At-Tawbah

আত-তাওবা: 57

9:57
9 আত-তাওবা At-Tawbah · 129 আয়াত التوبة

আরবি

لَوْ يَجِدُونَ مَلْجَـًٔا أَوْ مَغَـٰرَٰتٍ أَوْ مُدَّخَلًا لَّوَلَّوْا۟ إِلَيْهِ وَهُمْ يَجْمَحُونَ

English Translations

Sahih International

If they could find a refuge or some caves or any place to enter [and hide], they would turn to it while they run heedlessly.

Muhsin Khan

Should they find a refuge, or caves, or a place of concealment, they would turn straightway thereto with a swift rush.

Taqi Usmani

If they find a place of refuge or caves or any place to enter, they will turn towards it running (as) unbridled (horses).

Abul Ala Maududi

[9:57] If they could find any shelter or any cavern, or any retreat, they would turn around and rush headlong into it.

Pickthall

Had they but found a refuge, or caverns, or a place to enter, they surely had resorted thither swift as runaways.

Yusuf Ali

If they could find a place to flee to, or caves, or a place of concealment, they would turn straightaway thereto, with an obstinate rush.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা পালিয়ে গিয়ে আশ্রয় নেয়ার জায়গা পেলে কিংবা গিরিগুহা বা ঢুকে থাকার মত জায়গা পেলে সেখানেই তারা ক্ষিপ্রগতিতে ছুটে যেত।

রাওয়াই আল-বায়ান

যদি তারা কোন আশ্রয়স্থল, বা কোন গুহা অথবা লুকিয়ে থাকার কোন প্রবেশস্থল পেত, তবে তারা সেদিকেই দৌড়ে পালাত।

শাইখ মুজিবুর রহমান

যদি তারা কোন আশ্রয়স্থল পেত, অথবা গুহা কিংবা লুকিয়ে থাকার একটু স্থান পেত তাহলে তারা অবশ্যই ক্ষিপ্র গতিতে সেদিকে ধাবিত হত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা কোনো আশ্রয়স্থল, কোনো গিরিগুহা অথবা লুকিয়ে থাকার কোনো প্রবেশস্থল পেলে সেদিকেই পালিয়ে যাবে দ্রুততার সাথে।

ফাতহুল মাজীদ

তারা যদি কোন আশ্রয়স্থল অথবা গিরিগুহা কিংবা মাথা গোঁজার ঠাঁই পেত তাহলে তারা দ্রুত বেগে সেদিকে ফিরে যেত।

মুখতাসার

৫৭. যদি এ মুনাফিকরা দূর্গ জাতীয় কোন আশ্রয়কেন্দ্র পেয়ে যেতো যাতে তারা নিজেদেরকে সংরক্ষণ করতে পারতো অথবা তারা পাহাড়ের এমন কোন গর্ত পেয়ে যেতো যাতে তারা লুকিয়ে থাকতে পারতো কিংবা তারা ঢুকার ন্যায় কোন সুড়ঙ্গ পথ পেয়ে যেতো তাহলে তারা তাতে অবশ্যই আশ্রয় গ্রহণ করতো এবং দ্রুত তাতে প্রবেশ করতো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

9:56

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা কোন আশ্রয়স্থল, কোন গিরিগুহা অথবা লুকিয়ে থাকার কোন প্রবেশস্থল পেলে সেদিকেই পালিয়ে যাবে দ্রুততার সাথে।