At-Tur
আত-তূর: 42
আরবি
أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ
English Translations
Or do they intend a plan? But those who disbelieve - they are the object of a plan.
Or do they intend a plot (against you O Muhammad SAW)? But those who disbelieve (in the Oneness of Allah Islamic Monotheism) are themselves in a plot!
Or do they intend to plan to do harm (to the prophet)? Then the disbelievers themselves shall be harmed by the plan.
Or are they contriving a stratagem against you? If so, that stratagem will rebound against the unbelievers.
Or seek they to ensnare (the messenger)? But those who disbelieve, they are the ensnared!
Or do they intend a plot (against thee)? But those who defy Allah are themselves involved in a Plot!
বাংলা অনুবাদ
নাকি তারা (তোমার বিরুদ্ধে) চক্রান্ত করতে চায়? তাহলে কিন্তু কাফিররাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে।
নাকি তারা ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা কুফরী করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার।
অথবা তারা কি কোন ষড়যন্ত্র করতে চায়? পরিণামে কাফিরেরাই হবে ষড়যন্ত্রের শিকার।
নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায়? পরিণামে যারা কুফরী করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার।
অথবা তারা কি কোন ষড়যন্ত্র করতে চায়? কাফিররাই হবে ষড়যন্ত্রের শিকার।
৪২. না কি এসব মিথ্যারোপকারী আপনার ও আপনার দ্বীনের সাথে প্রতারণা করতে চায়?! অতএব, আপনি আল্লাহর উপর এ ব্যাপারে আস্থা রাখুন যে, যারা আল্লাহ ও তদীয় রাসূলের সাথে কুফরী করে তারাই মূলতঃ প্রতারণার বদলার শিকার; আপনি নন।
তাফসীর
52:35
নাকি তারা কোন ষড়যন্ত্র করতে চায়? পরিণামে যারা কুফরী করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার [১]।
[১] মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দেয়া ও তাকে হত্যা করার জন্য একত্রে বসে যে সলাপরামর্শ করতো ও ষড়যন্ত্র পাকাতো এখানে সেদিকে ইংগিত করা হয়েছে। [দেখুন, কুরতুবী ফাতহুল কাদীর]
