতে তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। বস্তুতঃ আল্লাহ তাঁর বান্দাদের কর্মকাণ্ড ভালোই জানেন। তিনি ভালো-মন্দের প্রতিদানের ফায়সালা বিষয়ে অতি প্রজ্ঞাময়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

9:109

তাফসীর আবু বকর যাকারিয়া

তাদের ঘর যা তারা নির্মাণ করেছে তা তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে- যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন-বিছিন্ন হয়ে যায়। আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।