At-Tur

আত-তূর: 23

52:23
52 আত-তূর At-Tur · 49 আয়াত الطور

আরবি

يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ

English Translations

Sahih International

They will exchange with one another a cup [of wine] wherein [results] no ill speech or commission of sin.

Muhsin Khan

There they shall pass from hand to hand a (wine) cup, free from any Laghw (dirty, false, evil vague talk between them), and free from sin (because it will be legal for them to drink).

Taqi Usmani

They will snatch from one another (in a friendly manner) a glass (of wine) carrying neither absurd talk, nor something leading to sin.

Abul Ala Maududi

They shall pass on to one another a cup that will incite neither levity nor sin.

Pickthall

There they pass from hand to hand a cup wherein is neither vanity nor cause of sin.

Yusuf Ali

They shall there exchange, one with another, a (loving) cup free of frivolity, free of all taint of ill.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে পানপাত্র, থাকবে না সেখানে কোন বেহুদা বকবকানি, থাকবে না কোন পাপের কাজ।

রাওয়াই আল-বায়ান

তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে; সেখানে থাকবে না কোন বেহুদা কথাবার্তা এবং কোন পাপকাজ।

শাইখ মুজিবুর রহমান

সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে পান পাত্র, যা হতে পান করলে কেহ অসার কথা বলবেনা এবং অসৎ কাজেও লিপ্ত হবেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সেখানে তারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে থাকবে পানপাত্র, সেখানে থাকবে না কোনো অসার কথা-বার্তা, থাকবে না কোনো পাপকাজও।

ফাতহুল মাজীদ

সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে এমন পান-পাত্র, যার ফলে কেউ অনর্থক কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না।

মুখতাসার

২৩. তারা জান্নাতে এমন সুরা পান করবে যা দুনিয়াতে যেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে তা করবে না। তথা প্রলাপ বকা ও নেশার ফলে পাপাচারের কথা বলা।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

52:21

তাফসীর আবু বকর যাকারিয়া

সেখানে তারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে থাকবে পানপাত্র, সেখানে থাকবে না কোন অসার কথা-বার্তা, থাকবে না কোন পাপকাজও [১]।

[১] অর্থাৎ সেই শরাব নেশা সৃষ্টিকারী হবে না। তাই তা পান করে কেউ মাতাল হয়ে বেহুদা ও আবোলতাবোল বকবে না, গালি-গালাজ করবে না, কিংবা দুনিয়ার শরাব পানকারীদের মত অশ্লীল ও অশালীন আচরণ করবে না। [আদওয়াউল বায়ান]