At-Tawbah

আত-তাওবা: 70

9:70
9 আত-তাওবা At-Tawbah · 129 আয়াত التوبة

আরবি

أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَٰهِيمَ وَأَصْحَـٰبِ مَدْيَنَ وَٱلْمُؤْتَفِكَـٰتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ ۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

English Translations

Sahih International

Has there not reached them the news of those before them - the people of Noah and [the tribes of] ʿAad and Thamūd and the people of Abraham and the companions [i.e., dwellers] of Madyan and the towns overturned? Their messengers came to them with clear proofs. And Allāh would never have wronged them, but they were wronging themselves.

Muhsin Khan

Has not the story reached them of those before them? - The people of Nuh (Noah), 'Ad, and Thamud, the people of Ibrahim (Abraham), the dwellers of Madyan (Midian) and the cities overthrown [i.e. the people to whom Lout (Lot) preached], to them came their Messengers with clear proofs. So it was not Allah Who wronged them, but they used to wrong themselves.

Taqi Usmani

Has there not reached them the news of those before them, the people of NūH and ‘Ād and Thamūd and the people of Ibrāhīm and the people of Madyan, and (the news) of the towns overturned? Their messengers came to them with clear signs; so, Allah was not such as would wrong them, but they have been doing wrong to their own selves.

Abul Ala Maududi

[9:70] Have they not heard the accounts of those who came before them - of the people of Noah and 'Ad and Thamud, and the people of Abraham and the dwellers of Madyan (Midian), and the cities that were overturned? Their Messengers came to them with Clear Signs. Then, it was not Allah Who caused them any wrong; they rather wronged themselves.

Pickthall

Hath not the fame of those before them reached them - the folk of Noah, A'ad, Thamud, the folk of Abraham, the dwellers of Midian and the disasters (which befell them)? Their messengers (from Allah) came unto them with proofs (of Allah's Sovereignty). So Allah surely wronged them not, but they did wrong themselves.

Yusuf Ali

Hath not the story reached them of those before them?- the People of Noah, and 'Ad, and Thamud; the People of Abraham, the men of Midian, and the cities overthrown. To them came their messengers with clear signs. It is not Allah Who wrongs them, but they wrong their own souls.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তাদের কাছে কি তাদের আগের লোকদের সংবাদ আসেনি, নূহের জাতি, ‘আদ, সামূদ, ইব্রাহীমের সম্প্রদায় এবং মাদ্য়্যানের অধিবাসীবৃন্দ আর উল্টে দেয়া নগরসমূহের? তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, আল্লাহ তাদের উপর যুলম করেননি, আসলে (তারাই তাদের অন্যায় কার্যকলাপের মাধ্যমে) নিজেদের আত্মার উপর যুলম করেছিল।

রাওয়াই আল-বায়ান

তাদের কাছে কি তাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি, নূহের কওম, আদ, সামূদ, ইবরাহীমের কওম, মাদায়েনবাসী ও বিধ্বস্ত নগরীর? তাদের কাছে তাদের রাসূলগণ প্রমাণসমূহ নিয়ে উপস্থিত হয়েছে। অতএব আল্লাহ তাদের উপর যুলম করার নন, বরং তারাই তাদের নিজদের উপর যুলম করছিল।

শাইখ মুজিবুর রহমান

তাদের কাছে কি ঐ সব লোকের সংবাদ পৌঁছেনি যারা তাদের পূর্বে গত হয়েছে, নূহ সম্প্রদায় এবং আদ ও ছামূদ সম্প্রদায়, আর ইবরাহীমের সম্প্রদায় এবং মাদইয়ানের অধিবাসীরা এবং বিধ্বস্ত জনপদগুলির? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি অত্যাচার করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তাদের পূর্ববর্তী নূহ, ‘আদ ও সামূদের সম্প্রদায়, ইবরাহীমের সম্প্রদায় এবং মাদ্ইয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসূলগণ এসেছিলেন। অতএব, আল্লাহ্‌ এমন নন যে, তাদের উপর যুলম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করছিল।

ফাতহুল মাজীদ

তাদের পূর্ববর্তী নূহ, ‘আদ ও সামূদের সম্প্রদায়, ইব্রাহীমের সম্প্রদায় এবং মাদইয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসিগণের সংবাদ কি তাদের নিকট আসেনি? তাদের নিকট স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ এমন নন যে, তাদের ওপর জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে।

মুখতাসার

৭০. এ মুনাফিকদের নিকট কি মিথ্যারোপকারী উম্মতের কর্মকাণ্ড এবং তাদেরকে সে জন্য যে শাস্তি দেয়া হয়েছে তার খবর আসেনি?! যেমন: নূহ, হূদ, সালেহ এবং ইব্রাহীম (আলাইহিমুস-সালাম) এর সম্প্রদায়সমূহ, মাদয়ানবাসী ও লূতের (আলাইহিস-সালাম) সম্প্রদায়ের এলাকাসমূহ। তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ ও প্রকাশ্য দলীলাদি নিয়ে এসেছিলেন। বস্তুতঃ আল্লাহ তা‘আলা তাদের উপর যুলুম করেননি। কারণ, তাদের রাসূলগণ তাদেরকে সতর্ক করেছেন। বরং তারাই আল্লাহর সাথে কুফরি ও তাঁর রাসূলদেরকে অস্বীকার করে নিজেদের উপর যুলুম করেছে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

আল্লাহ তা'আলা বদকার মুনাফিকদেরকে উপদেশ দিচ্ছেন- হে মুনাফিকের দল! তোমরা তোমাদের মতো লোকদের অবস্থার উপর গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ কর এবং দেখো, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করার ফল কি হয়েছিল! নূহ (আঃ)-এর কওমের ডুবে মরা এবং মুসলিম ছাড়া অন্য কেউ রক্ষা না পাওয়ার ব্যাপারটা স্মরণ কর! আ’দ সম্প্রদায়ের হূদ (আঃ)-কে না মানার কারণে প্রবল ঝটিকায় ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা একটু চিন্তা করে দেখো! সামূদ সম্প্রদায়ের সালেহ্ (আঃ)-কে মিথ্যা প্রতিপন্ন করা এবং আল্লাহর নিদর্শনের উষ্ট্ৰীটিকে হত্যা করার কারণে এক গগণ বিদারী শব্দ দ্বারা তাদেরকে ধ্বংস করে দেয়ার ঘটনাটি মনে কর । আরো স্মরণ কর-কিভাবে ইবরাহীম (আঃ) শত্রুদের হাত থেকে রক্ষা পান, আর তার শত্রুরা ধ্বংস হয়ে যায়। নমরূদ ইবনে কিনআন ইবনে কুশ এর মত পরাক্রান্ত সম্রাট তার সৈন্য সামন্তসহ সমূলে বিনাশ হয়ে যায় । তোমরা ভুলে যেয়ো না যে, তারা আল্লাহর অভিশাপে পড়ে দুনিয়ার বুক থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এই দুষ্কার্য ও কুফরীর প্রতিফল হিসেবেই শুআইব (আঃ)-এর কওমকে ভূমিকম্প দ্বারা এবং ছায়ার দিনের শাস্তি দ্বারা ধ্বংস করে দেয়া হয়। তারা ছিল মাদায়েনের অধিবাসী। লূত (আঃ)-এর কওমের বসতি হচ্ছে বিধ্বস্ত জনপদ। তারা মাদায়েনে বসবাস করতো। আবার বলা হয়েছে যে, সেটা হচ্ছে সুদুম। মোটকথা, তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় নবী লূত (আঃ)-কে না মানা এবং দুষ্কার্য পরিত্যাগ না করার কারণে ধ্বংস ও বরবাদ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেনঃ তাদের কাছে আমার রাসূলগণ আমার কিবাতসমূহ, মু'জিযা এবং স্পষ্ট দলীল প্রমাণাদিসহ গমন করেছিল। কিন্তু তারা তাদেরকে মোটেই মানেনি। অবশেষে তারা নিজেরা নিজেদের উপর যুলুম করার কারণে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তা'আলা তো সত্য প্রকাশ করে দিয়েছেন, কিতাব অবতীর্ণ করেছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন এবং হুজ্জত খতম করে দিয়েছেন। কিন্তু তারা রাসূলদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কিতাবের প্রতি আমল ছেড়ে দেয় এবং সত্যের মুকাবিলা করে। ফলে তাদের উপর আল্লাহর অভিসম্পাত অবতীর্ণ হয় এবং তারা সমূলে ধ্বংস হয়ে যায়।

তাফসীর আবু বকর যাকারিয়া

তাদের পূর্ববর্তী নূহ, ‘আদ ও সামূদের সম্প্রদায়, ইবরাহীমের সম্প্রদায় এবং মাদ্ইয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসূলগণ এসেছিলেন। অতএব, আল্লাহ্‌ এমন নন যে, তাদের উপর যুলম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করছিল।